গত মাসে একটি স্থানীয় ক্লাবে নিজের জন্মদিন পালন করে অনুগামীদের উদ্দেশ্যে কেক কেটেছিলেন ফুটবলের রাজপুত্র মারাদোনা। তখন হয়তো তিনি জানতেনও না এটিই তাঁর জীবনের শেষ জন্মদিন পালন করা হবে। জন্মদিন পালনের বেশ কিছুদিন পরেই মস্তিষ্কের সংক্রমণজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন মারাদোনা। তারপর কিছুদিন কেটে গেলে হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসেন। কিন্তু সেই ফেরাটা জীবনের মূল স্রোতে আর ফেরা হল না। অবশেষে আজ, বুধবার নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ষাটোর্ধ্ব দিয়েগো মারাদনা। ফুটবলের রাজপুত্রের মৃত্যুতে কার্যত শোকের ছায়া নেমে এসেছে ফুটবল মহলে। তবে শুধু ফুটবল মহল বললে ভুল হবে। ক্রিকেট তথা অন্যান্য ক্রীড়ামহল এমনকি শিল্প-সংস্কৃতির রাজনৈতিক সমস্ত মহলেই শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন অনেক ব্যক্তিত্বরা। তার মধ্যে অন্যতম হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি টুইট করে মারাদোনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
সৌরভের জীবনের মারাদনা শুধু একজন ফুটবলার ছিলেন না, ছিলেন তাঁর জীবনের হিরো। সৌরভ সবসময় নিজের কর্মজীবনে মারাদোনাকে আদর্শ ভেবে এগিয়ে গিয়েছিলেন। আজ তাই জীবনের হিরোর মৃত্যুতে কার্যত বাকরুদ্ধ হয়ে গিয়েছেন সৌরভ। তিনি টুইটারে লিখেছেন, ‘আমার হিরো আর নেই। আমার পাগল করা বুদ্ধিমান ফুটবলার চির শান্তিতে থাকুক, এই কামনা করি। আমি আপনার জন্যই ফুটবল দেখতাম।’ মুহুর্তের মধ্যে সৌরভের আবেগঘন টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। মারাদোনার মৃত্যু আরও একবার প্রমাণ করে দিল ২০২০ সাল শুধু একটা সাল নয়, এটা বিশে বিশ ভরা বছর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…