বিনোদন

‘মেয়েরা এখনও তোমার প্রেমে পড়ে’, দাদাগিরির মঞ্চে পায়েলকে সাফ জবাব দিলেন সৌরভ গাঙ্গুলি

জি বাংলার পর্দায় শুরু হয়ে গিয়েছে ‘দাদাগিরি আনলিমিটেড’। এই সিজন উৎসর্গীকৃত করোনা-যোদ্ধাদের প্রতি। কিন্তু প্রত্যেক সিজনের মতোই এই সিজনেও ‘মহারাজ’ সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) -ই মূল আকর্ষণ। আপামর বাঙালির ‘দাদা’-কে প্রায় প্রত্যেক মহিলাই ‘দাদাগিরি আনলিমিটেড’-এর মঞ্চে এসে বলেন, সৌরভ গাঙ্গুলী তাঁর ক্রাশ। উনপঞ্চাশটি বসন্ত পেরিয়ে এখনও ফিট ‘প্রিন্স অফ ক্যালকাটা’। একসময়ের আগ্রাসী ভারতীয় ক‍্যাপ্টেন তথা বর্তমানের বিসিসিআই প্রেসিডেন্টের ব্যক্তিগত জীবন নিয়ে তাঁর অনুরাগীদের প্রশ্নের শেষ নেই।

সম্প্রতি ‘দাদাগিরি আনলিমিটেড’-এর বিশেষ পর্বে উপস্থিত হয়েছিলেন কমলেশ্বর (Kamaleswar), পায়েল সরকার (Payel Sarkar), ঋদ্ধি সেন (Ridhdhi Sen), ঋতব্রত (Writabrata) প্রমুখ। পায়েল দাদাকে হঠাৎই জিজ্ঞাসা করেন, তিনি এখনও কিভাবে এত ফিট কারণ মেয়েরা এখনও সৌরভের প্রেমে পড়ে। সৌরভ উত্তর দেন, তিনি এখনও শুনেই যাচ্ছেন, মেয়েরা সবাই তাঁর প্রেমে পড়েন, কিন্তু এখনও অবধি তিনি কাউকে দেখেননি। এরপরেই মজা করে সৌরভ বলেন, আজ তাঁকে আর বাড়িতে ঢুকতে দেবেন না ডোনা (Dona Ganguly)। সৌরভ জানান, ডোনা রেগে গেলে নাকি তিনি বাড়িতেই থাকেন না!

তবে দারুণ প্রশ্ন করেছেন কমলেশ্বর। তিনি জানতে চেয়েছেন, সৌরভ যদি উত্তম কুমারকে সামনে পেতেন, তাহলে কি প্রশ্ন করতেন! সৌরভ উত্তর দেন, তিনি মহানায়কের কাছে জানতে চাইতেন, এত খেয়েও তিনি ফিট থাকেন কি করে! শোনা যায়, উত্তম কুমার নাকি এক জামবাটি মাংস খেতেন।

সৌরভ বরাবর নিজের পারিবারিক জীবন নিয়ে মজা করতে ভালোবাসেন। এর আগে তিনি বলেছেন, ভেজা তোয়ালে বিছানার উপর রাখলে তাঁকে বাড়ি থেকে বের করে দেবেন ডোনা। কখনও বা বলেছেন, বিবাহবার্ষিকীর উপহার কিনতে ভুলে গিয়ে কিভাবে ম্যানেজ করেছেন তিনি! এককথায় সৌরভের আটপৌরে বাঙালি জীবন উঠে আসে ‘দাদাগিরি আনলিমিটেড’-এর মঞ্চে।

John Fabian

Recent Posts

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026

‘শেষ দিনটা যদি জানতাম…’ চিরসখা শেষ হতেই আবেগে ভাসলেন ঐশী ভট্টাচার্য

শেষ দিনটা যদি জানতাম…’—একটা বাক্যেই যেন ধরা পড়ে গেল সমস্ত অনুভূতি। জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’ হঠাৎ…

April 10, 2026