পলিটিক্স

রাজ্য সফরে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার, খতিয়ে দেখবেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি

আগামী শুক্রবার প্রকাশিত হতে চলেছে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা। এই তালিকার ভিত্তিতে আগামী বিধানসভা নির্বাচনে লড়াই হতে চলেছে হাড্ডাহাড্ডি। তার আগে বুধবার রাজ্য সফরে আসতে চলেছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন (Sudip Jain)। ডিসেম্বরের পর এবারের সফরে তার ঠাসা কর্মসূচি রয়েছে। বুধবার সকালে দফায় দফায় জোনভিত্তিক বৈঠক করার কথা তার।

ডিসেম্বর মাসে ভোট প্রস্তুতির হাল-হকিকত দেখে গিয়েছিলেন তিনি। এবারে কাজ কতটা এগিয়েছে তা দেখার জন্য জানুয়ারিতে আবারও আসছেন সুদীপ জৈন। উত্তরবঙ্গের জেলাগুলির জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে দু’দফায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন সুদীপ জৈন। এছাড়াও, দক্ষিণবঙ্গের প্রেসিডেন্সি, বর্ধমান এবং মেদিনীপুর ডিভিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা তার। রাজনৈতিক দলগুলির সঙ্গেও তিনি আলোচনা করতে পারেন বলে মনে করা হচ্ছে।

এই সফরে সম্পূর্ণ কাজ খতিয়ে দেখা তার প্রধান উদ্দেশ্য। এছাড়াও রাজ্যেরআইন-শৃঙ্খলা পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট নেবেন ডেপুটি নির্বাচন কমিশনার। এই জন্য তিনি বিভিন্ন জেলা প্রশাসনকে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া রাজনৈতিক হিংসার পরিসংখ্যান দেওয়ার জন্য রিপোর্ট তৈরি রাখতে বলেছেন। গতবারের রাজ্য সফরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয়তে হামলা থেকে শুরু করে আরো অনেক অভিযোগ নিয়ে দিল্লিতে কমিশনের অফিসে দরবার করেছে রাজ্য বিজেপি। ফলে এবারের নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অন্যতম একটি ইস্যু হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026