জ্যোতিষ

আজ ১৬ই ডিসেম্বর, জানুন আজকের রাশিফল

মেষ – আজ আপনার পরিশ্রম বৃদ্ধি পাবে। আপনার কাঁধে অত্যধিক দায়িত্ব এসে পড়বে যে আপনি নিতেই চাইবেন না। অফিসে অন্য সহকর্মীদের কাছে আপনি ঈর্ষার পাত্র অথবা পাত্রী হয়ে উঠবেন। পরিবারে কাজের চাপ বাড়বে। আজ আপনার স্ত্রী অথবা স্বামী আপনার কাছে নালিশ জানাতে পারে তার পূর্ব অভিজ্ঞতা নিয়ে। আপনি ক্রমাগত বিচলিত হয়ে যাবেন। যদি আপনি আজ লাল রঙের পোশাক পরিধান করেন তবে আপনার দিনটি মঙ্গল ময় হয়ে উঠবে।

বৃষ – আজকে আপনি যে কাজে হাত দেবেন সেই কাজ সোনা হয়ে উঠবে। কৃষকদের জন্য আজকের দিনটি অত্যন্ত মঙ্গলময় এবং শুভ। নতুন খবর পাবেন। যারা বেসরকারি ফার্মে কাজ করছেন তাদের জন্য আজকের দিনটি মধ্যম যাবে। নতুন কাজের সুযোগ পেলেও কোনো কাজ হাতছাড়া হয়ে যাবে। আজ আপনার জন্য শুভ রং হল নীল।

মিথুন – যারা বস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত লাভদায়ক। আজ আপনার আয় ও ব্যয়ের মধ্যে দুই সামঞ্জস্য বজায় থাকবে। দিনের শুরুতে আপনার কাজের চাপ বাড়লেও বিকেলের পর থেকে সেই চাপ কমবে। আজকের আপনি শুভ রঙ হিসেবে নীল অথবা সবুজ রঙের পোশাক পরিধান করতে পারেন।

কর্কট – যারা হার্টের সমস্যায় ভুগছেন অথবা যাদের কোলেস্টেরলের মাত্রা অত্যধিক তাদের আজকের বাড়াবাড়ি হতে পারে। যারা এখনো পর্যন্ত চিকিৎসকের সাহায্য নেননি তাদের আজকে চিকিৎসকের সাহায্যের প্রয়োজন হতে পারে। যারা ব্যবসার জন্য ছোটাছুটি করছেন তাদের আজ লাভ হবে ‌। আপনার জন্য আজকে নতুন পথ খুলে যেতে পারে। সন্ধ্যার পর থেকে আপনার সময় রোমান্টিক হয়ে উঠবে। আজ আপনার স্ত্রী অথবা স্বামী আপনার মনের কথা বুঝতে পারবে। যদি আপনি আজ শুভ রং হিসেবে গোলাপি অথবা লাল রঙের পোশাক পরিধান করেন তবে তা আপনার উপর ভালো প্রভাব ফেলবে।

সিংহ – আজকে আপনি জ্যোতিষ শাস্ত্র নিয়ে বিশেষ চর্চা করবেন। আপনার বাড়িতে বন্ধু সমাগম হবে এবং আপনার ছোট ছোট বিষয় হয়ে উঠতে পারে জ্যোতিষশাস্ত্র অথবা মাইথোলজি। দিনের শুরু আপনার কর্ম ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলেও বিকেলের পর থেকে সেই চাপ কমতে শুরু করবে।‌ আপনার পরিবার আছে আপনার স্বপক্ষে না থাকলেও তারা আপনার বিপক্ষেও থাকবে না। শুভ রঙ হিসেবে আজকে আপনি সাদা রংয়ের পোশাক পরিধান করুন।

কন্যা – আজকে আপনি গুরুজনের সহানুভূতি পাবেন। আপনার বাড়িতে আত্মীয় সমাগম হবে, কিভাবে তাদের দ্বারা আপনি উপকৃত হবেন। নতুন জিনিস কেনার সম্ভাবনা রয়েছে। আপনার মনের মানুষ আজকে আপনার উপরে সহানুভূতিশীল হয়ে উঠবে। যদি ব্যবসা করতে চান তবে ব্যবসায় সাফল্য পাবেন, পাশাপাশি সাংবাদিকতায় সুনাম অর্জন করবেন। আপনার জন্য আজকে শুভ রং হল হলুদ।

