রাজ্য

শুভেন্দু অধিকারী কোনও পদের লোভ করেন না, অরাজনৈতিক সভায় বক্তব্য শুভেন্দুর

দল বা বিধায়ক পদ ছাড়ার কোনও সিদ্ধান্ত এখনও শুভেন্দু ঘোষণা করেননি। হলদিয়ার অরাজনৈতিক সভায় নাম না বলেই তৃণমূলকে নিশানা করলেন বিধায়ক শুভেন্দু অধিকারী। তীব্র কটাক্ষ করলেন শাসক দলের বহিরাগত তত্ত্বকে। সাথে গণতন্ত্র নিয়েও শাসক দলকে বাক্যবাণ ছুঁড়লেন নেতা। একইসাথে তার প্রতি ব্যক্তিগত আক্রমণ নিয়েও এইদিন হুঁশিয়ারি দেন শুভেন্দু।

মঙ্গলবার তথা আজ হলদিয়ার প্রয়াত সংগ্রামী সতীন সামন্তের জন্মবার্ষিকী পালন কর্মসূচিতে গিয়েছিলেন প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সভা থেকেই তিনি নাম না করে শাসক শিবিরকে আক্রমণ করেন। আক্রমণ করেন তৃণমূলের বহিরাগত তত্ত্বকে। তার বক্তব্য,” জহরলাল নেহেরু যখন প্রধানমন্ত্রী ছিলেন, সতীশ সামন্তকে সবসময় তিনি সমীহ করে চলতেন। সতীশ বাবু এগিয়ে এলেই তিনি উঠে দাঁড়াতেন। কই, কখনও সতীশবাবু জহরলাল নেহেরুকে বহিরাগত ভাবতেন না তো। আর কখনও তাকে হিন্দিভাষীও বলতেন না।”

এছাড়াও কিছু নেতার তাকে ব্যক্তিগত আক্রমণ করছেন বলে জানান শুভেন্দু। তিনি বলেন,”পদে থাকা বড় বড় নেতারা আমাকে আক্রমণ করছেন। জনগণের ভোট কথা বলবে। আপনাদের অবস্থা অনেকটা অনিল বসু, বনয় কোঙার অথবা লক্ষণ শেঠের মতো হবে। সংবিধান অনুসারে পশ্চিমবঙ্গে ফর দ্যা পিউপল, আই দ্যা পিউপল, অফ দ্যা পিউপল ব্যবস্থা আনতে হবে। কেন থাকবে ফর দ্যা পার্টি, আই দ্যা পার্টি, অফ দ্যা পার্টি অবস্থা।”

এইদিন তিনি আরও বলেন,”এই গণতন্ত্রের পক্ষে মানুষকে সাথে নিয়ে লড়বে সেবক শুভেন্দু অধিকারী। যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করছেন, তারা শুনে রাখুন, মানুষ আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। শুভেন্দু অধিকারী কোনও পদের জন্য লোভ করেনা। মন্ত্রিত্ব ছাড়ার পরও আমার সভাতে লোক আসে। এদের সাথে আমার একটা আত্মিক সম্পর্ক আছে।” সভায় করা বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা উঠেছে তুঙ্গে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026