বিনোদন

Dadagiri Season 9: শীঘ্রই শুরু হতে চলেছে দাদাগিরির নতুন সিজন, সঞ্চালনায় কি দাদাই থাকছেন!

দুই বছর ধরে বিনোদন জগতে চলছে ছন্দপতন। করোনা বিদায় না নিলেও করোনার প্রটোকল মেনে ধীরে ধীরে ছন্দে ফিরছে বাংলা বিনোদন জগৎ। শুরু হচ্ছে একাধিক নতুন ধারাবাহিক থেকে রিয়ালিটি শো। সারা সপ্তাহ সিরিয়াল দেখলেও সপ্তাহের দুদিন রাতে পরিবারের সাথে রিয়ালিটি শো দেখতে ভালোবাসে বহু দর্শক। এই মধ্যে খুশির খবর  র‍য়েছে বাঙালী দর্শকদের জন্যে। খুব শীঘ্রই আসতে চলসছে জনপ্রিয় শো ‘দাদাগিরি আনলিমিটেড’ সিজন ৯। যার সাতটি সিজন মূলত সঞ্চালনা করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী

দাদা আর দাদাগিরির সম্পর্ক যে চিরপুরাতন। দিদি নাম্বার ওয়ান যেমন রচনা ব্যনার্জি ছাড়া অসম্পূর্ণ তেমনই দাদাগিরি অসম্পূর্ণ দাদাকে ছাড়া। আগের আটটি সিজনের সাফল্যের পর ফের আসছে ‘দাদাগিরি’। ২০০৯ সালে জি বাংলাতে চপ্রথম সম্প্রচারিত হয়েছিল এই ক্যুইজ শো। আটটির মধ্যে সাতটি সিজনের সঞ্চালনার দায়িত্ব পালন করেন সৌরভ গাঙ্গুলী। টেলিভিশন জগতে এই শোয়ের সঞ্চালনা ছিল দাদার হাতেখড়ি। শুধুমাত্র সিজন ৩ তে দাদার কিছু সমস্যা থাকার জন্য সঞ্চালনা করেছিলেন মিঠুন চক্রবর্তী কিন্তু অন্যান্য সিজনের তুলনায় সেই সিজনটি কিছুটা কম জনপ্রিয় হয়েছিল। কারণটা আজ সকলের জানা।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘দাদাগিরি আনলিমিটেড’-র অডিশনের প্রোমো। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই এবারে অফলাইন নয় বরং অনলাইন পদ্ধতিতে শুরু হবে অডিশন। অনলাইন অডিশনের জন্য একটি পোস্ট ও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই পোস্টে লেখা আছে এই শোতে অংশগ্রহণ করতে চাইলে ইচ্চ নাম, ছবি, বয়স, পেশা, জেলা -সহ জীবনের দাদাগিরির কাহিনি লিখে বা ভিডিয়ো করে পাঠাতে হবে – ৮০১৩৬০৪০৭৭ নম্বরে। পাশাপাশি নব বিবাহিত বা বিবাহযোগ্য জুটি, যমজ ভাই-বোনদের জন্য এক বিশেষ অডিশনের এলার্ট বের করা হয়েছে। তবে ইচ্ছুক যে কোনও ব্যক্তিই অডিশনের জন্য চেষ্টা করতে পারেন।

উল্লেখ্য, ‘দাদাগিরি’-র শেষ সিজন ৮ শুরু হয়েছিল ২০১৯ সালের ৩ অগাস্ট। টানা সাত মাসে মার্চ মাস অব্দি চলার পর লকডাউনের জন্য তা স্থগিত হয়। অগাস্ট মাসে পুনরায় শুরু হয়। কিছু পর্ব হওয়ার পর ১৩ সেপ্টেম্বর হয়েছিল গ্যান্ড ফিনালে। শেষ সিজনে বিজয়ী জেলা ছিল দার্জিলিং। এই শোতে সাধারণ মানুষ ছাড়াও মাঝে মধ্যে আসেন বিশেষ অতিথি ও তারকারা। আর এই তারকাদের নানান অজানা কিছু জানা যায়। শোনা যাচ্ছে এই সিজনেও থাকবেন অনেকজন অতিথি প্রতিযোগী।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026