মেষ – আজ আপনার পরিশ্রম বৃদ্ধি পাবে। আপনার কাঁধে অত্যধিক দায়িত্ব এসে পড়বে যে আপনি নিতেই চাইবেন না। অফিসে অন্য সহকর্মীদের কাছে আপনি ঈর্ষার পাত্র অথবা পাত্রী হয়ে উঠবেন। পরিবারে কাজের চাপ বাড়বে। আজ আপনার স্ত্রী অথবা স্বামী আপনার কাছে নালিশ জানাতে পারে তার পূর্ব অভিজ্ঞতা নিয়ে। আপনি ক্রমাগত বিচলিত হয়ে যাবেন। যদি আপনি আজ লাল রঙের পোশাক পরিধান করেন তবে আপনার দিনটি মঙ্গল ময় হয়ে উঠবে।
বৃষ – আজকে আপনি যে কাজে হাত দেবেন সেই কাজ সোনা হয়ে উঠবে। কৃষকদের জন্য আজকের দিনটি অত্যন্ত মঙ্গলময় এবং শুভ। নতুন খবর পাবেন। যারা বেসরকারি ফার্মে কাজ করছেন তাদের জন্য আজকের দিনটি মধ্যম যাবে। নতুন কাজের সুযোগ পেলেও কোনো কাজ হাতছাড়া হয়ে যাবে। আজ আপনার জন্য শুভ রং হল নীল।
মিথুন – যারা বস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত লাভদায়ক। আজ আপনার আয় ও ব্যয়ের মধ্যে দুই সামঞ্জস্য বজায় থাকবে। দিনের শুরুতে আপনার কাজের চাপ বাড়লেও বিকেলের পর থেকে সেই চাপ কমবে। আজকের আপনি শুভ রঙ হিসেবে নীল অথবা সবুজ রঙের পোশাক পরিধান করতে পারেন।
কর্কট – যারা হার্টের সমস্যায় ভুগছেন অথবা যাদের কোলেস্টেরলের মাত্রা অত্যধিক তাদের আজকের বাড়াবাড়ি হতে পারে। যারা এখনো পর্যন্ত চিকিৎসকের সাহায্য নেননি তাদের আজকে চিকিৎসকের সাহায্যের প্রয়োজন হতে পারে। যারা ব্যবসার জন্য ছোটাছুটি করছেন তাদের আজ লাভ হবে । আপনার জন্য আজকে নতুন পথ খুলে যেতে পারে। সন্ধ্যার পর থেকে আপনার সময় রোমান্টিক হয়ে উঠবে। আজ আপনার স্ত্রী অথবা স্বামী আপনার মনের কথা বুঝতে পারবে। যদি আপনি আজ শুভ রং হিসেবে গোলাপি অথবা লাল রঙের পোশাক পরিধান করেন তবে তা আপনার উপর ভালো প্রভাব ফেলবে।
সিংহ – আজকে আপনি জ্যোতিষ শাস্ত্র নিয়ে বিশেষ চর্চা করবেন। আপনার বাড়িতে বন্ধু সমাগম হবে এবং আপনার ছোট ছোট বিষয় হয়ে উঠতে পারে জ্যোতিষশাস্ত্র অথবা মাইথোলজি। দিনের শুরু আপনার কর্ম ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলেও বিকেলের পর থেকে সেই চাপ কমতে শুরু করবে। আপনার পরিবার আছে আপনার স্বপক্ষে না থাকলেও তারা আপনার বিপক্ষেও থাকবে না। শুভ রঙ হিসেবে আজকে আপনি সাদা রংয়ের পোশাক পরিধান করুন।
কন্যা – আজকে আপনি গুরুজনের সহানুভূতি পাবেন। আপনার বাড়িতে আত্মীয় সমাগম হবে, কিভাবে তাদের দ্বারা আপনি উপকৃত হবেন। নতুন জিনিস কেনার সম্ভাবনা রয়েছে। আপনার মনের মানুষ আজকে আপনার উপরে সহানুভূতিশীল হয়ে উঠবে। যদি ব্যবসা করতে চান তবে ব্যবসায় সাফল্য পাবেন, পাশাপাশি সাংবাদিকতায় সুনাম অর্জন করবেন। আপনার জন্য আজকে শুভ রং হল হলুদ।
তুলা – আপনার জন্য আজকে দূরে গমন করা একদমই নিরাপদ হবে না। আপনি যদি আজকে বাইরে কোথাও ভ্রমন করতে চান তবে আপনার সম্মুক্ষিন বিপদ হবে। আপনার ভাই অথবা বোন আজকে আপনার সঙ্গে বিরোধিতায় মেতে উঠতে পারে। প্রতিবেশীর সঙ্গে আজকে আপনি হিংসাত্মক আলোচনায় মেতে উঠতে পারেন। তবে আপনি যদি নীল অথবা হলুদ রঙের পোশাক পরিধান করেন তবে নিজেকে সংযত রাখতে পারবেন। সম্ভব হলে আজকে আপনি সকাল থেকেই হনুমান চল্লিশা পাঠ করতে পারেন।
