Categories: নিউজ

জন্টি রোডসের স্মৃতি ফিরিয়ে আনলেন নিকোলাস পুরান, দেখুন দুর্দান্ত ফিল্ডিং-এর ভিডিও

জন্টি রোডসের স্মৃতি ফিরিয়ে আনলেন নিকোলাস পুরান। ফিল্ডিংকে একপ্রকার শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার।পাখির মত উড়ে গিয়ে ধরেছিলেন সচিন তেন্ডুলকরের ক্যাচ। অথবা তাঁর ১৯৯২ এর বিশ্বকাপে শরীর ছুড়ে উইকেট ভেঙে ইনজামাম উল হককে রান আউট করা আজও স্মৃতিতে রয়ে গেছে ক্রিকেটপ্রেমীদের । রবিবার শারজায় পুরানো দিনের সেই জন্টি রোডসকেই যেন ফিরিয়ে আনলেন নিকোলাস পুরান।ঘটনাটি ঘটে রাজস্থানের ইনিংসের ৭.৩ ওভারে যখন বল করছিলেন পঞ্জাবের বোলার মুরুগান অশ্বিন।

তাঁর করা হালকা শট বলকে সপাটে পুল মারেন সঞ্জু স্যামসং।যা ছিল নিশ্চিত ছক্কা। কিন্তু সবাইকে অবাক করে বাউন্ডারি লাইনে শরীর ছুড়ে বলটিকে মুঠোবন্দি করে ফেলেন পুরান। কিন্তু পুরান বুঝতে পারেন যে তাঁর শরীর বাউন্ডারি লাইনের বাইরে চলে গিয়েছে। তাই তৎক্ষনাৎ উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে শূন্যে ভেসে থাকা অবস্থাতেই বল ছুড়ে দেন মাঠের ভিতরে। সেই যাত্রায় ছক্কা বাঁচিয়ে দেন পুরান। তখন পাশে অন্য ফিল্ডার উপস্থিত থেকে হয়ত ক্যাচও হয়ে যেত বলটি। এরকম দুরন্ত ফিল্ডিং সচরাচর দেখা যায় না।প্রসঙ্গত উল্লেখ, এই বছর কিংবদন্তি জন্টি রোডস পুরানদের দলেরই ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত রয়েছেন।

তিনি ওই সময় ডাগ আউটে বসে ছিলেন। পুরানের এই ফিল্ডিং দেখে আর বসে থাকতে পারেননি তিনি। উঠে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে পুরানকে সম্মান জানান তিনি। যা অবশ্যই পুরানের মত তরুণ ক্রিকেটারের কাছে একটা বড় পাওয়া। পুরানের এই ফিল্ডিং দেখে উচ্ছাসিত সচিন টেন্ডুলকারও। তিনি টুইট করে জানান যে এরকম রান বাঁচানো তিনি এর আগে দেখেননি। কিছুদিন আগে একটি একসিডেন্ট পা ভেঙে যায় পুরানের। অপারেশন ও করতে হয়। সেই অবস্থা থেকে কঠিন পরিশ্রমের মাধ্যমে নিজেকে এই জায়গায় নিয়ে এসেছেন তিনি। যা সত্যিই প্রশংসার যোগ্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026