নিউজ

রাতের অন্ধকারে মহিলাদের সাথে অভব্য আচরণ, ফের কাঠগড়ায় কলকাতা মেডিক্যাল কলেজ

কলকাতা : একের পর এক ঘটনায় উত্তাল কলকাতা মেডিকেল কলেজ। কখনো চিকিতসকদের বেপরোয়া মনোভাব, কখনো বা করোনা ওয়ার্ডএ আত্যহত্যা। সব মিলিয়ে প্রতিদিনই এক একটা ঘটনায় সরগরম মেডিকেল কলেজ। আর গতকাল যা ঘটলো, তারপরে রীতিমতো আতঙ্কে রয়েছে কলকাতাবাসী। সম্ভবত এর আগে এরকম নোংরা আর ঘৃণ্য আচরণ ঘটেনি হাসপাতালের ভেতর। গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ হস্টেলের চারতলায় হঠাৎ করেই কয়েকজন মহিলা চিকিৎসক দেখতে পান এক যুবক প্রকাশ্যে হস্তমৈথুন করছে।

আর এরপরেই শুরু হয় চরম হুলুস্থুলু। মহিলা জুনিয়র ডাক্তারদের চিৎকারে সম্বিত ফিরে পেতেই পালানোর চেষ্টা করেন ওই যুবক। এরপরে লিফটের পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলতে থাকা, অন্য এক মহিলা চিকিৎসককে জড়িয়ে ধরে তাঁর মোবাইল ছিনিয়ে নেয় ওই উন্মত্ত যুবক।  এই ঘটনায় চিৎকার শোনা মাত্রই তাকে বাঁচাতে দৌড়ে আসেন, হোস্টেলের অন্যান্য মহিলা চিকিৎসকরা।

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বউবাজার থানায়, এরপর পুলিশকর্মীরা এসে হস্টেলের ওই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। এই ঘটনায় আতঙ্কিত কলেজের বাকি মহিলা ডাক্তারেরাও। তাদের মধ্যে এক মহিলা চিকিৎসক তথা লেডিস হস্টেলের আবাসিক বলেন, “এই ঘটনা আমাদের মধ্যে প্রচণ্ড ভয়ের সৃষ্টি করেছে, আদৌ কি আমাদের নিরাপত্তা বলে কিছু আছে?

আমাদের নিরাপত্তা নিয়ে বারবার করে হাসপাতালের প্রিন্সিপাল থেকে শুরু করে অন্যান্য আধিকারিকদের জানানো হয়েছে”।অন্যদিকে পুলিশ সূত্রে খবর অভিযুক্ত ওই যুবকের নাম পিন্টু রায়। সে বউবাজার প্রেম চাঁদ বড়াল স্ট্রিটের বাসিন্দা। কিন্তু কেনই বা সে লেডিস হস্টেলের চারতলায় গেলো তা খতিয়ে দেখছে পুলিশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026