বৃশ্চিক – পুরনো সমস্যার সমাধান করতে পারবেন আপনি আছে। আপনার শরীর যদি পুরনো কোনো সমস্যা থেকে থাকে অথবা অন্য কোনো রকম ব্যথা জনিত ব্যাধি থেকে থাকে তবে আপনি সেখান থেকে আজকে পরিত্রান পাবেন। আপনি রোজ রাত্রিবেলা করে হলুদ দুধ খাওয়া অভ্যাস করুন। আপনি যদি কোন সমস্যার সমাধান একলা করতে না পারেন তবে স্বামী অথবা স্ত্রীর সঙ্গে আলোচনায় বসুন। আপনার জন্য আজকে শুভ রং হল সাদা।
ধনু – আপনি যদি সাহিত্য নিয়ে চর্চা করে থাকেন তবে আপনার প্রতিভার আজ বিকাশ ঘটবে। আপনার পূর্বের কাজের জন্য আজকে আপনি সম্মানিত হবেন এবং আপনার গৌরব বৃদ্ধি পাবে। ব্যবসায় প্রশংসা পাবেন এবং সুদূরপ্রসারি প্ল্যান করতে পারবেন। গাজন আজকে শুভ রং হল হলুদ এবং সবুজ।
মকর – আজকে আপনি গরিবদের জন্য অর্থ দান করতে পারেন। যদি আপনার কাছে পুরনো কোন বস্ত্র অথবা শীতবস্ত্র থেকে থাকে তবে তা আজকে দান করুন। আপনার সন্তানরা আজ আপনাকে নিয়ে গর্বিত অনুভব করবে। যদি আপনার ভাই-বোন থেকে থাকে তবে তাদের সঙ্গে মনোমালিন্য তৈরি হতে পারে। জমিজমা সংক্রান্ত ব্যাপারে বিবাদে জড়িয়ে যেতে পারেন আপনি। আপনার স্বাস্থ্য ভালো থাকলো আপনার স্ত্রী অথবা স্বামীর স্বাস্থ্য নিয়ে আপনার মধ্যে চিন্তা থাকবে। শুভ রং হিসেবে ধারণ করুন লাল অথবা হলুদ।
কুম্ভ – আজ সকাল থেকেই আপনার মন চঞ্চল থাকবে এবং উত্তেজনা বৃদ্ধি পাবে। যাদের হার্টের প্রবলেম রয়েছে তা বাড়তে পারে। দিনের শুরুতেই আপনার কাজের চাপ বাড়বে। খুচরা ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভ দায়ক। বকেয়া টাকা আজ আপনি উদ্ধার করতে পারবেন। শুভ রঙ হিসেবে ধারণ করুন সাদা।
মীন – আপনার মন আজ সারাদিন রোমান্টিক ভাবে থাকবে। স্ত্রীর সঙ্গে অথবা স্বামীর সঙ্গে মনোমালিন্য এড়িয়ে চলুন। নতুন কোন জায়গায় ভ্রমণের জন্য যেতে পারেন। আজ আপনি বিশেষ কোনো উপহার পেতে পারেন আপনার প্রিয় মানুষের থেকে। আপনার পিতা-মাতার স্বাস্থ্য নিয়ে আপনি বিচলিত থাকবেন। দিনের শুরুতে আপনার কাজের চাপ থাকলেও বিকেলের পর থেকে সেই চাপ কমবে। আজ আপনি শুভ রং হিসেবে লাল ও সাদা রঙের পোশাক পরিধান করতে পারেন।
Kino Lorber has picked up North American distribution rights to Rafael Manuel’s feature debut Filipiñana,…
Anne Hathaway has added her voice to the growing chorus of praise for Bad Bunny’s…
Essence has announced the honorees for its 2026 Black Women in Hollywood Awards, celebrating trailblazing…
James Van Der Beek, the actor who became a household name in the late 1990s…
James Van Der Beek, best known for his role as Dawson Leery in the hit…
The death of Dawson’s Creek star James Van Der Beek continues to reverberate across Hollywood.…