ভাইরাল & ভিডিও

VIRAL: হারমোনিয়াম বাজিয়ে সুরেলা কণ্ঠ লতা মঙ্গেশকরের গান গাইলেন এক বৃদ্ধা, ভাইরাল ভিডিও

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন, ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। আবার অনেকসময় এই সোশ্যাল মিডিয়ার হাত ধরেই খুঁজে পাওয়া যায় এমন কোন প্রতিভাকে, যা রীতিমত অবাক করে সকলকে।

সম্প্রতি মাতৃদিবস ছিল। এদিন সোশ্যাল মিডিয়ার পাতায় এক বৃদ্ধা মহিলার গানের ভিডিও ভাইরাল হয়েছে। ‘আজ তাক’এর ইনস্টাগ্রামের অফিসিয়াল পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে অবাঙালি এক বৃদ্ধা মহিলা লতা মঙ্গেশকরের গাওয়া ‘মিলো না তো হাম ঘাবরায়ে’এই জনপ্রিয় গানটি গাইছেন। ভিডিওতে দেখেই বোঝা গিয়েছে তার যথেষ্ট বয়স হয়েছে। তবে এই বয়সেও সুর-তাল-লয় সব ঠিক রেখে হারমোনিয়াম বাজিয়ে গানটি গেয়েছেন তিনি। মান রেখেছেন লতা মঙ্গেশকরের গাওয়া এই গানের। তার সাথে ঢোল বাজিয়েই তার সঙ্গ দিয়েছেন এক ব্যক্তি।

মাতৃ দিবসের দিন থেকেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হয়েছে। এই বৃদ্ধা মহিলার সুরেলা কণ্ঠ মন কেড়েছে সকলের। তার কন্ঠ শুনে মুগ্ধ হয়েছেন নেটনাগরিকদের অধিকাংশ। বর্তমানে এই ভিডিওটি দেখে ফেলেছেন বহু নেটিজেন। লাখো ভিউজ হয়েছে ভিডিওটির। ৬৩ হাজারের উপর লাইক পড়েছে এই ভিডিওটিতে। অবাক করে দেওয়ার মতোই ভিডিও এটি, তা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই। তিনদিন আগে শেয়ার হলেও মাতৃ দিবসের দিনেই ঝড়ের গতিতে নেটিজেনদের মাঝে ছড়িয়ে গিয়েছে ভিডিওটি। রইল সেই ভিডিও।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026