বিনোদন

বিগ বসের ঘরে ‘নেপোটিজম’ নিয়ে মুখ খুললেন সলমন খান

কালার্স চ্যানেলে সম্প্রতি শুরু হয়েছে ‘বিগ বস 14 ‘। এই শোয়ের প্রতিযোগীদের মধ্যে রয়েছেন কুমার শানুর ছেলে জান কুমার শানু ও জনপ্রিয় গায়ক রাহুল বৈদ্য। কিছুদিন আগে নমিনেশন পর্বে রাহুল জানকে নমিনেট করার সময় কারণ হিসাবে ‘নেপোটিজম’-এর কথা বলেন। তিনি বলেন, জান বিখ্যাত গায়ক কুমার শানুর ছেলে। সেই কারণেই জান ‘ বিগ বস’-এর হাউসে আসতে সক্ষম হয়েছেন। এই পর্বটি সম্প্রচারিত হওয়ার পর নেটিজেনদের কাছে নিন্দনীয় হন রাহুল। সম্প্রতি বিগ বস-এর ‘উইকএন্ড কা বার’-এ সলমন খান এসে রাহুলকে এই বিষয়ে তিরস্কার করেন। তিনি জানকে জিজ্ঞাসা করেন, জানের বাবা কুমার শানু জানের জন্য কোথাও সুপারিশ করেছেন কিনা। জান বলেন, কুমার শানু জানের কেরিয়ার তৈরি করতে সাহায্য করেননি। অপরদিকে সলমন রাহুলকে জিজ্ঞাসা করেন, রাহুলের সঙ্গীতশিক্ষার জন্য তাঁর শিক্ষককে কে টাকা দিতেন। রাহুল তাঁর বাবার নাম বলেন। সলমন একটি কথা বলে এই বিতর্কের পরিসমাপ্তি ঘটান। তিনি বলেন, বাবা-মা যদি তাঁদের সন্তানের জন্য কর্তব্য পালন করেন, তাকে কি নেপোটিজম বলা যায়! বিগ বসের অন্যান্য প্রতিযোগীরাও রাহুলের এই মন্তব্যের বিরোধিতা করেছেন।

প্রসঙ্গত, কুমার শানুর সঙ্গে তাঁর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের বিবাহ বিচ্ছেদের সময় রীতা ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এরপর রীতা কলকাতায় ফিরে আসেন। জানের জন্ম হয় কলকাতায়। জানের সঙ্গে ‘বিগ বস ‘-এর আগে পর্যন্ত কুমার শানুর দেখা হয়নি। এমনকি জানের জন্য কোনো কর্তব্য পালন করেননি কুমার শানু। জানকে তাঁর মা রীতা একাই বড় করে তুলেছেন। অপরদিকে কুমার শানু তাঁর প্রেমিকা সালোনীকে বিয়ে করে মুম্বইতে নতুন সংসার পেতেছেন। জান তাঁর মায়ের উৎসাহে শৈশব থেকেই মঞ্চে গান গাইতেন। তিনি একটু বড় হবার পর কুমার শানু জানের বিষয়ে জানতে পেরে তাঁকে ফোন করে কথা বলেন। কিন্তু জান বলেন, তাঁর মা-ই একাধারে তাঁর মা ও বাবা। বিগ বসের ঘরেও রাহুলকে জান বলেন, তিনি বিগ বসের ঘরে আসতে পেরেছেন কারণ তিনি তাঁর মা রীতা ভট্টাচার্যের ছেলে।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বারবার ফিল্ম ইন্ডাস্ট্রির ‘নেপোটিজম’ বিতর্ক সামনে এসেছে। কিন্তু স্টারকিড হলে একদিকে প্রথম সুযোগ পাওয়া যায়, এটা যেমন সত্যি, তেমনভাবেই এটাও কঠোর সত্যি যে, নিজেকে প্রমাণ না করতে পারলে একজন স্টারকিডকেও অসফলতার অন্ধকারে তলিয়ে যেতে হয়। সলমন বলেন , যার যোগ্যতা আছে, সে-ই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026