জ্যোতিষ

আজ ১২ই জুলাই, কোন কোন রাশির সময় খারাপ

আজ ১২ই জুলাই (২৭ শে আষাঢ় ) সোমবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনার বন্ধুর সান্নিধ্য সুখকর হবে। একসঙ্গে বেড়াতে যান। দুজনে ভালো সময় কাটান। মনের সব কথা ভাগ করে নিন। দিনটি বেশ ভালোই যাবে।

বৃষঃ আজ আপনি বড় কোনো কাজে সাফল্য নাও পেতে পারেন। সহজে ভেঙে পড়বেননা। মনে সাহস রেখে পুনরায় চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো নয়।

মিথুনঃ আজ আপনার বাড়ির কোনো সদস্যের জন্য বিয়ের জন্য শুভ যোগাযোগ আসতে পারে। নতুন চাকরির জন্য যোগাযোগ আসতে পারে। দিনটি বেশ ভালোই যাবে।

কর্কটঃ আজ আপনার আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। অফিসের কাজে প্রমোশন হতে পারে। ব্যবসার কাজে উন্নতি হতে পারে। মন দিয়ে কাজ করুন।

সিংহঃ আজ আপনার দিনটি বেশ ভালো কাটবে। জ্ঞানী গুণী ব্যক্তিদের উপদেশ আপনার জীবনে বিশেষ সহায়তা এনে দিতে পারে। গুনীজনদের কথা মেনে চলুন।

কন্যাঃ আপনার বাড়ি থেকে কিছু জিনিস চুরি হতে পারে। রাস্তাতে পকেটমারের সম্ভাবনা আছে। সাবধানতা অবলম্বন করুন। রাস্তা দিয়ে দেখে শুনে হাঁটা চলাচল করুন।

তুলাঃ আজ আপনি চাকরি বা ব্যবসা উভয়ক্ষেত্রে আশাতীত লাভের সম্মুখীন হতে পারে। নতুন ব্যবসা শুরু করার দিনটি বেশ শুভ। ভালো কাজের জন্য প্রশংসা পেতে পারেন।

বৃশ্চিকঃ আজ আপনার টাকা পয়সার সমস্যা দেখা দিতে পারে। বিনা কারণে বাজে খরচ করবেন না। আজ ধননাশ হওয়ার প্রবল সম্ভাবনা কাজেই লটারি, বাজি, জুয়াখেলা থেকে বিরত থাকুন।

ধনুঃ আজ আপনি সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত রাখুন নিজের মনের আনন্দ বজায় রাখতে। ভালো ভালো কাজ করুন। দিনটি বেশ ভালোই যাবে।

মকরঃ আজ আপনি কোনো কারণে পিঠের ব্যথায় ভুগতে পারেন। ফেলে না রেখে ভালো কোথাও চিকিৎসা করান। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন। ঠিক মতো ব্যায়াম চর্চা করুন।

কুম্ভঃ আজ আপনার জন্য দিনটি খুব একটা সুখকর নয়। কৃষিজীবিদের সাথে নানান সমস্যা তৈরী হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।

মীনঃ আজ আপনার অনেক দিনের কোনো কাজ আটকে থাকলে তা আজ সফল ভাবে হতে পারে। দেখেশুনে কাজ করুন। নতুন কাজ করার জন্য দিনটি বেশ শুভ।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026