বিনোদন

ফিরে এলেন সুশান্ত সিং রাজপুত? স্যোশাল মিডিয়ায় তার নতুন পোস্ট ঘিরে চাঞ্চল্য

সিনেপ্রেমীদের কাছে আবেগের নাম হল সুশান্ত সিং রাজপুত। প্রায় দেড় বছর হয়ে গেল অভিনেতা আমাদের মধ্যে নেই। তবে হঠাৎ করে সুশান্ত আমাদের মধ্যে ফিরে আসে তাহলে? ভাবছেন তো কি সব বলছি। গুজব হলেও এটাই সত্যি। অভিনেতা ফিরে এসেছেন আমাদের মধ্যে। না সশরীরে আসেননি এখনো । স্মৃতির মধ্যে জীবন্ত হয়ে উঠেছেন অভিনেতা।

সম্প্রতি সুশান্ত সিং রাজপুত এর অরিজিনাল ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি আপলোড করা হয়। যা দেখে সকলে চমকে যান। এই ছবি দেখে চমকে যাওয়ার মতো। অনেকেই ভেবেছেন মৃত মানুষ কি করে বেঁচে উঠলেন? কিভাবে কে এই ছবি পোস্ট করলেন তা বোধগম্য হয় না ভক্তদের। আর এই ছবি তাঁর ফ্যান পেজ থেকেও শেয়ার হয়নি। তবে এর উত্তর এখনো পাওয়া যায়নি। যদিও কেউ কেউ বলছেন সুশান্তের মৃত্যুর পর তার ফেসবুকে ৩-৪ টি পোস্ট করা হয়, যা থেকে ধারণা তার পরিবারের কেউ তার এই অ্যাকআউন্টের তত্ত্বাবধানে রয়েছেন। আর সেই থেকে এই নতুন প্রোফাইল পিকচার।

তবে সে যাই হোক প্রিয় সুশান্তের এই ছবি দেখতে অনেকেই কেঁদে ওঠেন তো অনেকেই ভালোবাসা জানান। অনেকে মন্তব্য করেন এই ভাবে ফিরে আসুক সুশান্ত সকলের মাঝে। সুশান্ত নেই তবে এই স্মৃতি টুকু সকলের মধ্যে চিরজীবী থাকুক। যে এই কাজ করেছে সুশান্ত অনুগামীরা তাঁকেও ভালোবাসা জানিয়েছেন। তুমুল ভাইরাল হয় সুশান্তের এই প্রোফাইল পিকচার।

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন রবিবারের বারবেলাতে গণমাধ্যমের একটি খবর সারা দেশের মানুষকে নাড়িয়ে দিয়েছিল। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে আত্মঘাতী হন অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। ৩৪ বছর বয়সী অভিনেতার চলে যাওয়ার ঘটনা এখনো কেউ মেনে নিতে পারেনা। খুন না আত্মহত্যা তা আজ ও ধোঁয়াশা। তবে অভিনেতার এই মৃত্যু সংবাদটি তার ভক্ত, অনুগামী, পরিবারের সদস্য, বন্ধুবান্ধব এবং বিনোদন জগতের সহকর্মীদের জন্য এখনো এক ধাক্কা। অভিনেতার এই আত্মহত্যা ঘিরে উঠে এসেছিল একাধিক প্রশ্নও। সুপ্রিম কোর্টের নির্দেশে সুশান্তের মৃত্যুর তদন্ত আজও সিবিআই-এর হেফাজতে। এখনো এই মামলার তদন্ত অসমাপ্ত।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026