নিউজ

গত এক দিনে ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮২,১৭০ জন, বেড়েছে সুস্থতার হার

ভারতঃ  গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮২,১৭০ জন। সব মিলিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লক্ষ ৭৪ হাজার ৭০২ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১০৩৯ জনের, সব মিলিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫,৫৪২ জন।

এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ৫০ লক্ষ ১৬ হাজার ৫২০ জন। ভারতে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৯ লক্ষ ৬২ হাজার ৬৪০ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৭ লক্ষ ৯ হাজার ৩৯৪। সব মিলিয়ে ভারতে এখনও পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭ কোটি ১৯ লক্ষ ৬৭ হাজার ২৩০।

মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৩৯ হাজার ২৩২ জন, আর মৃত্যু হয়েছে ৩৫,৫৭১ জনের৷ কর্ণাটকে আক্রান্তের সংখ্যা প্রায় ৫ লক্ষ ৭৫ হাজার ৫৬৬ জন, আর মৃত্যু হয়েছে ৮,৫৮২ জনের। অন্ধ্র প্রদেশে করোনায় আক্রান্ত ৬ লক্ষ ৭৫ হাজার ৬৭৪ জন, আর মৃত্যু হয়েছে ৫,৭০৮ জনের। দিল্লিতে আক্রান্তের সংখ্যা প্রায় ২ লক্ষ ৭১ হাজার ১১৪ জন, মৃত্যু হয়েছে ৫,২৩৫ জনের।

তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫ লক্ষ ৮০ হাজার ৮০৮ জন, আর মৃত্যু হয়েছে ৯,৩১৩ জনের। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৪৭ হাজার ৪২৫ জন। উত্তরপ্রদেশে করোনায় আক্রান্ত ৩ লক্ষ ৮৭ হাজার ৮৫ জন, আর মৃত্যু হয়েছে ৫,৫৯৪ জনের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026