অবিশ্বাস্য খবর নেট দুনিয়ার পাতায় ঘোরাফেরা করছে। করিনা কাপুর খান নাকি ফের মা হতে চলেছেন, অর্থাৎ তৃতীয় বার তিনি গর্ভবতী। ব্যাপারটা সত্যি না মিথ্যে প্রমাণিত হওয়ার আগেই বেবোর তৃতীয় সন্তান আসার বেবি বাম্পের ছবি এখন ভাইরাল।
শুধু যে বেবোর বেবি বাম্পের ছবি ভাইরাল হয়েছে তা নয়, ভাইরাল এই মুহূর্তে দ্বিতীয় সন্তানের নামও। দ্বিতীয় সন্তানের ছবি প্রকাশ্যে না এলেও একটি নাম বলি পাড়ায় ঘুরপাক খাচ্ছে। শোনা যাচ্ছে সইফ করিনা তাদের ছেলের নাম রেখেছেন জেহ (Jeh)। যদিও নামটি কতদূর সত্য তা জানা সম্ভব নয়। শব্দকোষ বলছে ‘জেহ’ নামের অর্থ হল ‘নীল পালকের পাখি’ (Blue Crested Bird )। কিন্তু, নেট জনতার দাবী, এটি হল আরেক মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামের আদ্য অক্ষর। অনেকেই এই নাম নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছেন। অবশ্য সইফিনার তরফ থেকে নির্দিষ্ট ভাবে কোনো নাম জানা যায়নি।
নাম প্রসঙ্গ ছাড়া ফিরে আসি তৃতীয় প্রেগন্যান্সি নিয়ে। তাহলে তৃতীয়বার প্রেগন্যান্সির খবর কি মিথ্যে? এর উত্তর অবশ্য করিনা নিজেই দিয়েছেন। দেখুন বেবোর নতুন স্টাইল। কারণ বেবো মানেই হাটকে কিছু করার মুডে থাকেন।
কিন্তু, তৃতীয়বার প্রেগন্যান্সির ব্যাপারটা একদমই ভুয়ো। সেটা নিশ্চয় আমজনতা বুঝতে পেরেছে । আসলে, সইফ ঘরনী করিনা দ্বিতীয়বার প্রেগন্যান্সির সময়ে সিদ্ধান্ত নিয়েছিলেন মাতৃত্বের এই জার্নি নিয়ে একটা বই লিখবেন। প্রকাশিত হল সেই বই। তার কভার পোস্ট করেন করিনা। এখানে লেখা থাকবে তার সমস্ত অভিজ্ঞতার কথা ও টিপস।
ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ফের সামনে উঠে এল গঙ্গা জলবণ্টন চুক্তির প্রসঙ্গ। শেখ…
বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা এবং নিশ্চিত রিটার্ন— এই দুই বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেন সাধারণ মানুষ।…
কলকাতার রাস্তায় অবৈধ পার্কিং রুখতে এবার কড়া অবস্থান নিল রাজ্য সরকার। নতুন সরকারের পক্ষ থেকে…
গরমের ছুটিতে দার্জিলিং বা উত্তরবঙ্গ যেতে চান? ট্রেনের টিকিটের চিন্তা ভুলে এবার মাত্র ১৮০০ টাকাতেই…
নীতি আয়োগের নতুন বার্তার পর ফের শিল্পায়ন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বাংলায়। হাওড়া-হুগলি থেকে…
আইপিএলে ফের ব্যাট হাতে তাণ্ডব চালালেন ফিন অ্যালেন। তাঁর বিধ্বংসী ইনিংসের সৌজন্যে গুরুত্বপূর্ণ ম্যাচে জয়…