জ্যোতিষ

আজ ১২ই অক্টোবর, জানুন কী বলছে আপনার রাশিফল

মেষ – অর্থ ব্যায়ের সম্ভবনা প্রবল। যদি আপনি খুচরো ব্যবসায়ী হয়ে থাকেন তবে আপনার পকেট সামলে রাখুন। অকারনে একগাদা অর্থ ব্যয় হয়ে যেতে পারে। স্বাস্থ্য মোটের উপর ভালো যেতে পারে। অযথা চিন্তা আপনাকে উদবিঘ্ন করতে পারে। শরীর ঠাণ্ডা রাখার জন্য আপনি শীতল দুধ ও পাকা পেঁপে খেতে পারেন। পারিবারিক বিবাদ এড়িয়ে চলুন। সকাল সন্ধ্যা আপনার ইষ্ট দেবতার সামে বসে মিনিট ১৫ ধ্যানে বসতে পারেন।

বৃষ –  এই রাশির জাতক জাতিকারা ধর্মের প্রতি একটু বেশি আবেগ প্রবন হন। সামনে একাদশী আছে। চাইলে আপনি একাদশী পালন করতে পারেন। আজকে আপনার দিনটি মিশ্র যাবে। মনে তাৎক্ষনিক শান্তি উদয় হলেও পরক্ষনে তা মিলিয়ে যেতে পারে। সম্ভব হলে তুলশী মধু চিবিয়ে খান। আপনার শারীরিক অবস্থা অবনতির পথে যাওয়ার সম্ভবনা রয়েছে। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। আপনার আজকের অর্থ ভাগ্য ভালো। বকেয়া টাকা ফেরত পাবার সুবর্ণ দিন আজ।

মিথুন –  প্রেমের দিক থেকে মনে আঘাত পেতে পারেন। যেকোনো মুহূর্তে ছোট ব্যপার নিয়ে পরস্পরের সঙ্গে  বিবাদ শুরু হয়ে যেতে পারে। চিন্তা শক্তি বাড়ান। ধৈর্য ধরুন। ব্যয় বেশি হওয়ার সম্ভবনা রয়েছে আজ আপনার। আপনার জন্য আজ শুভ রঙ গোলাপি অথবা স্কাই ব্লু সঠিক হতে পারে। আপনি যদি ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন তবে আপনার আজকের দিনটি মন্দের ভালো কাটতে পারে। পরীক্ষায় ফলাফল ভালো করার জন্য আপনাকে সময়ের উপর ধ্যান দিতে হবে।

কর্কট –  বুঝে উঠে পারছেন না কীভাবে প্রেমিকাকে বা প্রেমিককে প্রেম নিবেদন করবেন? সামান্য অর্থ ব্যায়ে আপনি আপনার মনের মানুষকে কাছে পেতে পারেন। কাছাকাছি কোন বইয়ের দোকান থাকলে রঙিন প্যাড কিনে নিন, চিঠি লিখুন, গোলাপ কিনুন আর আপনার প্রিয়তম ব্যক্তির হাতে পৌঁছে দিন। কারম আজকের দিনটি আপনার জন্য যথেষ্ট অর্থপূর্ণ। সম্পর্কের নতুন দিশা আপনি পেতে পারেন। সচেতন থাকুন এবং মন খুলে মনের কথা বলুন।

সিংহ – অচেনা হোক বা চেনা যেকোনো ব্যক্তির থেকে আপনি অপমানিত হতে পারেন। অকারন অপমান আপনার মনকে আজ বেদনা দিতে পারে। সম্ভব হলে দু’বেলা ধ্যান করুন, ভালো গল্পের বই পড়ুন অথবা গান শুনুন। আর্থিক যোগ আপনার জন্য আজ শুভ। বকেয়া অর্থ ফেরত ্পাওয়ার সম্ভবনা প্রবল। আপনি আজ ঠাণ্ডা দুধ রাতে সেবন করতে পারেন, যদি আপনার ঘরে কেশর থাকে তা মিলিয়ে নিতে পারেন।

কন্যা – লকডাউন উঠে গেছে। আপনি যদি পশ্চিমবঙ্গের মধ্যে থেকে থাকেন তবে কাছাকাছি কোন স্পটে ঘুরতে যেতে পারেন। আপনার আজকে ভ্রমনের সম্ভবনা রয়েছে। যদি কোন প্ল্যান না করে থাকেন তাহলে পরিবার বা বন্ধুদের সঙ্গে কাছাকাছি কোন জায়গায় ভ্রমণে যেতে পারেন। যেকোনো সময় বৃষ্টি হচ্ছে তাই অবশ্যই ছাতা ও রেইন কোট বহন করুন। আর্থিক যোগ শুভ। আপনার জন্য আজকের শুভ রঙ কচি কলাপাতা কালার।

তুলা –  যাদের নাক-কান-গলার সমস্যা আছে তাঁদের এই সমস্যা বাড়তে পারে। বিশেষ করে যাদের দাঁতের সমস্যা আছে, সেই দাঁতের সমস্যা বাড়তে পারে। আপনার আর্থিক যোগ মন্দের ভালো কাটবে। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তবে আপনার ঋণ বারবে। অর্থ সঞ্চয়ের পথে বাঁধা সৃষ্টি হতে পারে। আপনি চাইলে আজ বাড়িতে অধিক সময় ব্যয় করতে পারেন এবং সর্ষের তেল ব্যবহার করতে পারেন রন্ধনে ও শরীরে।

