বিনোদন

Mir Afsar Ali:৪ বছর ধরে ডিমেনশিয়ার সঙ্গে লড়ছেন বাবা, বাবার কঠিন রোগের সাথে সময়ের বার্তা দিলেন মীর!

রেডিও হোক কিংবা পর্দা, এমনকি টেলিভিশনেও মীর আফসার আলি বা মীরের বুদ্ধিমত্তা, রসবোধ নিয়ে চর্চা সর্বত্রই। তিনি কখন কী করে বসেন তা হয়ত তিনি নিজেই জানেন না। মজার ছলে অনেক অপ্রিয় সত্যিকেও খুব সহজভাবে তুলে ধরেন মীর। আর ছদ্মবেশ ধরতে তো দারুণ ওস্তাদ মীর। আর মীরের সঞ্চালনায় ফিদা কত তা আর বলার উপায় নেই। রেড়িও হোক কিংবা মীরাক্কেল সঞ্চালনার জন্য মীরকে আমরা একাধিকবার নানান সাজে দেখেছি।

তবে সেই মীর আজ নিজের ইন্সটাগ্রাম পেজে সময়ের বার্তা দিলেন। কিন্তু কেন? আজ ওয়ার্ল্ড অ্যালঝাইমার্স অ্যাওয়ার্সনেস ডে। এদিন সক্কাল সক্কাল আরজে মীর নিজের সামাজিক মাধ্যমের পাতায় নিজের বাবার একটি ছবি পোস্ট করেন। আর ক্যপশনে নিজের জীবনের কিছু তিক্ত অভিজ্ঞতার কিছু লিখেছেন, ‘আব্বার জন্মদিন ৪ঠা এপ্রিল। বছর পাঁচেক আগে আব্বাকে জিজ্ঞেস করেছিলাম, জন্মদিনে কী গিফ্ট চান তিনি। আমার খুব ঘড়ির শখ। নানান ধরণের মডেল। বিদেশি ঘড়ি আমার বিশেষ দুর্বলতা। তো আব্বাকে ভীষণ উৎসাহিত হয়ে বললাম, ‘আব্বা… এই বছর আপনার জন্য আমার তরফ থেকে ঘড়ি’। মুচকি হেসে আব্বা বললেন, ‘ঘড়ি নয় বাপি, আমায় একটু সময় দিস’।

এরপরেই নিজের বাবার ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার খবর জানালেন। মীর লেখেন, ‘ঘটনাটা আমার যতটা স্পষ্ট মনে আছে, আব্বার স্মৃতিতে সেটা ততটাই ঝাপসা। গত ৪ বছর ধরে ডিমেনশিয়ার সঙ্গে লড়াই করছেন তাঁর আব্বা। এখন তাঁর কিছুই মনে থাকে না। দিনক্ষণ, সাল, সময় – কোন কিছুরই জ্ঞান বিশেষ নেই। হ্যাঁ, এখনও চিনতে পারেন মীরকে। ছেলেএ নাম ধরে ডাকেন। আব্বা বললে সাড়া দেন। তাঁর বাবার চিকিৎসা চলছে। তিনি আশাবাদী আশাবাদী। ডাক্তারদের উপর নিজের অগাধ বিশ্বাসের কথাও জানান।

গত চার বছর ধরে তাঁর শ্রদ্ধেয় বাবা ডিমেনশিয়ায় আক্রান্ত হয়েছেন। তিনি জানেন,তাঁর ছেলে অনেকটাই জনপ্রিয়। তবু তিনি দামী উপহার নয় জন্মদিনে ছেলের কাছে আবদার করেছিলেন একটু সময়ের। তাইতো আজ ও মীর এই সময়কে সবথেকে বেশি মূল্য দেন। সময় যে ভীষণ দামি, ওয়ার্ল্ড অ্যালঝাইমার্স অ্যাওয়ার্সনেস ডে’ সময়কে মূল্য দেওয়ার বার্তা শোনা গেল মীরের মুখে। বাবার বলা কিছু মূল্যবান কথা সামাজিক মাধ্যমের পাতায় নিজের অনুগামীদের সাথে শেয়ার করলেন তিনি। 

সবশেষে মীর পোস্ট করে জানিয়েছেন, ‘আপনার বাড়িতেও কি এমন কেউ আছেন যিনি কাজে মন দিতে পারছেন না, সব ভুলে যাচ্ছেন এক এক করে? অবহেলা করবেন না। দেরী করবেন না। তাঁদের দূরে ঠেলে দেবেন না। যাঁদের আজকাল মনে থাকে না, তাঁদের আরও বেশি করে মনে ধরে রাখুন। ভাল থাকবেন সবাই’। তিনি আরো জানান লড়াই শুধু একজন ব্যক্তির নয়, আশেপাশের সকলের। তাই সবাইকে একসাথে থাকার স বার্তাও উঠে এসেছে মীরের পোস্টে। অনুগামীরাও মীরের বাবার সুস্থতা কামনা করেছেন।

 

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026