জ্যোতিষ

আজ ১২ ই নভেম্বর, জানুন আজকের রাশিফল

মেষ – আজকে আপনার ব্যবসায় আয় থেকে ব্যয় বেশি হবে, বিশেষ কিছু কারণে আপনাকে অধিক মূল্য দিতে হবে বিশেষত যারা এক্সপোর্ট ইমপোর্ট এর বিজনেস করছেন তাদের আজকের দিনটি মন্দা কাটবে। অর্থের টানটান অবস্থায় থাকবে আপনার সংসারে। আপনার যদি কোন লোন থেকে থাকে তবে এর লোন শোধ না হওয়া পর্যন্ত আপনার মধ্যে আর্থিক দুশ্চিন্তা উঠানামা করবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। উচ্চশিক্ষার যোগ রয়েছে। আপনার জন্য আজকে শুভ রং হল সাদা।

বৃষ – আপনার পরিবারে আজকে অতিথি সমাগম হবে এবং দূরের আত্মীয় নিকটে আসবে ফলতো আপনার কাজের চাপ বাড়বে এবং দায়িত্ব ও বাড়বে। চাকুরী ক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও সেখানকার পরিস্থিতি আপনাকে উদ্বিগ্ন করে তুলবে। আপনার মনের মধ্যে চঞ্চলতা অস্থিরতা কাজ করবে। আজ আপনার দিনটি সুখকর হয়ে উঠতে পারে যদি আপনি আপনার স্ত্রী অথবা স্বামীকে সঠিক সময় দেন। সম্ভব হলে আপনার স্ত্রীর সঙ্গে মনের কথা খুলে বলুন এবং আপনার মধ্যে যদি কোন সুপ্ত বাসনা থাকে তবে তা প্রকাশ করুন। শুভ রঙ হিসেবে ধারণ করুন হলুদ রঙের বস্ত্র।

মিথুন – আজকে বাড়ির কাজে আপনার অত্যাধিক ব্যয় হবে, হয়তো আজকে আপনি বাড়ি রং করার কাজে অর্থ ব্যয় করতে পারেন, নতুবা কনস্ট্রাকশন কাজে হাত দিতে পারেন। আপনার স্ত্রী আজকে আপনার কাছে দামি কোন জিনিস চাইতে পারে, যদিও আপনি তা দিতে পারবেন না ফলে সংঘাত অনিবার্য। বিদ্যার্থীরা অনেকদূর পর্যন্ত এগোবেন, যাদের পরীক্ষা চলছে তাঁদের ফলফাল ভালো হওয়ার সম্ভবনা রয়েছে। আপনার জন্য আজকে শুভ রং হল সবুজ।

কর্কট – আপনি যদি আপনার বাড়ি পরিবর্তন করতে চান তবে আজকে অনায়াসে তা করতে পারেন। নতুন বাড়ি অথবা নতুন গাড়ি কেনার ঝোঁক রয়েছে আপনার মধ্যে আজ। ব্যবসায় অধিক মূল্য লগ্নি করুন আপনার লাভ অনিবার্য। প্রেমে সফলতা পাবেন। আপনার প্রেমিক বা প্রেমিকার থেকে আজকে দামি কোন জিনিস উপহার পেতে পারেন। আর্থিক যোগ শুভ থাকলেও ব্যয় এর পাল্লা ভারি হবে। শুভ রং হিসেবে ধারণ করুন বেগুনি অথবা গোলাপি।

সিংহ – যারা বাতের বেদনায় কষ্ট পাচ্ছেন তাদের বেদনা বাড়বে আজ। এমনকি যাদের গ্যাস অম্বল এর সমস্যা আছে তাদের আজকে পৃষ্ঠবেদনা বাড়াবাড়ি করবে। আপনার ব্যাকপেইন অথবা পৃষ্ঠ বেদনা কমানোর জন্য আজকে থেকে যোগাভ্যাস শুরু করুন। জল বেশি করে খান এবং আজকের দুধ এড়িয়ে চলুন। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ, আপনার পরিশ্রম ও মনোযোগিতা আপনাকে সুফল দেবে। শুভ রঙ হিসেবে নীল রঙ ধারণ করুন।

কন্যা – আজ আপনার বাড়িতে অতিথি সমাগম হবে। দূরের কোনো বন্ধুর আজ হঠাৎ আপনার বাড়িতে এসে উপস্থিত হবে। আপনি আপনার ভাইবোনদের সঙ্গে আজকের দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন। আর্থিক যোগ শুভ। আপনি যদি পূর্বে কোন ইন্টারভিউ দিয়ে থাকেন তবে আজকে আপনার কল আসতে পারে। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য আপনার মিশ্র কাটবে। পেটে অথবা ঘাড়ে যন্ত্রণা হবে আজকে আপনার। মন খানিকটা বিচলিত থাকবে। সর্বোপরি আপনার দিনটি আজকে ভালোই থাকবে। শুভ রঙ হিসেবে গ্রহণ করুন সবুজ।

তুলা – আর্থিক চিন্তা আজকে আপনাকে বিব্রত করবে এবং হতাশ করবে। নতুন চাকরি পাওয়ার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। আপনার যদি চেনা জানা কেউ থাকে তবে তার সঙ্গে আগে থেকে কথা বলে রাখুন, যারা ইতিমধ্যে চাকরি করছেন তাদের চাকরির বদলির খবর আসতে পারে। আপনার মনের মানুষ আজকে আপনার মনের কথা বুঝবে না, কলহ অনিবার্য। যারা কলকারখানায় কাজ করছেন তাদের জন্য সুখবর আসতে চলেছে, নতুন কাজের সন্ধান পাবেন খুব শিগগিরই। শুভ রঙ হিসেবে ধারণ করুন নীল।