তুলা – আপনার জন্য আজকে দূরে গমন করা একদমই নিরাপদ হবে না। আপনি যদি আজকে বাইরে কোথাও ভ্রমন করতে চান তবে আপনার সম্মুক্ষিন বিপদ হবে। আপনার ভাই অথবা বোন আজকে আপনার সঙ্গে বিরোধিতায় মেতে উঠতে পারে। প্রতিবেশীর সঙ্গে আজকে আপনি হিংসাত্মক আলোচনায় মেতে উঠতে পারেন। তবে আপনি যদি নীল অথবা হলুদ রঙের পোশাক পরিধান করেন তবে নিজেকে সংযত রাখতে পারবেন। সম্ভব হলে আজকে আপনি সকাল থেকেই হনুমান চল্লিশা পাঠ করতে পারেন।

বৃশ্চিক – পুরনো সমস্যার সমাধান করতে পারবেন আপনি আছে। আপনার শরীর যদি পুরনো কোনো সমস্যা থেকে থাকে অথবা অন্য কোনো রকম ব্যথা জনিত ব্যাধি থেকে থাকে তবে আপনি সেখান থেকে আজকে পরিত্রান পাবেন। আপনি রোজ রাত্রিবেলা করে হলুদ দুধ খাওয়া অভ্যাস করুন। আপনি যদি কোন সমস্যার সমাধান একলা করতে না পারেন তবে স্বামী অথবা স্ত্রীর সঙ্গে আলোচনায় বসুন। আপনার জন্য আজকে শুভ রং হল সাদা।

ধনু – আপনি যদি সাহিত্য নিয়ে চর্চা করে থাকেন তবে আপনার প্রতিভার আজ বিকাশ ঘটবে। আপনার পূর্বের কাজের জন্য আজকে আপনি সম্মানিত হবেন এবং আপনার গৌরব বৃদ্ধি পাবে। ব্যবসায় প্রশংসা পাবেন এবং সুদূরপ্রসারি প্ল্যান করতে পারবেন। গাজন আজকে শুভ রং হল হলুদ এবং সবুজ।

মকর – আজকে আপনি গরিবদের জন্য অর্থ দান করতে পারেন। যদি আপনার কাছে পুরনো কোন বস্ত্র অথবা শীতবস্ত্র থেকে থাকে তবে তা আজকে দান করুন। আপনার সন্তানরা আজ আপনাকে নিয়ে গর্বিত অনুভব করবে। যদি আপনার ভাই-বোন থেকে থাকে তবে তাদের সঙ্গে মনোমালিন্য তৈরি হতে পারে। জমিজমা সংক্রান্ত ব্যাপারে বিবাদে জড়িয়ে যেতে পারেন আপনি। আপনার স্বাস্থ্য ভালো থাকলো আপনার স্ত্রী অথবা স্বামীর স্বাস্থ্য নিয়ে আপনার মধ্যে চিন্তা থাকবে। ‌ শুভ রং হিসেবে ধারণ করুন লাল অথবা হলুদ।

কুম্ভ – আজ সকাল থেকেই আপনার মন চঞ্চল থাকবে এবং উত্তেজনা বৃদ্ধি পাবে। যাদের হার্টের প্রবলেম রয়েছে তা বাড়তে পারে। দিনের শুরুতেই আপনার কাজের চাপ বাড়বে। খুচরা ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভ দায়ক। বকেয়া টাকা আজ আপনি উদ্ধার করতে পারবেন। শুভ রঙ হিসেবে ধারণ করুন সাদা।

মীন – আপনার মন আজ সারাদিন রোমান্টিক ভাবে থাকবে। স্ত্রীর সঙ্গে অথবা স্বামীর সঙ্গে মনোমালিন্য এড়িয়ে চলুন। নতুন কোন জায়গায় ভ্রমণের জন্য যেতে পারেন। আজ আপনি বিশেষ কোনো উপহার পেতে পারেন আপনার প্রিয় মানুষের থেকে। আপনার পিতা-মাতার স্বাস্থ্য নিয়ে আপনি বিচলিত থাকবেন। দিনের শুরুতে আপনার কাজের চাপ থাকলেও বিকেলের পর থেকে সেই চাপ কমবে। আজ আপনি শুভ রং হিসেবে লাল ও সাদা রঙের পোশাক পরিধান করতে পারেন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026