জ্যোতিষ

আজ ২০শে অক্টোবর, জানুন আজকের রাশিফল

মেষ – আজ কেউ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। হতে পারে আপনার নিকট কেউ অথবা প্রতিবেশী। চোখ ও কান খোলা রাখুন। ভ্রমনের জন্য আজকের দিনটি আপনার জন্য সেরা হতে পারে। অর্থভাগ্য শুভ। তবে সঞ্চয়ের থেকে ব্যয় বেশি হবে। সময় নষ্ট না করে অর্থ জমানোর চেষ্টা করুন। আপনার বাড়িতে যদি লক্ষ্মীর ভাঁড় থাকে তবে তাতে আজ থেকেই অর্থ সঞ্চয় করুন। সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত হতে হনুমান চালিশা পাঠ করতে পারেন। শুভ রং সবুজ।

বৃষ- ভ্রমনের যোগ রয়েছে আজ আপনার। নতুন কিছু ক্রয়ের সম্ভবনা রয়েছে। সম্ভব হলে লোকাল মার্কেট থেকে কেনাকাটি করুন তাতে করে খুচরো ব্যবসায়ীরা একটু হলেও লাভবান হবেন। বৈবাহিক জীবন আজ আপনার দারুন কাটবে। আপনার স্ত্রী অথবা স্বামী আজ আপনার কোন উপহার দিতে পারেন। তবে পকীয়ার মোহ আপনার মনকে বিচলিত করতে পারে। সতর্ক থাকুন কারণ কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে। আজ আপনার শুভ রং খয়েরী অথবা মেরুন।

মিথুন- এই রাশির জাতক জাতিকাদের ভ্রমণের যোগ রয়েছে। আপনি কাছে পিঠে কোথাও থেকে ঘুরে আসতে পারেন। তবে জলপথে ভ্রমণ আপনার মনে আলাদা ফুর্তির সৃষ্টি করতে পারে। আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজ আপনার সাথেই থাকবে। অফিসে বা কর্মক্ষেত্রে সন্মান বাড়বে। নতুন বন্ধু হওয়ার সুযোগ রয়েছে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মিশ্র কাটবে। মনঃসংযোগের বিশেষ প্রয়োজন আছে। আপনার শুভ রং কমলা।

কর্কট- আপনার মনের ইচ্ছে আজ পূরণ হওয়ার দিন। আপনার যদি কোন আশা বা আকাঙ্খা থেকে থাকে তবে আজ তা সম্পূর্ণ হতে পারে। প্রেমে সফলতা আসবে। কাজে সন্মান বৃদ্ধি হবে। সম্ভব হলে কাউকে সৎ পরামর্শ দিন, কিন্তু কাউকে বিভ্রান্ত করবেন না। সহকর্মীদের সঙ্গে সঠিক আচরণ করুন। তর্ক এড়িয়ে চলুন। নতুন কোন কাজে হাত দিলে সফলতা আসার চূড়ান্ত সম্ভবনা রয়েছে। আপনি যদি আজ কোন কাজ শুরু করতে চান তবে হনুমান চালিশা পাঠ করতে পারেন। আজ আপনার শুভ রং হলুদ।

সিংহ- পারিবারিক অশান্তি আপনার মনকে বিচলিত করতে পারে। আপনার তাৎক্ষনিক বুদ্ধি আপনাকে যেকোনো কঠিন কাজ থেকে মুক্ত করতে পারবে। প্রেমে সফলতা আসবে। আপনি আপনার স্ত্রী অথবা স্বামীর প্রতি আজ নরম থাকবেন। প্রেম আপনার জীবনে আলাদা মাত্রা এনে দিতে পারে। পুরনোকে ভুলে নতুনকে স্বাগত জানানোর দিন আজ আপনার। ক্ষমা করতে শিখুন, হয়তো এই ক্ষমা আপনাকে বিরাট প্রাপ্তি এনে দিতে পারে।

কন্যা- আজ অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে। কিন্তু তাঁরা আপনার পিঠ পিছু নিন্দাও করতে পারে। সতর্ক থাকুন। নিজের দক্ষতা সম্পর্কে আত্মবিশ্বাসী হয়ে উঠুন। আপনার যদি শৈল্পিক ক্ষমতা থেকে থাকে তবে তা কাজে লাগান। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। জীবনে এগিয়ে যাওয়ার মূলমন্ত্র ঠিক করুন। বিবাহিত জীবনের জন্য এই দিনটি সত্যিই দারুণ। আজ আপনার শুভ রং লাল। সম্ভব হলে হনুমান চালিশা পাঠ করুন আপনার মন শান্ত থাকবে।

তুলা- সর্দি কাশি জনিত সমস্যায় ভুগতে পারেন। যাদের শ্লেষ্মা আছে তাঁরা সাবধান হন। সম্ভব হলে চিকিৎসকের পরামর্শ নিন। আজ আপনার বাড়িতে অতিথি সমাগম হতে পারে। নিকট আত্মীয়র থেকে দুর্ব্যবহার প্রাপ্তি হতে পারে আপনার। তবে লক্ষ্য ও ধৈর্য স্থির রাখুন। আপনি যদি বিচলিত হয়ে যান তবে কেউ আপনার উপর চড়ে বসতে পারে। সমস্যা সমাধানের জন্য আপনার প্রিয় মানুষের সাহায্য নিন। আজ আপনার শুভ রং বেগুনী।

