ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

খুব শীঘ্রই আবারো বাড়তে পারে সোনার দাম, তাই কমের মধ্যে কেনাকাটা করতে জানুন আজকের সোনার দাম

আগামীকাল অর্থাৎ ১০ সেপ্টেম্বর শুরু হতে চলেছে পিতৃপক্ষ এবং হিন্দু বিশ্বাস অনুসারে লোকেরা এই সমস্ত দিনগুলিতে নতুন জিনিস বিশেষত সোনা এবং রূপো কেনা থেকে বিরত থাকেন। এমতাবস্থায় আগামীকাল থেকে শুরু হওয়া এই পিতৃপক্ষের আগে যদি আপনাকে কেনাকাটা করতে হয় তাহলে আজকেই রয়েছে আপনার জন্য সুবর্ণ সুযোগ। ফিউচার মার্কেটে অর্থাৎ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনা এবং রূপো আজ বৃদ্ধির সঙ্গে লেনদেন করছে। সোনার দাম ১৫০ টাকা বেশি এবং রুপোর দাম ৬০০ টাকা বেশি হয়েছে বলে জানিয়েছে এমসিএক্স সূচক।

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার অক্টোবরের ফিউচার দর ১৫৯ টাকা বা ০.৩২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ১০ গ্রামে ৫০,৫১৫ টাকায় লেনদেন করতে শুরু করেছে। এছাড়াও রুপোর ডিসেম্বরে ফিউচার দর ৬৩৮ টাকা বা ১.১৮ শতাংশ বৃদ্ধির সঙ্গে প্রতি কেজিতে ৫৪,৯১৯ টাকায় লেনদেন করতে শুরু করেছে। একই সাথে খুচরো বাজারেও লাফিয়ে বৃদ্ধি পেয়েছে সোনার দাম। আজ দেশের বিভিন্ন রাজ্যের বাজারে দর বৃদ্ধির সঙ্গে লেনদেন করতে শুরু করেছে সোনা। দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা সহ বহু শহরের সোনার দাম প্রতি ১০ গ্রামে ১০০ টাকা থেকে ২৮০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

দিল্লিতে শুক্রবার প্রতি ২২ ক্যারেট সোনার দাম ১০০ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৬ হাজার ৯০০ টাকা প্রতি ১০ গ্রাম। অন্যদিকে ২৪ ক্যারেট সোনা ১১০ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে প্রতি ১০ গ্রামে ৫১ হাজার ১৫০ টাকা। মুম্বাইতে ২২ ক্যারেট সোনার দাম ১০০ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৬ হাজার ৭৫০ টাকা প্রতি ১০ গ্রাম। অন্যদিকে ২৪ ক্যারেট সোনা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫১ হাজার টাকা প্রতি ১০ গ্রাম।

কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ১০০ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৬,৯০০ টাকা প্রতি ১০ গ্রামের দাম। অন্যদিকে লখনৌ তে ২২ ক্যারেট সোনার দাম ১০০ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৬ হাজার ৯০০ টাকা প্রতি ১০ গ্রাম। পাশাপাশি ২৪ ক্যারেট সোনা ১১০ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫১ হাজার ১৫০ টাকা প্রতি ১০ গ্রাম।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026