এই মুহূর্তে বড়পর্দায় একাধিক ছবি মুক্তি পেয়েছে। আরো বেশ কয়েকটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। সেগুলির মধ্যে অন্যতম লাভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুঠি ম্যা মাক্কার’। ছবিতে জুটি হিসেবে দেখা যাবে রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুরকে। ৮’ই মার্চ বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। তবে একটি বড় কারণে ছবি নির্মাতারা পাল্টেছেন ছবি মুক্তির দিন। সেই প্রসঙ্গেই তথ্য প্রদান করা হয়েছে এই নিবন্ধের সূত্র ধরে।
লাভ রঞ্জন পরিচালিত এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে আগেই। ছবির ট্রেলার দেখার পর থেকেই দর্শকদের মাঝে এই ছবি নিয়ে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে। ট্রেলার দেখেই ছবিটি দেখার জন্য উচ্ছ্বসিত অধিকাংশ দর্শকমহল। অপেক্ষায় রয়েছেন রণবীর ও শ্রদ্ধার অনুরাগীরাও। তবে হঠাৎ করেই ছবি মুক্তির দিন বদলে দিয়েছেন ছবি নির্মাতারা। হঠাৎ কেন এই বদল? কবেই বা মুক্তি পেতে চলেছে এই ছবি? বিস্তারিত জেনে নিন।
চলতি মাসেই হোলি। হোলি ভারতের অন্যতম জনপ্রিয় রঙের উৎসব। হোলিতে কিংবা দোল উৎসবে সকল মানুষ রঙের জাদুতে সেজে ওঠেন। এবার সেই হোলির ছুটিকে কাজে লাগাতেই ৮’ই মার্চের পরিবর্তে ৭’ই মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে লাভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুঠি ম্যা মাক্কার’। ছবির নির্মাতারা মুক্তির তারিখ এগিয়ে এনেছেন একদিন। এই তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই খুশিতে ভেসেছে অপেক্ষায় থাকা দর্শকরাও। আবারো লাভার বয় হিসেবেই পর্দায় দেখা যাবে রণবীর কাপুরকে, যা ট্রেলারেই স্পষ্ট হয়েছে। এবার এটাই দেখার রণবীর-শ্রদ্ধার অনস্ক্রিন জুটি ঠিক কতটা নজর কাড়তে পারে সাধারণ দর্শকদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…