জ্যোতিষ

আজ ২৫শে অক্টোবর, জানুন আজকের রাশিফল

মেষ – নবমীর দিনটি আপনার শুভ কাটলেও অধিক অর্থ ব্যয়ের সম্ভবনা থাকবে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আপনার টাকা আজ আপনি কোনোভাবেই বাঁচিয়ে রাখতে পারবেন না। আপনার প্রিয়তমা আজ আপনার কাজে দামী কোন জিনিস আবদার করতে পারে। প্রেমে সফলতা পাবেন। শুভ পরিণয়ের যোগ রয়েছে। সম্ভব হলে বাড়িতে আজকেই আপনার গোপন সম্পর্কের কথা প্রকাশ করুন। আজ আপনার শুভ রং কমলা।

বৃষ – আজ আপনি আজ আপনার জীবন সঙ্গীর প্রেমের উষ্ণতা অনুভব করবেন। সঙ্গীর সঙ্গে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। তবে আপনার চখ-কান-গলা আজ আপনাকে সাথ নাও দিতে পারে। যেকোনো পীড়া আজ আপনাকে কষ্ট দিতে পারে। আপনি যদি কোন ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তবে সেই ব্যবসায় লাভের মুখ দেখবেন আপনি। ছোটখাটো জিনিস খুব দ্রুত বিক্রি করতে পারবেন। কেউ আজ আপনাকে মনের মত কোন কোন কিছু উপহার করতে পারেন। পিতা মাতার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়ে যান। সম্ভব হলে চিকিৎসকের ফোন নম্বর হাতের কাছেই রাখুন। আজ আপনার জন্য শুভ রং নীল।

মিথুন- এই রাশির জাতক জাতিকাদের মধ্যে শুভ পরিণয়ের যোগ রয়েছে। আপনার গোপন রহস্যটি আজ উন্মোচন করতে পারেন। প্রেমে চরম সফলতা পাওয়ার দিন আজ। বিশেষ উত্তেজনামূলক কাজ আজ আপনার সঙ্গে হতে পারে। আপনার বাড়িতে নিকট আত্মীয় সমাগম হতে পারে। নিকট কোন আত্মীয়র শরীর আচমকা খারাপ হতে পারে। ফলত চিকিৎসকের নম্বর সঙ্গে রাখুন। সারাদিন আজ আপনার ব্যস্ততার মধ্যে কাটলেও প্রেম আজ আপনার জীবনে নতুন মাত্রা দেবে। আপনার জন্য আজ শুভ রং হল সাদা।

কর্কট- আপনি আজ যেই কাজেই হাত দেবেন কেউ না কেউ আপনার কাজে ব্যঘাত ঘটাতে পারে। আজ কোন শৈল্পিক কাজ থেকে নিজেকে বিরত রাখুন। তবে উৎসাহ হারাবেন না। আপনার কাছের মানুষ আজ আপনার কাছে পূর্ণমাত্রায় প্রেয়সী হয়ে উঠবে। প্রেমে সাফল্য পাওয়ার দিন আজ। প্রয়োজন হলে বাড়ির গুরুজনদের সঙ্গে কথা বলুন। আজ আপনি আহার নিরামিষ করতে পারেন, কারণ আপনার গ্যাস অম্বলের সম্ভবনা প্রবল। শুভ রং হলুদ।

সিংহ – আজ কোন না কোন ভাবে আত্মীয়ের দ্বারা ক্ষতিগ্রস্থ হতে পারেন আপনি। কেউ আপনাকে মনে দুঃখ দিতে পারে। প্রেমে সংশয় থাকবে, ক্ষোভ থাকবে। তবে আপনার ধীর স্থির চিন্তা ভাবনা আপনাকে নতুন পথ দেখাতে সক্ষম হবে। আপনি যাকে মনে মনে ভালবাসবেন তাঁর প্রতি আপনার কোন কারণে রাগ তৈরি হবে। কিন্তু আপনি যদি রাগ কন্ট্রোল করতে না পারেন তবে হয়তো আপনি ভালো মুহূর্তগুলি হারিয়ে ফেলবেন। আপনার জন্য শুভ রং আকাশী।

কন্যা – আজ আপনাকে অনেকে বিভিন্ন কারণে অপবাদ দেবে। আপনাকে যারা ভুল বুঝবে তাঁরা আপনার সম্পর্কে কটুকথা বলবে। আপনার মনে চঞ্চলতা সৃষ্টি হতে পারে। কিন্তু আপনি যদি আপনার লক্ষে স্থির থাকেন এবং সত্যের পথা হাঁটেন তবে কেউ আপনার কোন ক্ষতি করতে পারবে না। জীবন আপনাকে আজ কঠিন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ব্যবসায় সাফল্য পাবেন। আপনার প্রিয় রং আজ হলুদ।

তুলা- আপনার বেপরোয়া আচরণ আপনার সঙ্গে আপনার স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দিতে পারে। হতাশ হতে পারেন, কিন্তু হতাশ হওয়ার আগে জীবনে হাজার বার ভাবুন। পিতামাতার স্বাস্থ্য ভালো যাবে না। আজ, আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করায় আপনি হতাশ হতে পারেন। সন্তানদের জন্য নতুন কিছু কিনে আনুন, ওঁদের সঙ্গে সময় কাটান। আপনি যদি জেদ দেখান তবে সেই জেদে আপনি নষ্ট হয়ে যেতে পারেন। আজ আপনার জন্য শুভ রং সাদা।

