ফুটবল

ফুটবল জগতে নক্ষত্রপতন, চলে গেলেন ফুটবলের রাজপুত্র ‘ ডিয়েগো মারাদোনা ‘

চলে গেলেন ফুটবলের রাজপুত্র ডিয়েগো আর্মান্দো মারাদোনা। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াণ ঘটলো ফুটবল জগতের এই নক্ষত্রের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। সম্প্রতি সাবডিউরাল হেমাটোমা নিয়ে দীর্ঘদিন ধরে তিনি ভুগছিলেন। তার আগে একটি অস্ত্রপ্রচার হয়েছিল। মস্তিষ্কে রক্তজালক এর মধ্যে রক্ত জমাট বদ্ধ হয়ে গিয়ে বেশ কিছুদিন ধরে আক্রান্ত হয়েছিলেন মারাদোনা।

ফুটবল জগতের অন্যতম নক্ষত্র হিসেবে পরিচিত তিনি। ১৯৮৬ ফুটবল বিশ্বকাপ থেকে শুরু করে বহু জায়গাতে তিনি তার দল আর্জেন্টিনাকে শিখরে পৌঁছে দিয়েছেন। ১৯৮৬ সালে তিনি আর্জেন্টিনাতে বিশ্বকাপ নিয়ে এসেছিলেন। এছাড়াও তিনি ক্লাব ফুটবল খেলেছেন বেশকিছু দলের জন্য। এই দলগুলোর মধ্যে অন্যতম হলো বোকা জুনিয়রস, নাপোলি এবং বার্সেলোনা।

নভেম্বরের শুরু থেকে এই জিমনেশিয়া কোচ হাসপাতালে ভর্তি ছিলেন। জন্মদিন পালন করার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। La Plata Clinic এর রিপোর্টে ধরা পড়ে তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে রয়েছে, যদিও ডাক্তাররা অস্ত্রোপচারের মাধ্যমে এই সমস্যা ঠিক করেছিলেন। মাত্র দুই মাস আগে তিনি বাড়ি ফেরেন।

 

তবে বুধবার সকালে তিনি আবারও আক্রান্ত হন হৃদরোগে। বুয়েনার্স এয়ার্সে নিজের বাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। কিন্তু এইবার আর শেষ রক্ষা হলো না। অনেকেই প্রথমে মনে করছিলেন এই খবর সম্পূর্ণ ভুয়া, কিন্তু বুধবার আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল টুইটারের মাধ্যমে এই খবর প্রকাশ্যে আনার পরে শোকস্তব্ধ সারা বিশ্ব।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআইয়ের প্রধান সৌরভ গাঙ্গুলী থেকে শুরু করে সকলেই তার মৃত্যুতে শোকস্তব্ধ। টুইটারে তার আত্মার শান্তি কামনা করে টুইট ভরে গিয়েছে। তার মৃত্যুতে ফুটবল জগতে তৈরি হয়েছে একটি গভীর শূন্যতা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026