বিনোদন

Krishnakoli: ‘রাধা ক্যায়সে না জালে’, খোলা আকাশের নীচে অসাধারণ নাচ শ্যামা-নিখিল জুটির, রইলো ভিডিও

‘কৃষ্ণকলি’ জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নীল ভট্টাচার্য এবং তিয়াসা রায়। এই ধারাবাহিকে নীল -শ্যামা জুটি মা কাকিমার প্রিয় জুটি। শুরু থেকেই এই ধারাবাহিক মানুষের মনে জায়গা করে নিয়েছে। তিন বছর হয়ে গিয়েছে তবু এই ধারাবাহিকের জনপ্রিয়তা একফোঁটা কমেনি। তবে বর্তমানে এই ধারাবাহিকের টিআরপি আগের তুলনায় কিছুটা হলেও কম। তবে সেরা দশের মধ্যে থাকে এই ধারাবাহিক।

এখন দুজনের বয়স হয়েছে, দুই ছেলে মেয়ের বাবা মা শ্যামা নিখিল। তবে দুজনের রসায়ন এখনো দর্শকের মনে জায়গা করে নিয়েছে। মাঝে ধারাবাহিকে সেভাবে নিখিলের চিত্রনাট্য দেখা যায়নি। তবে শীঘ্রই পর্দায় নিখিল এবং শ্যমার রসায়ন আবার দেখতে পাবে দর্শক। ধারাবাহিকের চিত্রনাট্য অনুযায়ী, খুব শীঘ্রই নিখিলকে দেখা যেতে পারে বেনারসের তীরে। এখন ধারাবাহিকে দেখানো আপাতত হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজতে বেনারস গিয়েছেন শ্যামা। শ্যামা মেয়ে জামাই আর মুন্নি, শিবার সঙ্গে বেনারস সফরে চলে গিয়েছেন।

আর সেখানে গিয়ে বেনারসের চাচিকে খুঁজে পেয়েছে শ্যামা। আর এখানেই দেখানো হবে ধারাবাহিকে নতুন ট্যুইস্ট। নিখিলের পরম শত্রু অমরেন্দু চৌধুরীর লোক শ্যামার মেয়ে কৃষ্ণাকে তুলে নিয়ে গেছে। আর এই খবর কানে আসতেই নিজের মেয়েকে বাঁচাতে ছুটে আসে বেনারস। এখন ধারাবাহিকে টানটান পর্বের শ্যুটিংয়ের ফাঁকে ফুরফুরে মেজাজে দেখা গেল নিখিল-শ্যামাকে। সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় দুজনে। নতুন রিল ভিডিও শেয়ার করলেন নিখিল ওরফে নীল ভট্টাচার্য।

এখন ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের আউটডোর শ্যুটিং বেশ জমে উঠেছে। বেনারসে সেই শ্যুটিং এর ফাঁকে অনস্ক্রিন এই জুটি নেচে উঠলেন। শ্যুটিংয়ের ফাঁকে সোশ্যাল মিডিয়ায় উঁকি দিতে ভুলছেননা এই দুই অভিনেতা-অভিনেত্রী। এই দিন বেনারসের ঘাটে জনপ্রিয় ছবি ‘লাগান’-এর গান ‘রাধা ক্যায়সে না জ্বলে’ গানে দুজনে জমিয়ে নাচলেন।এই ভিডিয়োটিতে নিখিলের পরনে ছিল লাল সাদা রঙের কম্বিনেশনে পাঞ্জাবি এবং পাজামা। আর শ্যামার পরনে ছিল ঘি ও লাল রঙের কম্বিনেশনে শাড়ি এবং লাল ব্লাউজ। এই নাচের রিল ভিডিও বানিয়ে সেটি শেয়ার করেছেন নেটদুনিয়ায়। । প্রতিবারের মত এই ভিডিওটিও নেটিজেনদের খুব পছন্দ হয়৷ শেয়ার হতেই হু হু করে ভাইরাল হয়েছে। এই একই ভিডিও অভিনেত্রী তিয়াসাও শেয়ার করেছেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026