বৃশ্চিক- মনোমালিন্য হওয়ার প্রবল সম্ভবনা রয়েছ আজ আপনার। বাড়ির কেউ হোক বা বন্ধুবান্ধব। প্রিয় মানুষের সঙ্গে মতানৈক্য হওয়ার সম্ভবনা রয়েছে। প্রেমে প্রত্যাখান হওয়ার সম্ভবনা রয়েছে। যারা খুচরো ব্যবসার সঙ্গে যুক্ত তাঁরা আজ লাভের মুখ দেখতে পারেন। পুরনো জিনিস আজ আপনি বিক্রি করে লাভবান হয়ে উঠতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি শুভ। আজ আপনি কমলা রঙের পোশাক পরিধান করতে পারেন।

ধনু- হয় আপনাকে আজ কেউ দুর্বুদ্ধি দেওয়ার চেষ্টা করবে নয়তো আপনার মধ্যে দুর্বুদ্ধি প্রকাশ পাবে। আপনার বুদ্ধি আজ আপনাকে দিয়ে অন্যায় কোন কাজ করিয়ে নিতে পারে। সম্ভব হলে আজ আপনি সূর্য প্রনাম ও যোগা করতে পারেন। দান করুন দুঃস্থদের। আপনা মন ভালো থাকবে ও খারাপ কাজ থেকে বিরত থাকবেন। প্রেমে সফলতা পাবেন। সঙ্গীর সঙ্গে ভ্রমণে যেতে পারেন। আপনার স্বাস্থ্য ভালো থাকলেও আচমকা শারীরিক আঘাত পেতে পারেন আজ আপনি। আপনার আজ শুভ রং হল লাল।

মকর – আপনার যদি উচ্চরক্তচাপ জনিত কোন সমস্যা থাকে তবে তা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। অযথা বিবাদে জড়িয়ে যেতে পারেন। প্রেমিকার সঙ্গে অথবা প্রেমিকের সঙ্গে কলহ হতে পারে। তবে আপনি চাইলে আজ বিবাহের কথা উত্থাপন করতে পারেন। আপনার পিতা মাতার স্বাস্থ্য মিশ্র থাকবে।তাদের কোন নিকট আত্মীয় বাড়িতে আসতে পারে। আজ আপনার অর্থভাগ্য ভালো। তবে মাথা ঠাণ্ডা রাখুন। শুভ রং আপনার সবুজ।

কুম্ভ- প্রেমে ব্যর্থতা আজ কাজ করবে। সঙ্গীর সঙ্গে চরম কলহে জড়িয়ে যেতে পারেন। হয়তো পাকা কথা ভেঙ্গে যেতে পারে। তবে আপনিও যদি মাথা ঠাণ্ডা রাখেন তবে পরিস্থিতি সামাল দিতে পারেন। শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে, দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে। যারা চাকুরীজীবী, তাঁরা নতুন কাজের সন্ধান পেতে পারেন। খুচরো ব্যবসায়ীরা লাভবান হতে পারেন। আজ আপনার শুভ রং আকাশী।

মীন- আজ আপনি আপনার কলার প্রকাশ ঘটাতে পারেন। আপনার মধ্যে শৈল্পিক ক্ষমতা বিকাশ পাবে। আপনাকে নিয়ে আপনার পিতা মাতা ও প্রিয় মানুষ গর্ব করবে। প্রেমে দারুন সাফল্য পাবেন। আপনার প্রেমিকা আপনার শৈল্পিক ক্ষমতার প্রশংসা করবে। আপনার আবেগপ্রবণ মন্তব্যের জন্য আপনি তীব্রভাবে সমালোচিত হতে পারেন। ব্যবসায়ীরা আজ ভাগ্যবান। অধিক লাভের সম্ভবনা রয়েছে। সম্ভব হলে আজ আপনি সূর্য প্রনাম করতে পারেন এবং আপনার শুভ রং লাল।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

দীঘার ঢেউ কেড়ে নিল প্রাণ! বেড়াতে গিয়ে আর ফেরা হল না কলকাতার যুবকের

দীঘা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন এক যুবক। সমুদ্রে স্নান করতে নেমে…

May 23, 2026

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর! ৩ জুনের মধ্যে রাজ্যের সব শূন্যপদের রিপোর্ট চাইল নবান্ন

পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দপ্তরে শূন্যপদের সংখ্যা ও নিয়োগ পরিস্থিতি নিয়ে বড় পদক্ষেপ নিল নবান্ন। রাজ্যের…

May 23, 2026

Reliance Industries-এর বড় সাফল্য, মুকেশ আম্বানির সংস্থা গড়ল নতুন ইতিহাস

ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী Reliance Industries আবারও ব্যবসা জগতে নতুন ইতিহাস গড়েছে। মুকেশ আম্বানির নেতৃত্বে…

May 23, 2026

8th Pay Commission: বেতন বৃদ্ধি থেকে পেনশন, অষ্টম বেতন কমিশনে ৬ বড় দাবি কর্মচারীদের

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে ফের জোর চর্চায় অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। বেতন কাঠামো,…

May 23, 2026

8000mAh ব্যাটারির ধামাকা! ভারতে লঞ্চ হল Realme 16T 5G, জানুন দাম ও ফিচার

স্মার্টফোন বাজারে আবারও বড় চমক আনল Realme। সংস্থা ভারতে লঞ্চ করেছে নতুন Realme 16T 5G,…

May 23, 2026

বরানগর–ব্যারাকপুর মেট্রোতে বড় আপডেট! কলকাতার পিঙ্ক লাইন নিয়ে বাড়ছে আশা

কলকাতা মেট্রোর সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। এবার পিঙ্ক লাইন (Baranagar–Barrackpore Metro)…

May 23, 2026