জ্যোতিষ

আজ ১০ ই ডিসেম্বর, জানুন আজকের রাশিফল

মেষ – আপনার যদি ব্যবসা থেকে থাকে এবং আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান তবে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ। আপনি আজ এমন কোন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন যিনি আপনাকে ব্যবসার কাজে সাহায্য করবেন। যারা খুচরো ব্যবসার এবং যারা খাবারের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের আজ উপরি পাওনা পাওয়ার দিন। আপনার স্ত্রী অথবা স্বামী আজকে আপনার কাজে সাহায্য করবে। সন্ধ্যার পর থেকে আপনার কাজের ইচ্ছা আরো বাড়বে। শুভ রঙ হিসেবে আজকে আপনি ধারণ করতে পারেন লাল এবং লক্ষী দেবীর আরাধনা করতে পারেন।

বৃষ – যদি কারোর থেকে বকেয়া টাকা পাওয়ার থাকে তবে তা আজকে আপনি পেয়ে যাবেন। আপনার কাছে আজ অতিরিক্ত অর্থ থাকবে যা দিয়ে আপনি আপনার ঋণ শোধ করতে পারবেন। আপনি আজ অতিরিক্ত অর্থ সঞ্চয় করতে পারবেন এবং দিনের শেষে আপনার ব্যবসার পরিধি পারবে। আজ আপনার বাড়িতে অতিথি সমাগম হতে পারে এবং আর্থিক যোগ শুভ। আপনার জন্য আজ শুভ রং হল নীল।

মিথুন – যারা গৃহ নির্মাণের কাজে হাত দিয়েছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। চাকুরী ক্ষেত্রে আপনার বদলি হতে পারে এবং ঠিকানা পরিবর্তন হতে পারে। আপনার স্ত্রীর সঙ্গে অথবা স্বামীর সঙ্গে আজকে আপনার মতানৈক্য তৈরি হতে পারে। দিনের শুরু আপনার মনে প্রেম থাকলেও বিকেলের পর থেকে আপনার সেই মনের প্রেম উধাও হয়ে যাবে। যারা উচ্চশিক্ষা নিয়ে এগোতে চাইছেন তাদের জন্য আজকের দিনটি মধ্যম, আপনার আরও পরিশ্রমের দরকার রয়েছে। হয়তো আজকে আপনি পরিশ্রমের মূল্য পাবেন না, কিন্তু আপনার পরিশ্রম আপনাকে সঠিক মূল্য একদিন দেবে। আপনি আজ শুভ রং হিসেবে সবুজ রঙের পোশাক পরিধান করতে পারেন।

কর্কট – আপনি আপনার পরিবারকে খুব ভালোবাসেন সেহেতু আপনার মধ্যে আপনার পরিবার নিয়ে অযথা চিন্তা হবে, আপনার সন্তান আপনার অবাধ্য হবে সেহেতু আপনি সন্তানের প্রতি রাগ করবেন। স্ত্রী অথবা স্বামীর সঙ্গে মনোমালিন্য জড়িয়ে যাবেন।‌ শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো খারাপ সংবাদ পেতে পারেন যা আপনার মনকে নাড়িয়ে দেবে। আপনার পিতা মাতা আজকে আপনার থেকে কোনো দামি জিনিস আশা করবেন যা এই মুহুর্তে আপনি দ্বিতীয় অসমর্থ হবেন, ফলত আপনার মধ্যে একটি হতাশা এবং দুশ্চিন্তা তৈরি হবে। তবে‌ আপনি যদি আয় এবং ব্যয়ের ব্যালেন্স করতে পারেন তবে দুশ্চিন্তা থেকে পরিত্রান পেতে পারেন। সময় পেলে ভাগ্যলক্ষী আরাধনা করুন। আপনার জন্য আজকে শুভ রং হল গোলাপি।

সিংহ – আগুন থেকে সাবধান থাকুন। আগুন থেকে আজ আপনি কোনো দুর্ঘটনার কবলে পড়তে পারেন। যারা ক্রিয়াকর্মের কাজের সঙ্গে যুক্ত থাকেন অথবা ছাড়া ইঞ্জিনিয়ারিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের আগাম সর্তকতা প্রয়োজন। সন্ধ্যার পর থেকে আপনার মানসিক অবস্থার উন্নতি হবে। আপনার বাড়িতে বন্ধু সমাগম হবে এবং আপনি নতুন কাজ করার উৎসাহ পাবেন। শুভ রঙ হিসেবে ধারণ করুন সাদা।

কন্যা – আপনার মানিব্যাগ সাবধানে রাখুন। কোন না কোনভাবে আজকে আপনার অর্থ চুরি যেতে পারে। আপনার আজ লাভের থেকে ব্যয় বেশি হবে। সম্ভব হল আপনি আপনার বাড়িতে কোন গোপন স্থানে টাকা সঞ্চয় করে রাখুন। লক্ষ্মী দেবীর আরাধনা আপনার জন্য বিশেষ প্রয়োজন। সকাল শুরু করুন যোগাভ্যাস দিয়ে। বিকেলের পর আপনার দুশ্চিন্তা বাড়বে বিশেষ কিছু কারণে, তবে সেই দুশ্চিন্তা আপনি খুব শীঘ্র কাটিয়ে উঠতে পারবেন। আপনার জন্য আজকে শুভ রং হল লাল এবং সবুজ।

