খেলা

‘পুরো ক্যারিয়ারে কোহলি এত ভুল করেননি যতটা ২০২২ আইপিএলে করেছেন’ : বীরেন্দ্র শেওয়াগ

গতকাল রাজস্থানের বিরুদ্ধে ব্যাঙ্গালোরের লজ্জাজনক পরাজয়ের পর বিরাট কোহলিকে কার্যত এক হাতে নিলেন বীরেন্দ্র শেওয়াগ। বলতে গেলে পয়েন্ট-টু-পয়েন্ট বিরাট কোহলির ভুলগুলো ধরিয়ে দিলেন শেওয়াগ। গতকাল রাজস্থানের বিরুদ্ধে ফের ব্যাট হাতে ব্যর্থ হন বিরাট কোহলি। ৮ বল মোকাবেলা করে ৭ রানে প্রসিদ্ধ কৃষ্ণার বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। যখন দলের জন্য বিরাট কোহলির ব্যাট জ্বলে ওঠার কথা ঠিক সেই মুহুর্তে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হলেন তিনি।

গতকালকের গুরুত্বপূর্ণ ম্যাচ শেষে সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেওয়াগ কার্যত বিরাট কোহলিকে তুলোধোনা করলেন। তিনি বলেন,”সম্ভবত বিরাট কোহলি নিজের ক্যারিয়ারে এতটা ভুল করেননি যতটা ২০২২ আইপিএল খেলার সময় করেছেন। তিনি ভালোভাবে জানেন বিগত কয়েক বছর ধরে তার ব্যাট থেকে রান আসছে না। আর তার কারণে তার উচিত ছিল ব্যাটের মধ্যভাগ দিয়ে খেলা। শুরুতেই অফ স্টাম্পের বাইরে কয়েকটি বল ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি। যা বিরাট কোহলির জন্য ইতিবাচক সিদ্ধান্ত ছিল।”

তিনি আরও বলেন,”কখনো কখনো আপনার ভাগ্য ভালো থাকলে বল ব্যাটের যেকোনো অংশে লেগে সীমানা পার হতে পারে। তবে সেই ভাগ্যের উপর নির্ভর করে কতদিন বসে থাকবেন? আপনাকে অবশ্যই আলাদা কিছু করতে হবে। সম্ভবত চলতি আইপিএলে আমরা যে বিরাট কোহলিকে দেখছি সে আমাদের চিরপরিচিত বিরাট কোহলি নয়। যখন আপনি ফর্মে থাকবেন না তখন নিশ্চয় অফস্ট্যাম্পের বাইরের বলকে খোঁচা দিতে যাবেন না। সুযোগ অবশ্যই আসবে। আর সেটাকেই কাজে লাগাতে হবে। আর যেটা বিরাট কোহলি করতে পারেননি।”

আপনাদের জানিয়ে রাখি, ২০২২ আইপিএল-এ ১৬ ম্যাচে কোহলির ব্যাট থেকে ২২.৭৩ গড়ে মাত্র ৩৪১ রান এসেছে। এরমধ্যে তিনি দুটি হাফ সেঞ্চুরি করেছিলেন। তবে হতচকিত ভাবে ক্যারিয়ারের সবচেয়ে বেশি “গোল্ডেন ডাক” পেয়েছেন বিরাট কোহলি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026