বিনোদন

মাতৃত্বের অনুভূতি নিয়ে গর্বিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জ্জী, জানালেন নিজের মনের কথা

স্বস্তিকা মুখার্জ্জী বরাবরই নিজের স্পষ্ট মতামতের জন্য চর্চার আলোয় থাকেন। তিনি টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী অভিনেত্রী। বলিউডেও করেছেন একাধিক কাজ। ২০০৭ সালে স্বামী প্রমিত সেনের সাথে বিচ্ছেদ হওয়ার পর একাই মানুষ করেছেন নিজের মেয়েকে। তবে তিনি মা হিসেবে ভীষণভাবে গর্বিত। সম্প্রতি এই প্রসঙ্গেই অকপট অভিনেত্রী। দুটি ছবি শেয়ার করে নেটিজেনদের জানালেন তার মনের কথা।

গত রবিবার মাতৃদিবস ছিল। এদিন তারকা থেকে সাধারণ সকলেই ছবি শেয়ার করে মায়ের প্রতি নিজেদের ভালোবাসার কথা জাহির করেছেন। তবে এই দিনেই স্বস্তিকা মুখার্জ্জী একটু অন্যভাবে জাহির করলেন নিজের মনের কথা। বাবা-মাকে হারিয়েছেন দীর্ঘসময় কেটে গিয়েছে। তার জগৎ এখন কাজ ও তার মেয়ে অন্বেষাকে ঘিরেই। তবে তিনি মা হিসেবে বরাবরই গর্বিত। সম্প্রতি সেই প্রসঙ্গেই সোশ্যাল মিডিয়ার পাতায় অকপট স্বস্তিকা।

অভিনেত্রী দুটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, একজন মা শিশুকে তার মধ্যে লালন করেন। তাকে বুকে নিয়ে শোন। তার সুবিধা-অসুবিধা সবটাই দেখে রাখেন তিনি। সন্তানের জন্য জেগে বসে থাকেন রাতের পর রাত। এই প্রসঙ্গ ধরেই তিনি জানিয়েছেন, তার শরীর নিখুঁত নয়, দাগ ও চিহ্নে ভরা রয়েছে। পাশাপাশি তিনি এও লিখেছেন, তিনি যখন আয়নার দিকে তাকান তখন তিনি শুধুমাত্র একজন মাকে দেখতে পান। আর সেটাই তার কাছে সবথেকে বড় সম্মানের এবং আশীর্বাদের। অভিনেত্রীর এই আবেগঘন লেখায় আবেগপ্রবণ হয়ে পড়েছেন নেটনাগরিকদের অনেকেই। অনেকেই তার কথায় সহমত জানিয়েছেন।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026