আজ ২৬শে সেপ্টেম্বর (১০ই আশ্বিন) রবিবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি
মেষ (ARIES): আজ আপনার দিনটি বেশ সুখকর নয়। কোনো ভুল কাজের জন্য অপমানিত হতে পারেন। দেখে শুনে কাজ করুন। সহজে ভেঙে পড়বেননা। মন শান্ত করুন।
বৃষ (TAURUS): আজ আপনি কোনো কারণে পিঠের ব্যথায় ভুগতে পারেন। ফেলে না রেখে ভালো কোথাও চিকিৎসা করান। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন। ঠিক মতো ব্যায়াম চর্চা করুন।
মিথুন (GEMINI): আজ আপনার কোনো বিশেষ মেধা মানুষের সামনে প্রকাশ পেতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। নিজের কার্যে সফলতা পেতে পারেন। দিনটি বেশ ভালোই যাবে।
কর্কট (CANCER): আজ আপনার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ কমতে পারে। অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। নিজের সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য জীবনে বাধা আসতে পারে।
সিংহ (LEO): আজ আপনার দিনটি বেশ সুখকর। কাজের জায়গায় প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। আপনার ব্যবসায়ে উন্নতি হতে পারে। কাজের জায়গায় প্রশংসিত হতে পারেন।
কন্যা (VIRGO): আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। নিজের কাছের মানুষরা আপনাকে কার্যসিদ্ধির জন্য ব্যবহার করতে পারে। দেখে শুনে কাজ করুন। মন শক্ত করুন, সহজদ ভেঙে পড়বেন না।
তুলা (LIBRA): আজ আপনার আগুন থেকে বড় কোনো ক্ষতি হতে পারে। সাবধানে চোখ কান খোলা রেখে কাজ করুন। নিজের প্রতি যত্নশীল হন। দিনটি খুব একটা সুখকর নয়।
বৃশ্চিক (SCORPIO): আজ আপনার কাজের চাপে মানসিক ক্লেশ দেখা দিতে পারে। ঠান্ডা মাথায় সমস্ত কঠিন সিদ্ধান্ত নিন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন। দিনটি খুব একটা সুখকর নয়।
ধনু (SAGITTARIUS): আজ আপনার কাছের কোনো বন্ধুর দিনটি বেশ ভালোই যাবে। নতুন বন্ধুত্বে মন ভালো থাকবে বন্ধুর সাথে ভালো সময় কাটানোর চেষ্টা করুন। দিনটি বেশ সুখকর।
মকর (CAPRICORN): আজ আপনি বিনা কারণে টাকা খরচ করতে পারেন। চোখ কান খোলা রেখে দেখে শুনে ব্যয় করুন। অযথা খরচ করা বন্ধ করুন। নাহলে টাকার সমস্যা দেখা দিতে পারে।
কুম্ভ (AQUARIUS): আজ আপনার মেজাজ বিগড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। বাকবিতন্ডায় না জড়িয়ে ঠান্ডা মেজাজে সমস্যার সমাধান করুন। কারোর প্রতি অভদ্র আচরণ করবেন না।
মীন (PISCES): আজ আপনার কোনো কাছের মানুষের সাথে কোনো কারণে দুরত্ব বৃদ্ধি হতে পারে। মন শান্ত করুন। ভেঙে পড়বেন না। মন ভালো করতে প্রতিদিন যোগাভ্যাস করুন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…