বাংলা সিরিয়াল

ছেলে ও স্ত্রীর সঙ্গে বিবাহবার্ষিকী পালন করলেন ‘রানী রাসমনি’র ‘গদাই ঠাকুর’

সম্প্রতি অভিনেতা সৌরভ সাহা ও তাঁর স্ত্রী সুস্মিতা মুখোপাধ্যায় সাহা পালন করলেন তাঁদের সাত বছরের বিবাহবার্ষিকী। একই দিনে ছিল তাঁদের ছেলের তিন বছরের জন্মদিন। ফলে এদিন সৌরভের বাড়িতে ছিল ডবল সেলিব্রেশন। ছেলেকে কোলে নিয়ে কেক কাটলেন সৌরভ ও সুস্মিতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ ও সুস্মিতার পরিবারের সদস্যরা এবং ঘনিষ্ঠ বন্ধুরা। সুস্মিতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনুষ্ঠানের ছবি। নেটিজেনদের কাছে সৌরভ ও সুস্মিতার পারিবারিক ছবিগুলি প্রশংসিত হয়েছে।

‘কে তুমি নন্দিনী’ সিরিয়ালে একসঙ্গে অভিনয় করার সময় প্রেম শুরু হয়েছিল সুস্মিতা ও সৌরভের। একসময় তাঁরা বিয়ে করেন। তবে বিয়ের পর অভিনয় ছেড়ে দেন সুস্মিতা। তিনি হোমমেকার থাকতেই পছন্দ করেছেন। সৌরভও কাজ শেষ হলে পরিবারের সঙ্গে সময় কাটাতেই পছন্দ করেন।

এই মুহূর্তে জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘করুণাময়ী রানী রাসমণি’তে ‘রামকৃষ্ণ’ বা ‘গদাই ঠাকুর’-এর চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন সৌরভ। ভক্তিতে গদগদ ‘গদাই ঠাকুর’কে পুঙ্খানুপুঙ্খ ভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। এমনকি ‘করুণাময়ী রানী রাসমণি’র সেটে আয়োজিত অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের আইবুড়ো ভাতের অনুষ্ঠানেও ‘গদাই ঠাকুর’ রূপেই গৌরবকে আশীর্বাদ করেছেন সৌরভ। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026