কলকাতা: দায়িত্ব বদলালো আলাপন বন্দ্যোপাধ্যায়ের। এতদিন ছিলেন স্বরাষ্ট্র ও তথ্য দফতরের অতিরিক্ত মুখ্য সচিব। আর এবার রাজ্যের মুখ্য সচিবের দায়িত্ব পালন করতে দেখা যাবে আলাপন বন্দ্যোপাধ্যায়কে। এমন কথা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে ঘোষণা করেছেন।
তবে শুধু আলাপন বন্দ্যোপাধ্যায় এর দায়িত্ব বদল নয়, আরও দুটো পদের দায়িত্ব বদল হয়েছে। সে কথাও টুইট করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব হতে চলেছেন এইচ কে দ্বিবেদী। এতদিন অর্থসচিবের দায়িত্ব পালন করে এসেছেন তিনি। তবে যেহেতু তিনি এবার থেকে স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করবেন, তাই অর্থ সচিবের দায়িত্ব পালন করতে দেখা যাবে মনোজ পান্টকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্য সচিবের এই নতুন টিম আগামী 1 অক্টোবর থেকে রাজ্যের দায়িত্ব সামলাবে। আর এই টিমকর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, এর আগে এতদিন পর্যন্ত রাজ্যের মুখ্য সচিব ছিলেন রাজীব সিনহা। কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব হলেন বলে রাজীব সিনহাকে পশ্চিমবঙ্গ ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে। আগামী তিন বছরের জন্য তিনি এই পদে বহাল থাকবেন বলে জানা গিয়েছে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তার আগে রাজ্য সচিব দলের এমন পরিবর্তন, যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…