বৃশ্চিক- আজ আপনার বাড়ি কোলাহলে ভরে উঠতে পারে। আপনার বাড়িতে দুরের আত্মীয়র সমাগম হতে পারে। গার্হস্থ্য জীবন থাকবে শান্তিপূর্ণ এবং প্রশংসার যোগ্য। আপনার প্রিয় মানুষ আজ আপনার জন্য সারপ্রাইজ গিফট আনতে পারেন। আপনার স্বাস্থ্যের খানিক অবনতি হতে পারে, তবে সঠিক যত্ন আপনাকে সবল করে তুলতে পারে। সম্ভব হলে দুধ রাত্রে সেবন করুন। আজ আপনার শুভ রং নীল।

ধনু- আপনার পেশাদারী ক্ষমতা ব্যবহার করে আপনার পেশাগত সম্ভাবনাকে বাড়ান। আজ আপনি যদি কোন কাজে হাত দেন তবে তা আপনাকে সফল করে তুলতে পারে। অর্থভাগ্য আজ আপনার ভালো। সম্ভব হলে দান ধ্যান করুন। আপনার দান আজ মহার্ঘ্য হয়ে উঠতে পারে। আপনার আশেপাশের মানুষদের হাতে অন্ন অথবা বস্ত্র তুলে দিন। স্বাস্থ্য আপনার ভালোই থাকবে। বৈবাহিক জীবন সুখকর হয়ে উঠবে। আপনার আজ প্রিয় রং সাদা।

মকর- আপনি যেই কাজের সনফগে যুক্ত সেই কাজ থেকে আপনাকে হয়তো বিরত থাকতে হবে। নতুন কাজের সম্ভবনা রয়েছে। নিজেকে এক্সপেরিমেন্ট করুন। আপনার চিন্তাশক্তি ও প্রয়াস আপনাকে সফলতার মুখোমুখি করবে। প্রেমে সফলতা পাবেন। সময়ের সঠিক ব্যবহার করার জন্য আজকে আপনি খোলা জায়গায় ওয়াকে যেতে পারেন অথবা কোন বাগানে চারাগাছ রোপণ করতে পারেন। মঙ্গলবার হওয়ার জন্য হনুমান চালিশা পাঠ করতে পারেন। আজ আপনার শুভ রং নীল।

কুম্ভ- আপনি আজ নানান কারণে বিচলিত থাকবেন। আপনার জীবনে সমস্যা বৃদ্ধি পাবে। মনে সাহস আনুন। আপনি আপনার প্রি়য়জনকে অতীতের ঔদাসীন্যের জন্য ক্ষমা করে আপনার জীবনকে মূল্যবান করে তুলবেন। অধস্ত্বন বা সহকর্মীরা অত্যন্ত সহায়ক হবে। আপনি দিনটিকে সবচেয়ে ভাল করতে আপনার লুকানো গুণাবলী ব্যবহার করবেন। আজকের দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে। আজ আপনার প্রিয় রং হলুদ।

মীন- আজ আপনার অর্থাগমের ভালো সুযোগ রয়েছে। প্রেমেও সফলতা আসবে। আজ আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে নতুন কিছু গিফট করতে পারে। এছাড়া যারা লটারি কাটতে পছন্দ করেন তাঁরা লটারি কাটতে পারেন। বাড়িতে অতিথি সমাগম হবে। স্বাস্থ্য ভালো থাকবে তবে পিতা মাতার উপর যত্ন নিন। বিদ্যার্থীদের যত্নশীল হওয়া দরকার। আজ আপনার শুভ রং গোলাপি।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

Daniel Radcliffe Meets Olympic Champion Alysa Liu in Heartwarming Today Show Moment

Key Points Actor Daniel Radcliffe met figure skating gold medalist Alysa Liu backstage at the…

March 3, 2026

Jim Carrey’s Team Shuts Down Impersonator Rumors After César Awards Appearance

Key Points Jim Carrey attended the 51st César Awards in Paris on February 26, 2026,…

March 3, 2026

Ex-Prince Andrew Reportedly Pressures King Charles for Financial Support After Arrest

Key Points Ex-Prince Andrew was arrested on February 19, 2026, his 66th birthday, on suspicion…

March 3, 2026

Taylor Swift Channels Showgirl Glam in Bold Bodysuit for Vinyl Cover Art

Key Points Taylor Swift unveiled a sparkling bodysuit look for the cover art of her…

March 3, 2026

Addison Rae Stuns in Bold Latex ‘French Maid’ Look for Perfect Magazine

Key Points Addison Rae posed in a latex French maid-inspired dress for Perfect Magazine’s latest…

March 3, 2026

Donald Trump’s Doctor Explains Red Rash Seen at Medal of Honor Ceremony

Key Points President Donald Trump was photographed with a visible red rash on his neck…

March 3, 2026