বলিউড

দুর্দান্ত নেচে সকলকে তাক লাগিয়ে দিলেন বাহুবলী নায়িকা! ভাইরাল ভিডিও

২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে দক্ষিণী ছবি দিয়ে রুপোলী পর্দাতে অভিষেক করেন সুন্দরী তামান্না ভাটিয়া। দক্ষিণী সিনেমাতে খুন স্বল্প সময়ে নিজের অভিনয়ের জন্য জনপ্রিয় হয়ে উঠেছিলেন তামান্না।তবে তামান্না এখন বলিউডেরও জনপ্রিয় মুখ। বলিউডেও বেশ কিছু ছবি যেমন ‘এন্টারটেইনমেন্ট’, ‘হিম্মতওয়ালা’, ‘বাহুবলি’, ‘হামসকল’ এর মতো সিনেমাতে লিড চরিত্রে অভিনয় করে বলিউডে পাকাপাকি জায়গা করে নিয়েছেন।

২০১৭ সালে ১০০ কোটি বিগ প্রজেক্ট অভিনেতা প্রভাসের সঙ্গে ‘বাহুবলি’ ছবি করে জনপ্রিয়তা যেন আরও দশ গুণ বেড়ে যায় তামান্নার। এই ছবিতে। এই সিনেমাতে ‘অবন্তিকা’র চরিত্রে অভিনয় করে তাঁর অসাধারণ অভিনয় দাগ কেটেছে দর্শকের মনে.২০১৯ সালে ‘অ্যাকশন’ ছবিতে শেষ দেখা গিয়েছে অভিনেত্রীকে। এছাডা নওয়াজউদ্দিন সিদ্দকির সঙ্গে ‘বোলে চুড়িয়া’ ছবিেত দেখা যাবে তামান্না ভাটিয়াকে। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করছেন অভিনেত্রী। নতুন বছরেই মুক্তি পেয়েছে তাঁর দুটি ওয়েব সিরিজ। ‘ইলেভেনথ আওয়ার’, ‘নভেম্বর স্টোরিজ’ এ অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছেন দক্ষিণী স্টার। খুব শীঘ্রই মাস্টারশেফ ইন্ডিয়া-তেলগুতেও দেখা যাবে তামান্নাকে।

কাজের পাশাপাশি তামান্না ভাটিয়া সোশ্যাল নেটওয়ার্কে দারুণ সক্রিয়৷ সব সময়ই আপডেট দিতে থাকেন, কখন কী করছেন, কখন কী ভাবছেন ৷ একের পর এক ছবিও আপলোড দিতে থাকেন ইনস্টাগ্রাম ও ফেসবুকে ৷ গত বছর করোনা মরশুমে নিজের করোনা আক্রান্তের কথা নিজেই স্বীকার করেছিলেন অভিনেত্রী। করোনা হারিয়ে সেই আপডেট দেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি নাচটাও বেশ ভালো করে করেন। এবারে নিজের নতুন পোস্টে নতুন নাচের ভিডিও তুলে ধরলেন নায়িকা।

ইনস্টাগ্রামে সদ্য তামান্নার শেয়ার করা একটি নাচের ভিডিও যা দেখে বেশ হইচই লেগে যায়। তামান্না নীল ট্র্যাক প্যান্ট ও ক্রপ টপ পড়ে দোজা ক্যাটের ‘কিস মি মোর’ গানে তুমুল নাচলেন। কন্টেম্পোরারি ও হিপ হট স্টাইলের নাচে নাচলেন। এই নাচে বেশ পারদর্শি হয়ে উঠেছেন তিনি। কোরিওগ্রাফার শাজিয়া সামজির সঙ্গে স্টুডিওতে দুজমে তালে তাল মিলিয়ে নাচ করলেন। আর এই দুজনের নাচ দেখার মতো। এই দুর্দান্ত নাচের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘ভুল সব চুকে যাক’। পোস্টের কিছুক্ষণের মধ্যে নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026