Vi, ভোডাফোন আইডিয়া সম্প্রতি লঞ্চ করে দিয়েছে তাদের তিনটি প্রমোশনাল অফার যেখানে এখন কেবলমাত্র অ্যাপ থেকে রিচার্জ করলেই আপনারা পেয়ে যাবেন অতিরিক্ত ৫ জিবি করে বিনামূল্যে ডেটা। এই ডাটা প্ল্যানের মূল্য হতে চলেছে যথাক্রমে ২৪৯, ৩৯৯, এবং ৫৯৯ টাকা।
আগে এই প্লান রিচার্জ করা যেত মোবাইল অ্যাপ্লিকেশন এর পাশাপাশি ওয়েবসাইট থেকে। কিন্তু এখন ওয়েবসাইটের অপশন সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন যদি আপনারা Vi এর এই বিশেষ প্রমোশনাল অফার ব্যবহার করতে চান তাহলে শুধুমাত্র আপনাকে অ্যাপ্লিকেশন থেকে রিচার্জ করতে হবে। যদিও ১৪৯ এবং ২১৯ টাকার প্ল্যান আপনারা এখনও অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইট থেকে রিচার্জ করতে পারবেন।
Vi এর মোবাইল অ্যাপ্লিকেশন থেকে ২৪৯, ৩৯৯ এবং ৫৯৯ টাকার প্লান রিচার্জ করলে আপনারা পেয়ে যাবেন অতিরিক্ত ৫ জিবি করে ইন্টারনেট ডেটা। এই ডেটা বৈধ থাকবে ২৮ দিনের জন্য।
বেশ কিছুদিন আগে জুন মাসে Vi তাদের এই বিশেষ প্রমোশনাল ডাটা অফার চালু করে। তারপরে এখনো অবধি ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন দুই জায়গা থেকে রিচার্জ করলেই এই প্রমোশনাল অফার এর বেনিফিট পাওয়া যেত। কিন্তু এখন থেকে এই বেনিফিট পেতে গেলে আপনাকে রিচার্জ করতে হবে শুধুমাত্র Vi এর অফিশিয়াল মোবাইল অ্যাপ্লিকেশন থেকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…