তুলা – আপনার শরীরের প্রতি আপনি যত্ন নিন, নিয়মিত শরীরচর্চা করা আপনার উচিত। আপনি যদি এখন থেকে জাঙ্কফুড খাওয়া নিয়ন্ত্রণ করতে না পারেন তবে খুব শীঘ্রই আপনি ডায়াবেটিসের মতো ভয়ঙ্কর রোগে আক্রান্ত হতে পারেন। বিশেষ কিছু কারণে আপনার মধ্যে শারীরিক কষ্ট হতে পারে। আপনার যদি গ্যাসের সমস্যা দেখে থাকে তবে দুধ খাওয়া বন্ধ করুন। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও সুসংবাদ আসতে পারে, পুরনো কোন ক্ষেত্র থেকে আপনি নতুন চাকরির অফার পেতে পারেন। আপনি আজকে আপনার খুব প্রিয় বন্ধুকে মিস করবেন, সম্ভব হলে বন্ধুর সঙ্গে দেখা করুন অথবা ফোনে কথা বলুন। আপনি চাইলে আজকে লাল অথবা গোলাপি রঙের ড্রেস পরিধান করতে পারেন।

বৃশ্চিক – আজ আপনি আপনার কাজে আপনার রুচির পরিচয় দেবেন। আপনার মধ্যে আজকে খারাপ কাজ করার প্রবণতা থাকবে, আপনার কামুক মনোভাব সর্বনাশ ডেকে আনতে পারে। সন্তর্পনে বন্ধু নির্বাচন করুন। সম্ভব হলে আপনি আজকে হনুমান চালিশা পাঠ করতে পারেন অথবা শিবের আরাধনা করতে পারেন। মনকে শান্ত ও পবিত্র রাখার জন্য যোগাভ্যাস করুন। আপনার জন্য আজকে শুভ রং হল লাল এবং হলুদ।

ধনু – প্রতিবেশীর সঙ্গে আজকে আপনি চরম কলহে পৌঁছে যেতে পারেন। আপনার বোকামির জন্য আজকে আপনি কথা শুনতে পারেন এবং অপমানিত হতে পারেন। আপনার পরিবারের লোকেরাও আজকে আপনাকে সমর্থন করবে না। যদি আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে কোন ব্যাপার সমাধান করতে পারেন তবে আপনার জয় নিশ্চিত। ‌ চাকুরী ক্ষেত্রে উন্নয়ন সম্ভব এবং পদন্নতির সম্ভাবনা রয়েছে। আপনার জন্য আজকে শুভ রং হল নীল।

মকর – আপনার সন্তানদের অবাধ্যতা আপনাকে পীড়া দেবে। আপনার মনে এক অদ্ভুত অশান্তি তৈরি হবে যা আপনার দৈনন্দিন কাজের ব্যাঘাত ঘটাতে পারে। সন্তানদের বসে আনার জন্য তাদের কোন সংস্কৃতি মূলক শিক্ষা দিন। আঁকা র স্কুল অথবা গানের স্কুলে ভর্তি করান। নীল ও হলুদ আজকে আপনার জন্য শুভ রং।

কুম্ভ – কাজের ক্ষেত্রে আজকে আপনি অশান্তিতে ভুগবেন। যারা খুচরা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে যেমন পরিশ্রম বাড়বে তেমনি দুশ্চিন্তা বাড়বে। আপনি হয়তো আজকে বেশি পরিশ্রম করে ফেলবেন কিন্তু ততোধিক লাভ পাবেন না। দিয়ে শুরু থেকেই আপনার কাজের চাপ আপনার ঘাড়ে এসে পড়বে। বিকেলের পর থেকে সেই চাপ কিছুটা কমলেও আপনার শারীরিক অবস্থা আপনাকে হতাশ করবে। সঠিক চিকিৎসকের পরামর্শ নিন এবং হলুদ দুধ দুধ পান করুন। আজকের আপনার জন্য শুভ রং হল নীল।

মীন – আপনার স্ত্রী অথবা আপনার স্বামী আজকে আপনার কাছে এমন কিছু জিনিস আবদার করবে যার জন্যে আপনার আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাবে। আপনার সন্তান দূরে ভ্রমণের জন্য আবদার করবে। আপনার স্ত্রীর সাথে আপনি আজকে লং ড্রাইভে যেতে পারেন। আপনি যদি আজকে দূরে ভ্রমণে যান তবে এমন কিছু দামি জিনিস কিনবেন যা হয়ত আপনার পরবর্তীতে কোনো কাজেই লাগবে না অথচ অর্থ ব্যায় হবে অনেকটা। সম্ভব হলে কালীপুজোর দিন লক্ষ্মীপুজো করুন। আজকে আপনি গোলাপি অথবা লাল রঙের পোশাক পরিধান করতে পারেন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026