জ্যোতিষ

আজ ২৬ শে নভেম্বর, জানুন আজকের রাশিফল

মেষ – সকাল থেকেই আজকে আপনি বিভিন্ন কাজের মধ্যে বিরত থাকবেন। অতিরিক্ত কাজের চাপ আপনার কাঁধে এসে পড়বে। পারিবারিক দিক থেকেও আপনার কাঁধে অতিরিক্ত দায়িত্ব পড়বে। আপনি কোনোভাবেই দায়িত্ব এড়াতে পারবেন না। দিনের শুরুতে আপনার পরিশ্রম বাড়বে কিন্তু বিকেলের পর থেকে আপনার পরিশ্রম কিছুটা লঘু হবে। আপনার পরিবারে আজকে আত্মীয় সমাগমে হবে, ভাই বোনের সঙ্গে অযথা বিবাদে জড়িয়ে যেতে পারেন আপনি। আপনার জন্য শুভ রং ঘন নীল।

বৃষ – আপনি যদি কল-কারখানায় কাজ করে থাকেন তবে আজকে সাবধান হয়ে যান। যারা কৃষিক্ষেত্রে কাজ করছেন তাদের জন্য সাবধানতা প্রয়োজন এবং যারা ইলেকট্রিক বিভাগে কাজ করছেন তাদের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা উচিত। অঘটন বা বিপদের সম্ভাবনা রয়েছে এবং যান্ত্রিক ত্রুটির জন্য আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। যারা কলকারখানায় কাজ করছেন তারা আচমকা কোন বিপদের সম্মুখীন হতে পারেন। আপনার আজকে আয়ের থেকে ব্যয় বেশি হবে। দিনের শুরু আপনার পরিশ্রম এর মধ্য দিয়ে কাটলেও বিকেল থেকে হতাশা আপনাকে গ্রাস করবে। সম্ভব হলে আজকে আপনি হনুমান চালিশা পাঠ করতে পারেন। আপনার জন্য আজকে শুভ রং হল হলুদ।

মিথুন – যারা মামলা-মোকদ্দমায় বিষয় নিয়ে লড়ছেন তাদের জন্য আজকের দিনটি মন্দের শুভ। আপনি যদি অংশীদারির কোন ব্যাপার নিয়ে গোলযোগে জড়িয়ে যান, তবে আজ আপনার সাপে বর হবে। কোনোভাবে আপনি লাভবান হয়েছে তো পারেন। যারা ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ। নতুন আইডিয়া আপনার মাথায় আজ উৎপন্ন হবে। দিনের শুরু আপনার মন্দের মধ্যে দিয়ে কাটলেও দুপুরের পর থেকে আপনার দিনটি আপনার সহায়ক হয়ে উঠবে। শুভ রঙ হিসেবে আজকে আপনি লাল রঙের পোশাক পরিধান করতে পারেন।

কর্কট – পারিবারিক অশান্তিতে আজকে আপনি ভুগবেন। শ্রী সঙ্গে অথবা স্বামীর সঙ্গে আপনার কোন ভাবেই বনিবনা হবে না। আর্থিক কোন বিষয় নিয়ে আপনাদের মধ্যে উদ্বেগ তৈরি হবে যা কলহে রূপান্তরিত হবে। আপনার সন্তানরা অবাধ্য হয়ে উঠবে, তাদেরকে আপনি কিছুতেই বশে আনতে পারবেন না। অবশ্য আপনার স্ত্রী আপনাকে এই ব্যাপারে সাহায্য করতে পারেন। সন্ধ্যার পর শ্বশুরবাড়ির তরফ থেকে আপনি কোন সুসংবাদ পেতে পারেন। আজ আপনার জন্য শুভ রং হল লাল এবং নীল।

