জ্যোতিষ

আজ মাসের শুরু, কেমন যাবে আপনার দিনটি? জানুন আজকের রাশিফল

মেষ – মন ভাল না থাকলে আজকে আপনি ভ্রমণের উদ্দেশ্যে যেতে পারেন। আপনার আজ ভারী মাত্রায় ভ্রমণযোগ রয়েছে। বিকেলবেলায় সঙ্গিনীর সঙ্গে বেরিয়ে পড়তে পারেন নতুন কোন জায়গা আবিষ্কার করতে পারেন। এই মরশুমে আপনার মন চঞ্চল থাকবে এবং রোমান্টিক হয়ে উঠবে। আপনার প্রিয় জন আপনার মনের ভাষা পড়তে পারবে। পিতা-মাতার স্বাস্থ্য আপনার ভালোই যাবে তবে যদি আপনার সন্তান থেকে থাকে তাদের শিক্ষার ব্যাপারে নজর দিন। সন্তানদের জীবনের রাশ টানার দায়িত্ব আপনারই। আজকের জন্য আপনার শুভ রং খয়রি অথবা লাল।

বৃষ – চাকুরী ক্ষেত্রে আজকে আপনি সুনাম অর্জন করবেন। তবে যারা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন তাদের আজকে অর্থব্যয় সম্ভাবনা রয়েছে। আপনার অলসতা আজকে আপনার অর্থদণ্ডের জন্য দায়ী হতে পারে। আপনার সঙ্গিনী আজকে আপনাকে আশাহত করতে পারে। তর্ক বিরোধ থেকে দূরে থাকার জন্য ধৈর্য ধরুন এবং শান্ত থাকুন। আজ আপনি আপনার মনে পজিটিভ দিক ধরে রাখতে পারেন যদি আপনি হনুমান চালিশা পাঠ করেন। দিনটি কি বর্ণময় করে তোলার জন্য আপনি আজকে লাল রঙের পোশাক পরিধান করতে পারেন।

মিথুন – দাম্পত্য কলহের কারণে আজকে আপনার মন আশাহত হবে। পরিবারের কারো সাথে মতানৈক্য সৃষ্টি হতে পারে। আপনার স্ত্রী অথবা আপনার স্বামী আপনার বিরুদ্ধে গিয়ে কোন কাজ করতে পারেন। হয়তো আপনি আজকে কাউকে কোন কথা দেবেন কিন্তু সেই কথা কোন কারনে রাখতে পারবেন না। তাকে দিনের শেষে আপনার সম্পর্ক স্বাস্থ্যকর হয়ে উঠতে পারে। সুন্দর করে লং ড্রাইভে যেতে পারেন অথবা নতুন কোন জিনিস কিনতে পারেন। মনে পজিটিভ এনার্জি আনার জন্য আপনি আজকে হলুদ অথবা কমলা রঙের পোশাক পরিধান করতে পারেন।

কর্কট – আপনি যে ধরনের ব্যবসা করে থাকুন না কেন সেই ব্যবসায় আপনার অগ্রগতি ঘটবে। বস্ত্র ও স্বর্ণ বিভাগীয় ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্ত লাভজনক। গ্রাহকদের খুশি রাখার জন্য আপনি নতুন কোনো প্ল্যান আনতে পারেন। কোন ক্ষেত্রে অর্থলগ্নি পূর্বের সাবধান হোন। যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের জন্য আজকের দিনটি সেরা সেরা হয়ে উঠতে পারে। আপনার দিনটিকে আরো সাফল্যমন্ডিত করে তোলার জন্য আপনি আজ সাদা রং চয়ন করতে পারেন।

