পলিটিক্স

বাংলায় এনআরসি দরকার, শান্তনুকে পাশে রেখে হুঙ্কার শুভেন্দুর

বাংলায় সবার আগে যেটা প্রয়োজন সেটা হলে এনআরসি। বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর কে পাশে বসিয়ে আবারও এই একই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বনগাঁয় একটি জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করে, শুভেন্দুর বক্তব্য, বাংলায় সবার আগে যেটা প্রয়োজন সেটা হল এনআরসি চালু করা। মমতা বন্দ্যোপাধ্যায় একটাও ভালো কাজ করেননি, তাই তার কোন প্রশংসা করতে পারছিনা আমরা।

নাম না করে মুখ্যমন্ত্রীর সমালোচনা করে শুভেন্দু অধিকারী কটাক্ষ করেন, নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী সুস্থ পায়ে ব্যান্ডেজ লাগিয়ে ঘুরে বেড়িয়েছেন। যদি মুখ্যমন্ত্রী নিজে ভাল কাজ করতেন তাহলে আমরা সমালোচনা করতাম না, বরং প্রশংসা করতাম। কিন্তু দিদিমণি এখনো পর্যন্ত একটাও ভালো কাজ করেননি। রাজ্যের প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। মতুয়াদের নিয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কথা দিয়েছিলেন। শান্তনু ঠাকুর কে মন্ত্রী করে তার কথা রেখেছেন তারা। কিন্তু দিদিমণি এখনো পর্যন্ত একটাও কথা রাখেননি।

পাশাপাশি বৃহস্পতিবার বনগাঁ মতিগঞ্জে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর কে সংবর্ধনা দেওয়ার সময় শুভেন্দু অধিকারী তার বক্তব্য পেশ করেন। শুভেন্দু অধিকারী বলেন, রাজ্য বিধানসভা নির্বাচনের পর বিজেপি কর্মীদের ওপর যেভাবে আক্রমণ হয়েছে, তা স্বাধীনতার পরে এই প্রথম। এখনো পর্যন্ত এই আক্রমণে ৫১ জন শহীদ হয়েছেন। পাশাপাশি, ভ্যাকসিন দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তার সাথে সাথেই হাইকোর্টের রায় কে স্মরণ করেও শুভেন্দু অধিকারীর বক্তব্য, আজকের দিনটা পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত স্মরণীয়।

সভা শেষে আবার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি হাইকোর্টের রায় প্রসঙ্গে কথা বললেন। তিনি বললেন, মানবতার জয় গণতন্ত্রের জয়। আরো বলেন, এতদিন পর্যন্ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছিল। আমাদের সংবিধানের মূল স্তম্ভ অর্থাৎ বিচার ব্যবস্থা মানবাধিকারকে রক্ষা করতেই তৈরি করা হয়েছে। সেই মানবাধিকারকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছে আমাদের বিচার ব্যবস্থা। পাশাপাশি, বিজেপি জেলা সভাপতি অনুপস্থিত প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ” এটা কোন বড় কথা নয়, এটা নিয়ে আপনাদের ভাবতে হবে না। “

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026