জ্যোতিষ

আজ ১৩ই জানুয়ারি, জানুন আজকের রাশিফল

আজ ১৩ই জানুয়ারি(২৯শে পৌষ) বুধবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ নিজের পরম শত্রুর সঙ্গেও ভালো সম্পর্ক বজায় রাখুন। সম্ভব হলে পুনরায় বন্ধুত্ব করে নিন। তিক্ততা ভুলে ভবিষ্যতে এগিয়ে এলেই আপনার মঙ্গল।

বৃষঃ আজ আপনার দিনটি বেশ ভালো। ভালো কাজের জন্য প্রবীণ মানুষের কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। ইতিবাচক ভাবনা চিন্তা নিয়ে সময় কাটান।

মিথুনঃ আজ আপনার মা শারীরিক ভাবে অসুস্থ থাকতে পারেন। মায়ের প্রতি যত্নশীল হন। ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। নিজের মাকে সময় দিন।

কর্কটঃ আজ আপনার বাড়ির কোনো সদস্যের সাথে মনোমালিন্য ঘটতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নিন। মন শান্ত রাখুন। মন ভালো করার জন্য প্রতদিন যোগাভ্যাস করুন।

সিংহঃকর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা থাকতে পারে। চাকরি সূত্রে অন্যত্র যেতে হলে অবশ্যই সাবধানতা মেনে যাতায়াত করবেন। দেখে শুনে কাজ করবেন।

কন্যাঃ আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। আজ আপনার মন কোনো কারণে চঞ্চল থাকতে পারে। আপনার মন চঞ্চলতার কারণে বড় ক্ষতি হতে পারে। মন শান্ত রাখুন।

তুলাঃ আজ আপনার কোনো সুপ্ত প্রতিভা মানুষের সামনে প্রকাশ পেতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। নিজের কার্যে সফলতা পেতে পারেন। দিনটি বেশ ভালোই যাবে।

বৃশ্চিকঃ আজ আপনার দিনটি বেশ শুভ। আপনি বিদেশে কাজের সুযোগ আসতে পারে। নিজের কার্যে আজ সাফল্য পেতে পারেন। কাজের জন্য নাম ডাক হবে।

ধনুঃ আজ আপনার কোনো কাছের বন্ধু বড় ক্ষতি করতে পারেন। সাবধানে থাকুন। দেখে শুনে বন্ধু নির্বাচন করুন। দিনটি খুব একটা সুখকর নয়।

মকরঃ আজ আপনার জন্য দিনটি বেশ শুভ।কৃষিকাজে যুক্ত থাকলে কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। মন দিয়ে নিজের কাজ করুন।

কুম্ভঃ অতিরিক্ত কাজের চাপে অথবা পারিবারিক বিবাদে মানসিক উদ্বেগের শিকার হতে পারেন। মন শান্ত রাখতে ভালো গান শুনুন অথবা যোগাভ্যাস করুন।

মীনঃ আজ আপনার মন বেশ চঞ্চল থাকবে। কোনো কাজ করতে ইচ্ছে হবেনা। মন শান্ত রাখুন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026