বিনোদন

মীর, মনামি, কাঞ্চন! দেখুন জমজমাট ‘দাদাগিরি’র গ্র্যান্ড ফিনালে

দাদাগিরি অনুষ্ঠানের দাদা অর্থাৎ সৌরভ গাঙ্গুলি হলেন বাঙালী মনের এক অদ্ভুদ সেনসেশন। এই কুইজ শো, কচি থেকে বুড়ো সবার মন জয় করে নিয়েছে। বিশেষত যখন দাদা সামনে এসে প্রশ্ন করেন তখন বুক কেমন দুরু দুরু করে। তাই না? যিনি এই শোয়ে অংশগ্রহণ করেছেন তিনি বেশ জানেন ওই স্টেজে উঠে দাদাকে দেখে মনে ঠিক কোন ঘন্টিটা বাজে। এককথায় দর্শকদের আবেগ জুড়ে রয়েছে এই অনুষ্ঠান। বিভিন্ন জেলা থেকে উঠে আসা মানুষরা তাঁদের নিজেদের স্বপ্নের কথা যেমন শেয়ার করতে পারেন তেমনই কুইজ জিতে উপহারও নিয়ে যেতে পারেন।

তবে, আপনারা যারা দাদাগিরি দেখেন তাঁদের জন্য ১৩ ই সেপ্টেম্বর বড় চমক অপেক্ষা করছে। ওইদিন হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরির গ্র্যান্ড ফিনালে। এই দিনের পর্বে কে কে থাকছেন জানেন? থাকছেন সবার প্রিয় রেডিও জকি মীর। যার সানডে সাসপেন্স আপনি হয়তো প্রতি রবিবার মন দিয়ে শোনেন।

মীরকে সহযোগিতা করবেন কাঞ্চন মল্লিক যার কথাতে যার কৌতুকে আপনি হয়তো সেদিন হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। এখানেই শেষ নয়, টেলি ডিভা মনামি-র সঙ্গে হাত ধরে নেচে মঞ্চ কাঁপাবেন।

মনামি-র কথা যখন উঠলোই, তখন তাঁকে তো থাকতেই হবে। ব্যাচেলার মনামি এখনও বহু বাঙালী হৃদয়ের ধকধক। এদিনের গ্র্যান্ড ফিনালে লাল ড্রেসে মনামি বেশ হট।

কমেডিতে কাঞ্চন মল্লিকের পাশাপাশি থাকবে বিশ্বনাথ যিনি সোনালির হাত ধরে গ্রান্ড ফিন্যালের মঞ্চ কাঁপাবেন।

দাদাগিরি মানেই দিনবদলের পালা আর তাতেই রসদ যোগাবে অনুপম, সোমলতা,ইমন, এমনকি থাকছে চন্দ্রবিন্দু র গোটা টিম।

আগামী ১৩ ই সেপ্টেম্বর, রবিবার জি বাংলা ঠিক রাত আটটায় শুরু হবে গ্র্যান্ড ফিনালে। আপনি তৈরি তো?

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026