রাজ্য

প্রত্যাহার করা হল শুভেন্দুর কাছের তিন নেতার নিরাপত্তা, সমালোচনার ঝড় রাজনৈতিক মহলে

সম্প্রতি নন্দীগ্রাম দিবসে ‘অরাজনৈতিক সভা’ করেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। তার ঠিক পরদিন অর্থাৎ আজ তার ঘনিষ্ঠ তিনজন নেতার সরকারি নিরাপত্তা প্রত্যাহার করল নবান্ন। এই তালিকায় রয়েছেন মুর্শিদাবাদের জেলা পরিষদের সভাধিপতি মোসারফ হোসেন। এছাড়া প্রত্যাহার করা হয়েছে নন্দীগ্রামের নেতা আবু তাহেব এবং মেঘনাথ পালের ও। দুইজনই শুভেন্দু অধিকারীর খুব ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে সূত্র হতে। মঙ্গলবারের শুভেন্দুর সভার প্রধান আয়োজক ছিলেন তারা। এই বিষ্যটিকে দুর্ভাগ্যজনক বলে এইদিন মন্তব্য করেছেন তৃণমূল নেতা মোসারফ হোসেন। রাজ্যপালের জগদীপ ধনখড়ের মতে এই পদক্ষেপ রাজনৈতিক ভাবে প্রভাবিত।

 

সরকারের এই সিদ্ধান্তের কথা শুনে আবু তাহেব এইদিন বলেন,”এটা আম্র জন্য খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয়। আমি এখনও তৃণমূলের সৈনিক। আমি তৃণমূলের হয়ে লড়াই করি। শুভেন্দু অধিকারী এখনও দল ছাড়েননি। দল থেকে বহিষ্কার ও করা হয়নি তাকে। আমি বছরে কেবল ৪টি দিন BUPC করি। বাকি ৩৬১ দিন আমার হাতে দেখা যায় জোড়াফুলের ঝাণ্ডা।”

 

নিরাপত্তা সরিয়ে দেওয়া হয়েছে মোসারফ হোসেনের ও। বুধবার তথা আজ তিনি বলেন,”আমি জেলার সবাধিপতি। সারা দিন দলের হয়ে জেলার হয়ে কাজ ছুটে বেড়াতে হয় আমায়। এমন একজনের নিরাপত্তা প্রত্যাহার করা খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয়। তবে আমি জানি মানুষ আমার পাশে আছে। তারাই আমায় নিরাপত্তা দেবে। তবে এই বিষয়ে আমি রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকে জানিয়েছি।”

 

এইদিন এই বিষয়কে কেন্দ্র করে রাজ্যপাল জগদীপ ধনখড় লেখেন,” রাজনৈতিক চাপে এই নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি খুবই উদ্বেগজনক। নিরপত্তার ক্ষেত্রে রাজনীতি চলেনা। এর থেকে বোঝা যায় যে পুলিশ এবং রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর কতটা অসাংবিধানিক এবং রাজনৈতিক দিক থেকে প্রভাবিত।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026