খেলা

‘ট্রফি-ট্রফি-ট্রফি! আমি ট্রফি পছন্দ করি, কিন্তু ট্রফি আমাকে পছন্দ করে না।’ কোহলিকে নিয়ে মিমের ছড়াছড়ি

আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফলতম ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি। অথচ আইপিএলের ১৫টি আসর খেলেও ট্রফি জয়ের স্বপ্ন সার্থক করতে পারলেন না তিনি। পৃথিবীর একমাত্র ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলি একটি দলের হয়ে ৭০০০ রান করা প্রথম এবং একমাত্র ব্যাটসম্যান। অথচ সেই রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের নামে নেই একটিও শিরোপা জয়ের রেকর্ড। চলতি আইপিএলেও ফের হতাশা বুকে নিয়ে বাড়ি ফিরেছেন বিরাট কোহলি।

গত শুক্রবার রাজস্থানের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ৭ উইকেটে পরাজিত হয়েছেন বিরাট কোহলিরা। আর এর পরেই সোশ্যাল মিডিয়ায় বইতে থাকে মিমের বন্যা। এক ক্রিকেট ভক্ত তো দক্ষিণ ভারতের বিখ্যাত সিনেমা কেজিএফ চ্যাপটার-২ ডায়লগ নকল করে লিখেছেন,”‘ট্রফি, ট্রফি, ট্রফি, আমি ট্রফি পছন্দ করি, কিন্তু ট্রফি আমাকে পছন্দ করে না।’


এই নিয়ে আইপিএলের ১৫ মরশুমে মোট ৮ বার প্লে-অফ খেলার যোগ্যতা অর্জন করেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। যার মধ্যে দুবার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে বিরাট কোহলিরা। অথচ আইপিএলের ইতিহাসের সবচেয়ে সফলতম ব্যাটসম্যানের নামে নেই কোন আইপিএল ট্রফি।

চলতি আইপিএল শুরু হওয়ার পূর্বে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের নেতৃত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। তার স্থানে রয়েল পরিবারের নতুন নেতা হয়েছিলেন ফাফ ডু প্লেসিস। মূলত বাপের হাত ধরে আইপিএল জয়ের স্বপ্ন পূরণ করতে চেয়েছিল ব্যাঙ্গালোর। তবে সেই স্বপ্ন আবারও থেকে গেল অধরা।

চলতি আইপিএলে চতুর্থ দল হিসেবে প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করেছিল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এমনকি কোয়ালিফাই ম্যাচে শক্তিশালী লখনউ সুপার জায়েন্টসকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল খেলেছিলেন বিরাট কোহলির দল। তবে চূড়ান্ত অগ্নিপরীক্ষার দিন বিরাট কোহলি সহ ব্যাট হাতে ব্যর্থ হন অধিনায়ক ফাফ ডু প্লেসিস, গ্লেন ম্যাক্সওয়েল এবং বিধ্বংসী ব্যাটসম্যান দীনেশ কার্তিক।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026