ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

DA Update: দোলের আগেই বাড়বে মহার্ঘ ভাতা! সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর নিয়ে এলো কেন্দ্রীয় সরকার

কৃষকদের পর এবার হয়তো সরকারি কর্মচারীদের পালা। সরকারি কর্মচারীদের জন্য এবারে বড় ঘোষণা করতে পারে মোদি সরকার। সরকারি কর্মচারীদের এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের এবারে হোলির উপহার দিতে পারে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে এই সম্পর্কিত একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, প্রায় এক কোটিরও বেশি সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। বলতে গেলে দোলের পরেই, সুখবর পেতে পারেন সরকারি কর্মচারীরা।

এই পর্যন্ত ৩৮ শতাংশ মহার্ঘ্যভাতা পেয়ে থাকেন সরকারি কর্মচারীরা। এই মহার্ঘ্যভাতা ৪২ শতাংশ হতে পারে। অর্থাৎ, কেন্দ্রীয় সরকার এই মহার্ঘ্য ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করতে পারে। যদি সঠিকভাবে এই মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় তাহলে এবারে ৪২ শতাংশ মহার্ঘ ভাতা পেতে পারেন সরকারি কর্মচারীরা এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা। এর ফলে অনেকটাই সুবিধা হবে এই কর্মচারীদের। সাধারণত কেন্দ্রীয় সরকার বছরে দুবার মহার্ঘ ভাতা পরিবর্তন করে থাকে। শেষবার ২৮ সেপ্টেম্বর ২০২২ সালে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় সরকার।

প্রায় এক কোটিরও বেশি সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘভাতা ঘোষণা করে থাকে সরকার। সাধারণত চার শতাংশ করে ছয় মাস অন্তর বৃদ্ধি পায় মহার্ঘ ভাতা। এই মহার্ঘভাতার সমস্ত হিসাব-নিকাশ করে থাকে ব্যুরো অফ লেবার কর্তৃপক্ষ। তাদের হিসাব অনুযায়ী কনজিউমার প্রাইস ইনডেক্স, বিগত কয়েক মাসে বেশ কিছুটা বেড়েছে এবং সেই কারণেই চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকার সরকারি কর্মচারীদের জন্য। আশা করা যাচ্ছে, দোলের আগেই এই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে এবং এই বছরের জানুয়ারি মাস থেকেই এই মহার্ঘ ভাতা চালু করবে কেন্দ্রীয় সরকার।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026