সিংহ – আপনার বাড়িতে আজ অতিথি সমাগম হবে। পুরনো বন্ধুদের সাথে আপনার আজ হঠাৎ করেই সাক্ষাৎ হয়ে যেতে পারে। আপনি আজকের দিনটিকে বিলাসিতার সঙ্গে কাটাতে চাইবেন। সংগীতে আপনার মন বসতে পারে। সারা সপ্তাহের কাজের চাপ থেকে আপনি কিছুটা হলেও অব্যাহতি পাবেন। আজকে আপনার দিনটি রঙিন ও আনন্দ মুখর হয়ে উঠতে পারে যদি আপনি লাল রঙের কোন পোশাক পরিধান করেন।

কন্যা – আজ আপনার মন সংগীতচর্চার জন্য উদ্ভাসিত হবে। আজ সারাদিনই আপনি গুনগুন করে হয়তো গান গাইবেন। আপনি চাইলে আজকে আপনার শিল্পের বহিঃপ্রকাশ করতে পারেন। কোন রকম স্টেজ শো এর জন্য আপনি নিমন্ত্রণ পেতে পারেন। যারা বৈবাহিক জীবনে আবদ্ধ রয়েছেন তাদের সংসারে নতুন অতিথির আগমন ঘটতে চলেছে। আপনার পিতা-মাতার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে সম্ভব হলে চিকিৎসকের পরামর্শ নিন। দিনটি আজকে আপনার প্রেমময় হয়ে উঠতে পারে যদি আপনি হলুদ রঙের পোশাক পরিধান করেন।

তুলা – আপনি বাড়ির আলমারির চাবি অথবা লকারের চাবি সাবধানে রাখুন। আজ আপনার বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা প্রবল ভাবে রয়েছে। কোনভাবে আতঙ্কিত ও হবেন না। আপনি আপনার বাড়িতে সিসিটিভি ক্যামেরা ইন্সটল করতে পারেন। বৈবাহিক জীবন আপনার সুখকর হয়ে উঠবে আজ। আপনি আপনার সঙ্গী অথবা সঙ্গিনীর সঙ্গে লং ড্রাইভে যেতে পারেন। আপনার জন্য আজকে শুভ রং নীল।

বৃশ্চিক- আজ আপনার বাড়িতে কোন খুদে সদস্যর আগমন হবে। সারাদিন আপনার আনন্দমুখর থাকবে এবং চিত্তচাঞ্চল্য থাকবে। তবে এই চিত্তচাঞ্চল্য আপনার কাজের জন্য হানিকারক হয়ে উঠতে পারে। আপনার টাকা আয় ও ব্যয়ের হিসাব আপনার সঙ্গিনীর সঙ্গে শেয়ার করুন। নতুন কোন স্থানে আজকের আপনার অর্থলগ্নি চিন্তা মাথায় আসবে। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন তবে ব্যবসা আপনাকে আজ সৌভাগ্য দান করতে পারে। নতুন কোন কাস্টমার আপনি পেতে পারেন। আপনি আপনার স্বাস্থ্যের প্রতি নজর দিন, আপনি হয়তো দন্ত সমস্যা অথবা চক্ষু পীড়ার মধ্যে দিয়ে যেতে পারেন। আপনার জন্য আজকে শুভ রং তুতে অথবা আকাশী নীল।

ধনু – নতুন কোন জ্ঞান অর্জনের চেষ্টায় আজ আপনি করবেন। হতে পারে সেটি সংগীত অথবা নৃত্য অথবা জ্যোতিষ বিদ্যা। যারা ইতিমধ্যেই জ্যোতিষশাস্ত্র চর্চা করে থাকেন তাদের জন্য আজকের দিনটি শুভ। আপনি নতুন জ্ঞান অর্জনের সুযোগ পাবেন। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। আপনার শিক্ষকের সৎ পরামর্শ আপনার জীবন উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার স্বাস্থ্য ভালো থাকলেও আপনার পিতা-মাতার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। পিতা মাতার উপর নজর দিন। আজকে আপনি সাদা রঙের বস্ত্র পরিধান করতে পারেন।