সিংহ – অফিস হোক বা বাড়ী আজকে আপনি প্রশংসায় ভরে যাবেন। আপনার ব্যক্তিত্ব আছে দুর্দান্তভাবে প্রকাশিত হবে এবং অন্যদের প্রভাবিত করবে। আপনি যদি সঙ্গীতবিষয়ক হয়ে থাকেন তবে আপনার প্রতিভা আজকে উদ্ভাসিত হবে। আপনাকে দেখে আপনার কর্মীরা প্রেরণা পাবেন। আপনার আইডিয়া অন্যের কাজে সাহায্য হবে। আপনার কাছে কিছু ব্যক্তি সাহায্যের জন্য আসতে পারেন যাদেরকে আপনার সাহায্য করা একান্ত উচিত। আপনার জন্য শুভ রং হল হলুদ।

কন্যা – আপনি আজ নতুন চাকুরীর সুযোগ পাবেন। যদি আপনি পূর্বে কোন ইন্টারভিউ দিয়ে থাকেন তবে তার কল আজকে আসতে পারে। যারা এখনো চাকরি খুঁজছেন তারা নতুন চাকরি পেয়ে যেতে পারেন। আপনার বয়স যদি চল্লিশোর্ধ হয় তাও আপনি নতুন কাজের সুযোগ পাবেন। ‌ ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। নতুন কাজের প্রেরণা খুঁজে পাবেন এবং আপনি আগে এমন কারোর সঙ্গে পরিচয় করতে পারবেন যিনি আপনাকে ব্যবসায়ীক কাজে সাহায্য করতে পারবে। শুভ রং হিসেবে ধারণ করুন লাল।

তুলা – আজ আপনার দান ধ্যান করার দিন। যদি আপনি কোন এনজিওর সঙ্গে যুক্ত হয়ে থাকেন তবে আপনার দিনটি আজকে উজ্জ্বলতম হয়ে উঠতে পারে। আপনার মনোভাব, আপনার শিক্ষা, এবং রুচি আপনাকে যোগ্য সম্মান দিতে পারে। তবে আজ আপনি এমন কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন যার প্রতি আপনি বেশি উদারতা দেখানোর ফলে বিপদকে ডেকে আনবেন। হয়তো আপনার উদারতাকে কেউ ছল হিসেবে নিতে পারে। সাবধান থাকুন এবং সচেতন ভাবে চলাফেরা করুন। আপনার জন্য আজকে শুভ রং হল সাদা।

বৃশ্চিক – শারীরিক কারণে হোক অথবা মানসিক কারণে আপনার মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাবে। আপনার শান্ত মন আজকে অশান্ত হয়ে উঠতে পারেন। পরিবারের কারোর অভাব্য আচরণে আপনার মন বিচলিত হবে। সন্তানের শরীর সম্পর্কে সচেতন হোন। আপনি নিজেও হয়তো সর্দি অথবা শ্লেষ্মা জনিত রোগে ভুগতে পারেন। আপনি রাত্রিবেলা করে দুধ পান করতে পারেন। শুভ রং হিসেবে ধারণ করুন সবুজ।

ধনু – আজকে আপনার পরিবার অথবা আত্মীয়র মধ্যে থেকে কেউ বিয়োগ হবেন। আপনার আজকে ফাড়ার যোগ রয়েছে, পথে-ঘাটে সাবধানে চলাফেরা করুন। জলে আপনার ফাড়া রয়েছে। যদি আপনার ভ্রমণ ইচ্ছা হয় তুমি জল থেকে দূরত্ব বজিয়ে রেখে চলুন। আপনার বাড়িতে অতিথি সমাগম হতে পারে, পাশাপাশি ভাইবোনদের সঙ্গে আপনার কলহ সৃষ্টি হতে পারে। যদি আপনি সকাল থেকেই সচেতন ভাবে চলাফেরা করেন তবে নেগেটিভ শক্তিকে আপনি পরাজয় করতে পারবেন। শুভ রং সাদা।

মকর – আপনি যদি খেলাধুলা সঙ্গে যুক্ত থাকেন তবে আপনারা সাফল্যের দিন। আপনার পরিশ্রম আজকে কথা বলবে। খেলাধুলায় সুবর্ণ সুযোগ পাবেন এবং আপনার পদোন্নতি ঘটবে। যারা চাকরি করছেন তাদের জন্য আজকের দিনটি শুভ। আপনাদেরও পদোন্নতি ও সম্ভাবনা রয়েছে। আপনার পারিবারিক পরিস্থিতি সামঞ্জস্য থাকবে, সামান্য আর্থিক গোলযোগ দেখা দিতে পারে, অবশ্য সন্ধ্যের পর থেকে তার সমাধান হয়ে যাবে। আপনি আজ নীল রঙের পোশাক পরিধান করতে পারেন।

