খেলা

১০০টি টেস্ট খেলতে পারলে ইতিহাসের পাতায় নাম লেখাবেন ঋষভ পন্থ! ভবিষ্যৎবাণী করলেন শেওয়াগ

টেস্ট ক্রিকেটে ঋষভ পন্থের উজ্জ্বল ভবিষ্যৎ তা কার্যত স্পষ্ট করে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেওয়াগ। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বীরেন্দ্র শেওয়াগ বলেন,”এটা স্পষ্ট যে, ১০০ টেস্ট ম্যাচ খেলতে পারলে ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন ঋষভ পন্থ। আন্তর্জাতিক ক্রিকেটে খুব কম সংখ্যক ক্রিকেটার রয়েছেন যারা তাদের ক্যারিয়ারে শত টেস্ট ম্যাচ খেলতে পেরেছেন। ভারতীয় ক্রিকেটে এমন ক্রিকেটারের সংখ্যা মাত্র এগারো। যাদের নাম সবাই জানে এবং সবাই তাদেরকে সম্মান করে।”

তিনি আরও বলেন, ক্রিকেটের যতগুলি ফরমেট তৈরি হয়েছে তার মধ্যে টেস্ট ক্রিকেট সবচেয়ে উৎকৃষ্ট। যেখানে একজন ব্যাটসম্যানকে ধৈর্যের সাথে সাথে ফিটনেসের পরীক্ষা দিতে হয়। কাঙ্খিত পরিমাণ টেস্ট ম্যাচ খেলতে গেলে ঋষভ পন্থকে ফিটনেসের দিকে দৃষ্টি দিতে হবে। ভারতের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ইতিমধ্যে টেস্ট ক্রিকেটে দৃষ্টিনন্দন একাধিক ম্যাচ খেলেছেন তিনি। ভবিষ্যতে তার হাত ধরে টেস্ট ক্রিকেটে ভারতের পথ চলা আরও সুগম হতে পারে।”

আপনাদের জানিয়ে রাখি, এখনও পর্যন্ত ৩০টি টেস্টে ১৯২০ রান করে ফেলেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। যেখানে ম্যাচ প্রতি গড়ে ৪০.৮৫ রান সংগ্রহ করেছেন তিনি। সঙ্গে রয়েছে ৪টি শতরান ও ৯টি অর্ধ শতরানের ইনিংস। যার মধ্যে তিনটি শতরান আবার বিদেশের মাটিতে করেছেন ২৪ বছরের এই তরুণ। এরমধ্যে ইংল্যান্ডের মাটিতে তার লম্বা ইনিংস ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক স্মরণীয় ইনিংস হিসেবে গণ্য হয়েছে। তাছাড়া আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে জায়গা পেয়েছেন তিনি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026