নিউজ

New Garia-Ruby Metro Railways: সমস্যাটা ঠিক কোথায়? কেন বারবার ডেডলাইন ফেল করছে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো লাইন?

এখনো পর্যন্ত কলকাতা বাসীর জন্য মেট্রো পরিষেবা চালু করতে পারল না কলকাতা মেট্রো রেলওয়ের অরেঞ্জ লাইন। ফেব্রুয়ারি মাস পার হয়ে গেলেও, এই মেট্রো সম্পর্কে তেমন কোনো ঘোষণা নেই। হঠাৎ আরো একবার ডেড লাইন ফেল করল কলকাতা মেট্রো এই লাইন। এই নিয়ে একনাগাড়ে তিনবার ডেড লাইন ফেল করল কলকাতা মেট্রোর লাইন সিক্স অর্থাৎ নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো লাইন।

গত বছর কালীপুজোর পরেই এই লাইনের মেট্রো চালু হয়ে যাবে বলে আশা করেছিলেন অনেকে। কলকাতা মেট্রো তরফ থেকে সেরকম ঘোষণাও করা হয়েছিল একাধিকবার। কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার অরুণ আরোরা এই সম্পর্কিত একটি বক্তৃতা রেখেছিলেন। সেই মতো সেপ্টেম্বর মাস থেকে এই মেট্রোর ট্রায়াল রান শুরু হয় এবং অক্টোবর মাস থেকে নভেম্বর মাসের মধ্যে এই মেট্রো পরিষেবা চালু করার ঘোষণা করা হয়। কিন্তু শেষমেষ কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শনে বিলম্ব হওয়ায় পিছিয়ে যায় এই মেট্রোর উদ্বোধন। পরবর্তী সময়ে এই উদ্বোধনের সময় বদলে নতুন বছরের প্রথম দিকে করা হয়।

অবশেষে ৩০ শে জানুয়ারি প্রথমবারের জন্য এই লাইনের পরিদর্শন হয়। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে পরিষেবা শুরুর ছাড়পত্র পায় কলকাতা মেট্রো লাইন সিক্স। তবে, যেহেতু ঘোষণা করা হয়, ইন্টিগ্রাল টিকিটের মাধ্যমে কলকাতা মেট্রোর বর্তমান ব্লু লাইন এবং অরেঞ্জ লাইন একসাথে যুক্ত হবে, সেই কারণে নতুন ভাড়া নিয়ে প্রথম থেকেই শুরু হয় সমস্যা। এই কারণে মেট্রো লাইনে এখন বেশ কিছু সফটওয়্যার পরিবর্তন করা হচ্ছে এবং নানা রকম আপডেট নিয়ে আসা হচ্ছে। এই সমস্ত কিছুর কারণে এখনো এই মেট্রো লাইনের কাজ অসমাপ্ত। মনে করা হচ্ছে, এই টিকিট ব্যবস্থা ঠিকঠাক হয়ে গেলেই খুব শীঘ্রই চালু হয়ে যাবে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো লাইন। অর্থাৎ এবারে এক টিকিটে একজন যাত্রী দক্ষিণেশ্বর থেকে সোজা রুবি মোড় পর্যন্ত যাত্রা করতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026