বৃশ্চিক – বিভিন্ন কারণে শোকে ব্যকুল থাকতে পারেন আপনি। পারিবারিক অশান্তি আপনার মনকে আজ সারাদিন অশান্ত রাখতে পারে। বাবা মা ও স্ত্রীর যত্ন নিন। বাড়িতে ছোট বাচ্চা থাকলে ওঁর জন্য বাড়তি ধ্যান দিন । আপনার আজ অর্থভাগ্য ভালো। আপনার যদি খুচরো ব্যবসা থাকে তাতে আপনি স্বল্প লগ্নী করতে পারেন, রিটার্ন আপনি ভালো পাবেন আজ। আপনার বাড়িতে যদি তুলশী গাছ থেকে থাকে তবে তাতে আজ জল দিন ও কৃষ্ণ নাম জপ করতে পারেন। প্রয়োজন হলে আপনি আপনার অন্য দেবতার আরাধনা করতে পারেন। যেহেতু আজ সোমবার, তাই আপনি শিবের মাথায় গঙ্গা জল ঢালতে পারেন।

ধনু –  অবৈধ প্রণয় আপনার মনে দুরবলতা তৈরি করতে পারে। যদিও প্রণয় কখনো অবৈধ হতে পারে না, তবুও আপনি যদি স্টেডি রিলেশনে থেকে থাকেন, সেই রিলেশনের উপর বিশেষ মন দিন। অযথা পুরনো ইতিহাস ঘাঁটবেন না। আপনার শরীর আজ মন্দের ভালো কাটবে। আপনি সম্ভব হলে আজ ফল, দুধ খেয়ে থাকতে পারেন। ভ্রমন যোগ আছে। অর্থাভাব শুভ।

মকর – আপনি যদি ভ্রমন পিপাশু হয়ে থাকেন তবে জল এড়িয়ে চলুন। জলে আজ আপনার ফাঁড়া আছে। আর্থিক যোগ আছে, পুরনো কোন বন্ধুর সঙ্গে আপনার আজ দেখা হয়ে যেতে পারে। আপনি চাইলে খেজুর অথবা ড্রাই ফ্রুট খেতে পারেন। আপনার শরীরের যত্ন নিন। পুরনো ব্যাথা ফিরে আসতে পারে। শরীরের গতি আপনার জন্য শুভ নয়।

কুম্ভ – প্রচেষ্টা চালিয়ে যান, আপনি চাইলে আজ লটারি কাটতে পারেন। আপনার আজ অর্থের যোগ রয়েছে। সাফল্য আপনার নাকের ডগায়। তবে শরীর আপনার আজ আপনার সঙ্গ দেবে না। প্রচুর জল খান, সম্ভব হলে হালকা গরম জলে স্নান করুন। আপনার জন্য আজ শুভ রঙ গোলাপি। চাইলে আপনি আজ শিবের আরাধনা করতে পারেন।

মীন – মনে অযথা প্রেম জাগলে তা দমনের চেষ্টা করুন। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, তাই এক প্রেমেই সন্তুষ্ট থাকুন। প্রেম নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আপনার রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। অর্থাভাব মন্দ। যদি আপনি ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন তবে বিদ্যায় সাফল্যের যোগ রয়েছে। আসন্ন পরীক্ষায় ভালো ফলের লক্ষন আছে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

শেষ মুহূর্তে টিকিট বাতিল? এক টাকাও ফেরত নয়! রেলের নতুন নিয়মে যাত্রীদের বড় ধাক্কা

শেষ মুহূর্তে টিকিট ক্যান্সেল? এবার কিন্তু পুরো টাকাই উড়ে যেতে পারে! ভারতীয় রেল টিকিট বাতিলের…

March 25, 2026

ব্যাংক বন্ধের ঝড় আসছে! টানা ৫ দিন ছুটি—কবে কবে বন্ধ, এখনই জেনে নিন

মার্চের শেষ সপ্তাহে টানা কয়েকদিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। রাম নবমী, সপ্তাহান্ত ও মহাবীর জয়ন্তী…

March 25, 2026

একেবারে নতুন নিয়ম! ৩৫ দিন আগে গ্যাস বুকিং বন্ধ—হঠাৎ শেষ হলে কী করবেন? না জানলে পড়বেন বড় সমস্যায়

হঠাৎই বড় ধাক্কা গৃহস্থালির রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য! এখন থেকে চাইলেই আর গ্যাস বুক করতে…

March 25, 2026

Bank Holiday: টানা ছুটিতে ব্যাংক বন্ধ! ৫ দিনে ৪ দিন পরিষেবা বন্ধ, আগে দেখুন পুরো তারিখ

এই সপ্তাহে ব্যাংকে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আগে থেকেই সাবধান হয়ে যান। কারণ মার্চ মাসের…

March 25, 2026

PaleyFest LA 2026 Announces Star-Studded Lineup

PaleyFest LA 2026 is set to light up Hollywood once again, running from April 4–12…

March 24, 2026

Royal Family Reportedly Worried About Meghan Markle’s Role in Suits

Before marrying Prince Harry, Meghan Markle was best known for her role as Rachel Zane…

March 24, 2026