জ্যোতিষ

আজ ১১ই অক্টোবর, জানুন কী বলছে আপনার রাশিফল

মেষ – মৎস্যজীবীদের জন্য আজকের দিনটি শুভ। তবুও আকাশ মেঘলা থাকার দরুন বাড়তি সতর্কতা পালন করা আবশ্যক। আজ আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন। যেহেতু উতসবের বাতাবরণ চলছে তাই আপনি এতে অংশগ্রহণ করতে পারেন। আর্থিক মন্দা কিছুটা কাটিয়ে উঠতে পারবেন। বকেয়া অর্থ ফিরে পেতে পারেন। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তবে স্ত্রীর সঙ্গে বিতর্কে জড়িয়ে যেতে পারেন। তাই বিতর্ক এড়িয়ে চলুন, মাথা থান্ডা রাখুন।

বৃষ – বর্তমান চাকুরীর অবস্থা ভালো নয়, তাই হতাশ হবে না। আপনার জন্য রয়েছে সুখবর। আপনার জন্য চাকুরীর সুযোগ রয়েছে আজ। যদি আপনার আজ কোন ইন্টারভিউ থেকে থাকে, তবে আপনি তাতে নিশ্চিত সাফল্য পেতে পারেন। আপনাকে আজ মাথা থান্ডা রেখে চলতে হবে। চতুর ব্যক্তির পরামর্শ এড়িয়ে চলুন। আজকের দিন আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্যও এই সময়কালটি ভালো। যদি আপনি কোন সম্পর্কে জড়িয়ে থাকেন, তবে আপনার বাবা মায়ের সাহায্য নিতে পারেন।

মিথুন – যাদের বাতের বেদনা আছে, তাঁদের ব্যথা বাড়তে পারে। এছাড়াও, মিথুন রাশির জাতক জাতিকার জন্য আজকের দিনটি খুব একটা সুবিধার হবে না। যদি কোন শুভ কাজ করতে চান তবে ধৈর্য ধরুন। কোন পুরনো পরিজন আপনার জন্য সমস্যার সৃষ্টি করতে পারে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে অযথা বিবাদে জড়িয়ে যেতে পারেন। চেষ্টা করুন ঘরে থাকার। এছাড়াও শরীরের উপর বাড়তি যত্ন নিন।

কর্কট – এই রাশির জাতক জাতিকার জন্য আজ সুখবর। আপনি যদি কোন ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তবে আপনার আজ আয় ভালো হবে। আপনাকে আরও বেশি মানবিক হয়ে উঠতে হবে। সকলের সঙ্গে থান্ডা মাথায় কথা বলুন, বিবাদ এড়িয়ে চলুন। সামঞ্জস্যপূর্ণ ব্যাক্তিত্ব তৈরী করার চেষ্টা করুন যাতে ঘৃণা ভাবকে দমন করা যায়। কারণ ঘৃণার থেকেও প্রেম শক্তিশালী। প্রেমিকা বা প্রেমিকের মন জয় করার জন্য নতুন কোন প্ল্যান করতে পারেন।

সিংহ – আপনার আজ আয়ের থেকে ব্যয় বেশি হবে। পকেট বাঁচানোর জন্য উত্তম উপায় হল ব্যাংক একাউন্টে কিছু টাকা জমা করে আসা। ব্যবসায়ীদের জন্য, যদি আপনি আজ দিনে ২০০ টাকাও লাভ করে থাকেন, তবে ৫০ টাকা আলাদা করে সরিয়ে রাখুন। আপনি চাইলে আজ একটা লক্ষ্মী দেবীর মাটির ভার কিনতে পারেন। সিংহ রাশির জাতক জাতিকাদের শরীর ভালো যাবে না। যত্ন নিন। নাক-কান-গলা বিষয়ক সমস্যায় ভুগতে পারেন।

কন্যা – যাদের সন্তান আছে তাঁদের জন্য আজকের দিনটি মিশ্র অথবা শুভ। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। কোন সুখবর পেতে পারেন। প্রেমিক প্রেমিকারা আজকের দিনে পাকা কথা সেরে নিতে পারেন। আপনার জীবনসঙ্গীর সঙ্গে দুর্দান্ত সময় কাটাতে পারবেন। ব্যক্তিগত সমস্যা নিয়ে বুঝে কথা বলুন। আয় বুঝে অর্থ ব্যয় করুন। শরীরের যত্ন নিন।

তুলা- আপনার শরীর আজকে আপনাকে ব্যস্ত করে তুলতে পারে। বেশি করে জল খান আর তেল মেখে স্নান করুন। প্রয়োজনে কাঁচা হলুদ খান সকালে। শুধু আজকের জন্য নয়, আপনি টানা ৭ দিন এই অভ্যাস চালিয়ে যেতে পারেন। পুরোনো যোগাযোগ এবং বন্ধুরা সহায়ক হবে। পুরনো বন্ধু বা দুরের আত্মীয়দের ফোন করতে পারেন আজ। অর্থাগম কম হবে। যারা ব্যবসায়ী তাঁদের জন্য আজকের দিন মন্দার মধ্যে দিয়ে চলবে।

