জ্যোতিষ

Horoscope: আজ ২০শে আগস্ট, কোন কোন রাশির সময় খারাপ যাবে

আজ ২০ই আগস্ট (৩রা ভাদ্র)শুক্রবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি

মেষঃ আজ আপনার প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা সুখকর নয়।

বৃষঃ আজ আপনার শিক্ষাক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে বেশ বড় বাধা আসতে পারে। ভেঙে পড়বেননা। মন দিয়ে নিজের পড়াশোনা করুন সাফল্য পাবেন।

মিথুনঃ আজ আপনার বিপুল অর্থ খরচ হওয়ার সম্ভাবনা আছে। বুঝে- শুনে টাকা ব্যয় করুন। বিনা কারণে অযথা টাকা পয়সা খরচ করবেননা। সব দিক বিবেচনা করুন।

কর্কটঃ আপনার বাড়িতে আজ অতিথি সমাগমের যোগ রয়েছে। আপনার বোন বা ভাইয়ের সঙ্গে আজ আপনার দারুন সম্পর্ক গড়ে উঠবে। বন্ধু সমাগম হবে, এবং সারাদিন আনন্দে উৎফুল্ল কাটবে।

সিংহঃ আজ আপনি কোনো কারণে মানসিক আঘাত পেতে পারেন। অতৃপ্তি কিংবা অপূর্ণতা আপনার মনে হতাশা সৃষ্টি করতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটান।

কন্যাঃ আজ আপনার জন্য দিনটি বেশ শুভ। কাছের কোনো বন্ধুকে সাহায্যের হাত বাডিয়ে দিতে পারেন। পরের উপকারের জন্য নাম ডাক হতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন।

তুলাঃ আজ আপনি বেশ অস্থিরতায় ভুগতে পারেন। কোনো কারণে আজ চঞ্চলতা বেড়ে যাবে। মাথা ঠান্ডা ও মন শান্ত রাখুন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।

বৃশ্চিকঃ আজ আপনার জন্য দিনটি বেশ সুখকর হবে। অনেক দিনের বাসনা পূরণ হতে পারে। ব্যবসায় গৃহে সর্বত্র শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধি হতে পার। জীবনে সুখ আসতে পারে।

ধনুঃ আজ অভিনেতাদের জন্য দিনটি বেশ শুভ। সিনেমায় নাচ গান অভিনয়ের জন্য বেশ নাম ডাক হতে পারে। নিজের কলানুশীলনের জন্য প্রশংসা পেতে পারেন। মন দিয়ে কাজ করুন।

মকরঃ আজ আপনার দিনটি বেশ ভালো কাটবে। সাধু ব্যক্তিদের উপদেশ আপনার জীবনে বিশেষ সহায়তা এনে দিতে পারে। সাধু গুনীজনদের কথা মেনে চলুন।

কুম্ভঃ আজ আপনি ভালো কাজের জন্য প্রবীণ মানুষের কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। ইতিবাচক ভাবনা চিন্তা নিয়ে সময় কাটান। দিনটি বেশ ভালোই হবে।

মীনঃ আজ আপনার অস্ত্রোপচারে সাফল্য পেতে পারেন। ভালো চিকিৎসায় আরোগ্য লাভ করতে পারেন। নিজের শরীরের প্রতি যত্নশীল হন। দিনটি বেশ সুখকর।

Pritisha Dey

Published by
Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026