কুম্ভ – পরিবারের কারোর তরফ থেকে আপনি আজ শোক সংবাদ পাবেন। আপনার নিকট কোন আত্মীয় অথবা বন্ধু আজ পরলোক গমন করতে পারেন। দিনের শুরুতে আপনার ব্যবসা ভালো যাবে কিন্তু সন্ধ্যার পর থেকে আপনার মানসিক অবস্থা নেগেটিভ থেকে সঞ্চারিত হবে। আপনার মনের দুঃখ কাজ করবে। যারা চাকরি করছেন তাদের জন্য আজকের দিনটি মধ্যম। চাকরি ক্ষেত্রে আপনি সম্মান পাবেন কিন্তু সেই সম্মান ধরে রাখতে পারবেন না। আজ আপনার জন্য শুভ রং হল লাল।

মীন – আপনার যদি সন্তান থেকে থাকে তবে সেই সন্তানের জন্য আজকে আপনি গর্ব অনুভব করবেন। আপনার সন্তানের প্রতিভার বিকাশ ঘটবে আজ যা আপনাকে আপনার পুরনো স্মৃতি মনে করিয়ে দেবে। আপনি যদি চাকুরী ক্ষেত্রে নিজেকে প্রমাণ করতে চান তবে আজকের জন্য আপনি সেরা সুযোগ পাবেন। আপনার অধ্যবসায় আজ কথা বলবে। বাক-স্বাধীনতার চূড়ান্ত প্রমাণ আজ আপনি দেবেন। দিনের শুরু আপনার ভালো কাটলো সন্ধ্যার পর থেকে তা আরো ভালোর দিকে যাত্রা করবে। সন্তানদের সময় দিন এবং ওদের সুবিধা-অসুবিধা নিজের কানে শুনুন। আপনি আজ হলুদ রঙের পোশাক পরিধান করতে পারেন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

প্রতিদিনের যাত্রা হবে আরও সহজ, শিয়ালদহ ডিভিশনে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

শিয়ালদহ ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য এলো বড় সুখবর। যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে পূর্ব…

May 18, 2026

গঙ্গা জলবণ্টন চুক্তির উপরেই নির্ভর করছে ভারতের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ, বার্তা বাংলাদেশের

ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ফের সামনে উঠে এল গঙ্গা জলবণ্টন চুক্তির প্রসঙ্গ। শেখ…

May 17, 2026

৫ এপ্রিলের পর PPF-এ টাকা জমাচ্ছেন? হতে পারে বড় ক্ষতি, জেনে নিন নিয়ম

বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা এবং নিশ্চিত রিটার্ন— এই দুই বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেন সাধারণ মানুষ।…

May 17, 2026

কলকাতায় অবৈধ পার্কিংয়ে কড়া পদক্ষেপ! এবার নিয়ম ভাঙলেই ৫০০ টাকা জরিমানা

কলকাতার রাস্তায় অবৈধ পার্কিং রুখতে এবার কড়া অবস্থান নিল রাজ্য সরকার। নতুন সরকারের পক্ষ থেকে…

May 17, 2026

ট্রেনের ভরসা ছাড়ুন! মাত্র ১৮০০ টাকায় ফ্লাইটে কলকাতা থেকে পৌঁছে যান উত্তরবঙ্গ

গরমের ছুটিতে দার্জিলিং বা উত্তরবঙ্গ যেতে চান? ট্রেনের টিকিটের চিন্তা ভুলে এবার মাত্র ১৮০০ টাকাতেই…

May 17, 2026

বাংলায় শিল্পে মহাবিপ্লবের ইঙ্গিত! বিশেষ প্যাকেজে বদলে যেতে পারে রাজ্যের ভবিষ্যৎ

নীতি আয়োগের নতুন বার্তার পর ফের শিল্পায়ন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বাংলায়। হাওড়া-হুগলি থেকে…

May 17, 2026