মকর- আজকে আপনার সঙ্গীর সঙ্গে বিনা কারণে মনোমালিন্য হবে। আপনার আজকে বিপথে চালিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কোন পরকীয়া সম্পর্কে আপনি জড়িয়ে যেতে পারেন। আপনার সঙ্গিনী আজকে আপনার মুখোশ টেনে খুলতে পারে। নিজেকে সঠিক প্রমাণ করার জন্য রোজ যোগাভ্যাস করুন। মোটিভেশনাল ভিডিও দেখুন। বৈবাহিক জীবনকে সুখকর করে তোলার জন্য আপনি নিজেকে সংযত করার চেষ্টা করুন। আপনার দিনটি আজকে সুখকর ও সমৃদ্ধকরণ উঠতে পারে যদি আপনি সিলভার অথবা লাল রঙের পোশাক পরিধান করেন।

কুম্ভ- আজ আপনার বাড়িতে পুরনো বন্ধুর সমাগম হবে। এমনকি আত্মীয়রাও বাড়িতে আজকে আসতে পারে। প্রতিবেশীদের দরুন আজকে আপনি গোপন ষড়যন্ত্রের শিকার হতে পারেন। বিনা কারণে অপমান হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেকে সংযত রাখুন এবং প্রতিবাদী হয়ে উঠুন। আজকে আপনার শুভ রং কমলা।

মীন- অলসতা আজকে আপনাকে গ্রাস করবে। নতুন কাজ করার ইচ্ছে আপনার মনে একদমই থাকবে না। বাতের বেদনা যদি আপনার থেকে থাকে তবে তা আপনাকে আরো কষ্ট দেবে। আপনার আজকের দিনটি কি আনন্দমুখর করে তোলার জন্য আপনাদের সাহায্য নিতে পারেন। সঙ্গীত চর্চা করুন অথবা প্রিয় মানুষের সঙ্গে ভ্রমণে বের হন। আপনার বৈবাহিক জীবন সুখকর হবে কিন্তু রোমান্টিক হয়ে উঠবে না। দিনটিকে আনন্দমুখর রোমাঞ্চিত করে তোলার জন্য আপনি হলুদ অথবা নীল রঙের পোশাক পরিধান করতে পারেন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

দীঘার ঢেউ কেড়ে নিল প্রাণ! বেড়াতে গিয়ে আর ফেরা হল না কলকাতার যুবকের

দীঘা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন এক যুবক। সমুদ্রে স্নান করতে নেমে…

May 23, 2026

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর! ৩ জুনের মধ্যে রাজ্যের সব শূন্যপদের রিপোর্ট চাইল নবান্ন

পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দপ্তরে শূন্যপদের সংখ্যা ও নিয়োগ পরিস্থিতি নিয়ে বড় পদক্ষেপ নিল নবান্ন। রাজ্যের…

May 23, 2026

Reliance Industries-এর বড় সাফল্য, মুকেশ আম্বানির সংস্থা গড়ল নতুন ইতিহাস

ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী Reliance Industries আবারও ব্যবসা জগতে নতুন ইতিহাস গড়েছে। মুকেশ আম্বানির নেতৃত্বে…

May 23, 2026

8th Pay Commission: বেতন বৃদ্ধি থেকে পেনশন, অষ্টম বেতন কমিশনে ৬ বড় দাবি কর্মচারীদের

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে ফের জোর চর্চায় অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। বেতন কাঠামো,…

May 23, 2026

8000mAh ব্যাটারির ধামাকা! ভারতে লঞ্চ হল Realme 16T 5G, জানুন দাম ও ফিচার

স্মার্টফোন বাজারে আবারও বড় চমক আনল Realme। সংস্থা ভারতে লঞ্চ করেছে নতুন Realme 16T 5G,…

May 23, 2026

বরানগর–ব্যারাকপুর মেট্রোতে বড় আপডেট! কলকাতার পিঙ্ক লাইন নিয়ে বাড়ছে আশা

কলকাতা মেট্রোর সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। এবার পিঙ্ক লাইন (Baranagar–Barrackpore Metro)…

May 23, 2026