বিনোদন

পুজো উপলক্ষ্যে রাজ শেয়ার করলেন ইউভান ও শুভশ্রীর ছবি, মুহূর্তে ভাইরাল

আজকাল রাজ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ সময় অ্যাকটিভ থাকছেন। তাঁর ও শুভশ্রীর পুত্রসন্তান ইউভানের আগমন তাঁদের পারিবারিক পরিমণ্ডলে বদল এনেছে। সম্প্রতি ইন্সটাগ্রামে রাজ ইউভান ও শুভশ্রীর ছবি শেয়ার করলেন। ছবিতে দেখা যাচ্ছে, শুভশ্রী ইউভানকে কোলে নিয়ে বসে আছেন এবং ছোট্ট ইউভান অবাক চোখে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। এই ছবিটি টলি টাউনের সেলিব্রিটি ও নেটিজেনদের খুব পছন্দ হয়েছে। অভিনেতা অঙ্কুশ হাজরা এই ছবির নিচে কমেন্ট করে ইউভানকে অনেক ভালোবাসা জানিয়েছেন। রাজ সবাইকে শুভ দুর্গাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন। এই বছর করোনা অতিমারীর কারণে রাজ ও তাঁর পরিবারের কোনো সদস্য দুর্গাপূজার মন্ডপে যাননি। তাঁরা বাড়িতেই পারিবারিক মুহূর্ত উপভোগ করছেন।

লকডাউনের সময় কার্ডিয়াক অ্যারেস্ট ও করোনা আক্রান্ত হয়ে মারা যান রাজ চক্রবর্তীর বাবা। শোকের ছায়া নেমে আসে রাজের পরিবারে। রাজের পুরো পরিবার বেশ কিছু সময়ের জন্য কোয়ারেন্টিনে ছিলেন। এর কিছুদিন পরেই জন্ম হয় ইউভানের। ইউভান রাজের পরিবারে নিয়ে আসে আনন্দের দমকা হাওয়া। ইউভানের ঠাকুমা অর্থাৎ রাজের মা এখন নাতিকে নিয়ে ভীষণ ব্যস্ত। রাজ ঠাকুমার কোলে নাতির ছবি শেয়ার করে মজা করে বলেছেন, তাঁর মায়ের আদরে ভাগ বসিয়েছে ইউভান। শুভশ্রী নিজে ও তাঁর ফ্যান ক্লাব থেকেও প্রায়ই ইউভানের ছবি শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। ইউভানের প্রতিটি ছবি যথেষ্ট ভাইরাল হয়।

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে শুভশ্রী ও পরমব্রত অভিনীত ফিল্ম ‘হাবজি গাবজি ‘। এই ফিল্মটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। শুভশ্রীর গর্ভাবস্থার শুরুর দিকেই এই ফিল্মের শুটিং শেষ হয়ে গিয়েছিল। মোবাইল গেমের প্রতি আবালবৃদ্ধবনিতার আসক্তি নিয়ে তৈরি হয়েছে এই ফিল্মের গল্প। এছাড়া শুভশ্রী এই মুহূর্তে গর্ভনিরোধক পিল প্রস্তুতকারক সংস্থা ‘আনওয়ান্টেড 21 ডেজ ‘-এর তরফ থেকে সঠিক সময়ে গর্ভধারণের বার্তা প্রচার করছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026