রাজ্য

“মুসলিমদের সুবিধা পাইয়ে দিতে অনেক অন্যায় করেছেন মমতা”, তৃণমূল সুপ্রিমোকে তীব্র আক্রমণ তথাগতর

ধর্ম নিরপেক্ষতার ইস্যুতে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) একহাত নিলেন বিজেপি নেতা তথাগত রায়(Tathagata Roy)। মঙ্গলবার তথা আজ বারাসাতে এক অনুষ্ঠানে এসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তথাগত রায় বলেন,”তিনি তো মুখে সব সম্প্রদায়ের কথা বলেন। অথচ মুসলিমদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সমস্ত অন্যায় করেছেন তাতে প্রত্যেকটা মানুষের মাথা হেঁট হয়ে যাওয়া উচিৎ। কিন্তু যেহেতু ওটা তৃণমূল, তাই লজ্জা বলে ওদের কিছু নেই।” এখানেই থামেননি তথাগত। এইদিন তিনি প্রশ্ন করেন,”ইমাম ভাতা বা পুরোহিতদের কেন ভাতা দেওয়া হবে? ভারত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। যার মানে হল রাষ্ট্রের সাথে ধর্মের কোনও সম্পর্ক নেই। কিন্তু আজকে ইমামদের ভাতা, পুরোহিতদের ভাতা দেওয়া হচ্ছে। কাল শিখদের দেওয়া হবে ভাতা। পরে ফাদার দের ভাতা দেবেন, মাদার দের ভাতা দেবে। এই ভদ্র মহিলা সত্যিই আমাদের হাসিয়ে তোলেন।”

এইদিন তথাগত আরও বলেন,”ভারতীয় জনতা পার্টি কোনও সাম্প্রদায়িক দল নয়। আমরা মুসলিম, খ্রিস্টান, শিখ কোনও সম্প্রদায়ের বিরুদ্ধে কিছু বলিনি। আমরা কেবল মাত্র বলছি, সকল মানুষকে, সকল সম্প্রদায়ের মানুষকে সমান চোখে সমান ভাবে দেখতে। কোনও সম্প্রদায়কে অতিরিক্ত সুবিধা দেওয়া যাবেনা। বা কোন সম্প্রদায়ের প্রতি সরকার ঝুঁকে পড়বেনা।” এর সাথে এই দিন বাম নেতা তথা সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে(Suryakanta Mishra) নিশানা করেন তথাগত। প্রসঙ্গত, দুই দিন আগে আব্বাস সিদ্দিকীকে ‘অসাম্প্রদায়িক’ বলে আখ্যা দিয়েছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক। সেই বিষয়ে এইদিন তথাগত বলেন,”যারা ধর্মকে নিয়ে চলার কথা বলছে, তারা সাম্প্রদায়িক। আর যারা আল্লাহ আকবর বলছে, তারা অসাম্প্রদায়িক।” এইদিন কটাক্ষ করে বিজেপি নেতা বলেন,”সূর্যকান্ত মিশ্র ডুবে যাচ্ছেন, তার দল ডুবে যাচ্ছে। তাই এখন তারা খড়কুটো ধরে বাঁচতে চাইছেন।”

অন্যদিকে রানাঘাটের সভায় তৃণমূল নেত্রী বিজেপিকে ‘ওয়াশিং মেশিন’ বলে কটাক্ষ করেছিলেন। তার এইদিন জবাব দিলেন তথাগত। তার কথায়,”আমরা ভালো অথবা মন্দ বলছি না। যারা বিজেপিতে আসতে চাইছেন আমরা তাদের দলে নিচ্ছি। আমরা কখনোই বলিনি তারা ভালো হয়ে গিয়েছেন অথবা তারা এমন ও নয় যে তারা আইনের ঊর্ধ্বে। আমরা তাদের কোনও প্রতিশ্রুতি দেইনি। তবু তারা আসছেন আমাদের দলে। আমরা তাদের স্বাগত জানাচ্ছি।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026