রাজ্য

বিধানসভা ভোটের আগে হতে পারে পুর ভোট, নতুন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

পরের বছর রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন। তবে সেই নির্বাচনের আগে মার্চ মাসেই হতে পারে কলকাতা পুরভোট। মঙ্গলবার তথা আজ এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের শীর্ষ নেতৃত্ব। তাদের মতে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এই ব্যাপারে তাদের সাথে যোগাযোগ করছে বাংলার রাজ্য সরকার। জানানো হয়েছে, জাতীয় নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশ করার পর সেটিকে পুরভোটের জন্য উপযোগী করা হবে। তার ঠিক চার সপ্তাহ পড়ে হতে পারে কলকাতা পুরভোট।

এখন চলছে সংক্ষিপ্ত সংশোধনী প্রক্রিয়া। শেষ ভোটের তালিকা প্রকাশ করা হবে ১৫ ই জানুয়ারি। সেটি কলকাতা পুরসভার জন্য উপযুক্ত করে তুলতে লাগবে মাস খানেক সময়। ঠিক তার পড়ে ভোট প্রস্তুতি নিতে সময় লাগবে আরও এক মাস। সেই হিসেবে দেখলে খুব সহজে বোঝা যাবে যে, মার্চের মাঝামাঝি সময়ে কলকাতাতে করা হতে পারে পুরভোট।

প্রসঙ্গত উল্লেখ্য, এক বছরেরও বেশি সময় ধরে কলকাতা পুরসভা সহ ১০৭ টি পুরসভার ভোট স্থগিত রাখা হয়েছে। এখন সেইগুলি পরিচালনা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দল। তবে এই বিষয়ে রাজ্য বিজেপি সভাপতি বলেন,”পুরভোটে যে তৃণমূল জিতবেনা তা তারা ভালো করে জানে, সেই কারণেই পিছিয়ে দিচ্ছে ভোটের প্রক্রিয়া। কিন্তু এখন যে সুপ্রিম কোর্টের নির্দেশ। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতেই হবে।”

তবে পুরভোট নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী রাজ্যের শাসক শিবির। তৃণমূল নেতা তথা পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু বলেন,” আমরা সারা বছর ধরে কাজ করে চলেছি। তাই আমরা পরীক্ষার ভয় পাচ্ছিনা। বছরের যখন ইচ্ছে নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হোক। তাতে কোনও অসুবিধা নেই। “

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026