বৃশ্চিক – কাজে আপনার মর্যাদা বৃদ্ধি হবে। আপনার বস আজকে আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে এবং আপনার সহকর্মীরা আপনাকে তাদের অনুপ্রেরণা বলে মনে করবেন। পরিবারে আপনার আধিপত্যই চলবে। আপনার স্ত্রীর সঙ্গে অথবা আপনার স্বামীর সঙ্গে আপনার বনিবনা আছে নাও হতে পারে, তবে ধৈর্য ধরুন পরিস্থিতি স্থিতিশীল হবে। যারা আইটি বিভাগে কাজ করছেন তাদের জন্য আজকের দিনটি আশাজনক। শুভ রঙ হিসেবে ধারণ করুন সাদা।

ধনু – দাম্পত্য কলহে আপনি জেরবার হয়ে যাবেন। আপনার স্ত্রী অথবা আপনার স্বামী আজকে আপনার বিপরীতে গিয়ে বহু কথা আলোচনা করবেন, এমনকি আপনি যদি কখনো পূর্বে পরকীয়া করে থাকেন সেই বিষয়েও আজকে চর্চা হবে। আজকের চর্চার কেন্দ্রবিন্দু থাকবে আপনার পাস্ট। চেষ্টা করুন আজকে আপনার সময় বাইরে ব্যয় করার, স্ত্রী অথবা স্বামীর সঙ্গে বুঝে কথা বলুন।‌ আপনাদের দাম্পত্য কলহ প্রভাব পিতা-মাতা ও সন্তানের উপর পড়বে, সুতরাং প্রথম থেকেই সাবধান হয়ে যান। যারা চাকরি করছেন তাদের জন্য আজকের দিনটি মধ্যম এবং যারা ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনটি মধ্যম। আপনার জন্য আজকে শুভ রং হল সাদা।

মকর – আপনার যদি সন্তান থেকে থাকে তবে আপনার সন্তান আজকে আপনার বিপক্ষে চলবে, এখন থেকে আপনি যদি আপনার সন্তানের রাশ না টানেন তবে সে অতি দ্রুত কোনো বিপদের সম্মুখীন হতে পারে। আপনার সন্তানের জন্য ভালো কোন গৃহ শিক্ষক নিয়োগ করুন এবং ওর পড়ার ঘরে পর্যাপ্ত আলো রাখুন এবং একটি সরস্বতী দেবীর মূর্তি রাখুন। আপনার পিতা মাতা বার্ধক্য জনিত সমস্যায় ভুগবেন, সুতরাং তাদের দেখে রাখার দায়িত্ব আপনার। আপনি নিজে আজকে নীল রঙের পোশাক পরিধান করতে পারেন।

কুম্ভ – আপনি যদি পরিবারের জ্যেষ্ঠ হয় অথবা জ্যেষ্ঠ হন তবে আপনার দায়িত্ব আজকে বহুগুণ বৃদ্ধি পাবে। ভাই-বোনেদের দায়িত্ব আপনাকেই নিতে হবে আজ। ‌আপনার পিতা মাতা আপনার মুখের দিকে তাকিয়ে কোন বড় সিদ্ধান্ত নিতে পারেন আজ। আপনার স্ত্রী অথবা আপনার স্বামী আপনাকে তার জীবনের কোনো গোপন কথা শেয়ার করতে পারে আজ, বিব্রত হবেন না সম্পূর্ণ কথা প্রথম থেকে মন দিয়ে শুনুন। যাবে চাকরি করছেন তাদের পদোন্নতি হবে, ব্যবসায়ীরা আশাজনক ফল পাবেন। আপনার জন্য আজকে শুভ রং হল সবুজ।

মীন – আপনার স্ত্রী অথবা আপনার স্বামী আজকে আপনার কাছে এমন কিছু জিনিস আবদার করবে যার জন্যে আপনার আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাবে। আপনার সন্তান দূরে ভ্রমণের জন্য আবদার করবে। আপনার স্ত্রীর সাথে আপনি আজকে লং ড্রাইভে যেতে পারেন। আপনি যদি আজকে দূরে ভ্রমণে যান তবে এমন কিছু দামি জিনিস কিনবেন যা হয়ত আপনার পরবর্তীতে কোনো কাজেই লাগবে না অথচ অর্থ ব্যায় হবে অনেকটা। সম্ভব হলে কালীপুজোর দিন লক্ষ্মীপুজো করুন। আজকে আপনি গোলাপি অথবা লাল রঙের পোশাক পরিধান করতে পারেন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

Doja Cat Calls Out Timothée Chalamet Over Opera and Ballet Remarks

Doja Cat has joined the backlash against Timothée Chalamet after the actor made controversial comments…

March 9, 2026

Kate Middleton and Prince William Join King Charles at Commonwealth Day Service

The British royal family gathered at Westminster Abbey on March 9 for the annual Commonwealth…

March 9, 2026

Macaulay Culkin Shows Off Painted Toenails at Paris Fashion Week

Macaulay Culkin made a playful appearance at Paris Fashion Week, surprising fans with his relaxed…

March 9, 2026

New Ennio Morricone Documentary to Explore His Concert Legacy

Oscar-winning composer Ennio Morricone, whose music defined generations of cinema, will be the subject of…

March 9, 2026

Greg James to Continue Comic Relief Challenge Despite Father’s Stroke

BBC Radio 1 presenter Greg James has confirmed he will go ahead with his Comic…

March 9, 2026

Donna Kelce’s Home Renovation News Just Broke the Internet — And You Won’t Believe Why

Every so often, the internet finds humor in the most unexpected places. This weekend, a…

March 9, 2026