বিনোদন

‘সোহাগ চাঁদ বদনী ধ্বনি’ গানে সস্ত্রীক মঞ্চে নাচবেন স্বয়ং দাদা, ভিডিও ভাইরাল হতেই উচ্ছ্বসিত ভক্তমহল

দাদাগিরি আনলিমিটেড সিজন ৯’ গোটা বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় গেম রিয়্যলিটি শো, যার সঞ্চালনার দায়িত্বে থাকেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলী। যার প্রতিটি এপিসোডে থাকে নতুন নতুন চমক। উপস্থিত থাকেন তারকা থেকে সাধারণ সকলেই। বাদ যায়না বাচ্চারাও। উল্লেখ্য, এই সিজনে বাচ্চাদের এপিসোড অন্যবারের তুলনায় একটু বেশিই হয়েছে। এই দাদাগিরির মঞ্চে ২২ গজের দাদাকে পাওয়া যায় একেবারেই অন্যরূপে, যা দেখতে পছন্দ করেন দর্শকরাও।

তবে খুব শীঘ্রই শেষ হতে চলেছে দাদাগিরির এই সিজন ৯। বিশ্ব বাংলার কনভেনশন সেন্টারে ফাইনালের শুটিং সম্পন্ন হয়েছে। টেলিভিশনের পর্দাতেও ফাইনাল এপিসোড সম্প্রসারিত হতে বিশেষ দেরি নেই, তা বলাই বাহুল্য। ফাইনাল এপিসোডে দর্শকদের জন্য থাকছে একাধিক চমক। শোনা গেছে, এদিন বলিউডের গানেই স্ত্রী ডোনা গাঙ্গুলীর সাথে নাচবেন স্বয়ং সৌরভ গাঙ্গুলী। কিং খান অভিনীত ‘ওম শান্তি ওম’ ছবির ‘আঁখো মে তেরি’ গানের সাথেই নাচতে দেখা যাবে তাদের। এদিন সৌরভ গাঙ্গুলীকে দেখা যাবে কালো ব্লেজারে। গলায় থাকবে বো। অন্যদিকে ডোনা গাঙ্গুলীকে দেখা যাবে একটি গোলাপি রঙের শাড়িতে। পাশাপাশি উপস্থিত থাকবেন টলিউড ইন্ডাস্ট্রির একাধিক তারকা ও সঙ্গীত শিল্পীরাও। মঞ্চ মাতিয়ে রাখবেন তারাও।

উল্লেখ্য, এদিন দাদাগিরির ফাইনালে উপস্থিত থাকবেন টলিউডের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সাথে থাকবেন দিতিপ্রিয়া রায়ও। সম্ভবত ‘আয় খুকু আয়’ ছবির প্রচারেই এদিন মঞ্চে উপস্থিত থাকবেন তারা। ডোনা ও সৌরভকে সাথে নিয়েই ‘সোহাগ চাঁদ বদনী ধ্বনি’র তালে নাচতে দেখা যাবে প্রসেনজিৎ-দিতিপ্রিয়াকে। সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে নেটমহলে। রীতিমতো অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা।

ডোনা গাঙ্গুলীর পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবেন প্রতিযোগীদের। হাড্ডাহাড্ডি লড়াই হবে জেলায় জেলায়। তবে শেষপর্যন্ত কোন জেলা ট্রফি হাতে ফিরবেন! তা জানার জন্য আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে দাদাগিরি অনুরাগীদের।

তবে দাদাগিরির এই সিজন শেষ হয়ে যাচ্ছে, মন ভারাক্রান্ত অনুরাগীদের, মনখারাপ দাদারও। তবে দাদাগিরির সিজন ১০ কবে আসবে! সেই প্রসঙ্গে এখনই মুখ খুলতে নারাজ পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়। তার কথায়, সবেমাত্র শেষ হয়েছে এই সিজন। সকলেই ক্লান্ত। কয়েকদিন বিশ্রাম নেওয়ার পরে আবারও উঠে পরে কাজে লাগবেন সকলে। তবে তিনি কথায় কথায় এটুকু বুঝিয়ে দিয়েছেন, ফাইনাল এপিসোডে দর্শকদের জন্য একাধিক চমক অপেক্ষা করছে। আগামী ৫’ই জুন জি বাংলার পর্দায় রাত ৮’টা থেকে সম্প্রচারিত হবে ফাইনাল এপিসোড। এরপর থেকেই শুরু হবে বাংলা টেলিভিশন জগতের সবথেকে বড় গানের রিয়্যালিটি শো ‘সারেগামাপা’, অপেক্ষায় দর্শকরাও।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026