বৃশ্চিক – আজকে আপনি কারোর সঙ্গে বিবাদে জড়াবেন না। শত্রুপক্ষ চেষ্টা করবে আপনাকে বিরক্ত করার। কিন্তু আপনাকে মাথা থান্ডা রেখে কাজ হাসিল করতে হবে। অর্থাগম মিশ্র। প্রেমে মিশ্র যোগ। প্রেমিক বা প্রেমিকার জন্য সময় বের করুন। উত্তম স্বাস্থ্যের জন্য ঠাণ্ডা দুধ সেবন করুন।

ধনু – যেকোনো মুহূর্তে আপনি আজ পারিবারিক কলহে জড়িয়ে যেতে পারেন। পারিবারিক কলহের বিরাট সম্ভবনা রয়েছে আজ আপনার। প্রয়োজনে নিজের ফোন সাইলেন্ট রাখুন। নিজের স্বাস্থ্যের প্রতি নজর দিন। আজকে আপনি বিছানায় সাদা চাদর পাততে পারেন। আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না যাতে পরে খারাপ লাগে।

মকর – বিদ্যার্থীদের জন্য আজকের দিন শুভ। যদিও জ্ঞান আরোহণের বিশেষ কোন দিন হয় না, তবুও বিদ্যার্থীরা আজ ভালো ফল পেতে পারেন। আজকে আপনি হলুদ বস্ত্র পড়তে পারেন। ডিম জাতীয় খাবার এড়িয়ে চলুন। আপনার পেটের সমস্যা দেখা দিতে পারে। যারা চাকুরীজীবী তাঁদের জন্য আজকের দিনটি মন্দের ভালো। উটকো কাজের চাপ বাড়তে পারে।

কুম্ভ – এই রাশির জাতক-জাতিকাদের শরীর ভালো যাবে না। আপনাকে আজকে সর্দি কাশি কষ্ট দিতে পারে। প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নিতে পারেন। অর্থ সমাগম ভালো হবে, সেইসঙ্গে আপনার বাড়িতে অতিথি সমাগম হতে পারে। ব্যবসায়ীরা আজ লাভের মুখ দেখতে পারেন। যদি আপনার বাড়িতে গবাদি পশু বা স্তন্যপায়ী প্রাণী থেকে থাকে, তবে তাঁদের জন্য বাড়তি যত্ন নিন।

মীন – আজ সারাদিন আপনার মন অশান্ত থাকবে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে অযথা বিবাদে জড়িয়ে যেতে পারেন। জাতকদের ক্ষেত্রে, অর্থ-সংক্রান্ত বিষয়ে আপনি আজ আপনার স্ত্রীর সাথে লড়াইয়ে নামতে পারেন। রক্তচাপ কমানোর জন্য আপনি সাদা বস্ত্র পরিধান করতে পারেন এবং ফল ভোজন করতে পারেন। অর্থাভাব মোটামুটি। যদি আপনি টেকনিক্যাল লাইনের সঙ্গে যুক্ত থাকেন তবে আজকের দিনটি আপনার জন্য শুভ নয়। হবু মা-বাবার জন্য আজকের দিনটি মোটের উপর ভালো।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

Sofía Vergara Celebrates Valentine’s Day With Chic Lacy Cami Look

Key Points Sofía Vergara shared a romantic Valentine’s Day selfie from Los Angeles. She wore…

February 16, 2026

Tate McRae Brings Parisian Chic to Valentine’s Week With Micro Shorts and Sheer Tights

Key Points Tate McRae shared a Valentine’s week photo carousel from Paris. Her standout look…

February 16, 2026

Dakota Johnson Redefines Power Dressing With Bold Knotted Blazer at Calvin Klein Show

Key Points Dakota Johnson attended the Calvin Klein Fall 2026 show during New York Fashion…

February 16, 2026

Gwyneth Paltrow Brings Sleek Minimalism to Santa Barbara Film Festival in Sheer Prada Look

Key Points Gwyneth Paltrow attended the 2026 Santa Barbara International Film Festival in a sheer…

February 16, 2026

Bella Thorne Celebrates Valentine’s Day With Glamorous Lace Looks and Roses

Key Points Bella Thorne shared a Valentine’s Day Instagram carousel featuring lace outfits and roses.…

February 16, 2026

Nicola Peltz and Brooklyn Beckham Share Valentine’s Day Moment Amid Family Tensions

Key Points Nicola Peltz marked Valentine’s Day 2026 with a romantic post featuring husband Brooklyn…

February 16, 2026