নিউজ

Mithai: মিঠাই আর সোমের মাঝে ঢুকে পড়ল ঠাম্মি আর টেস! রইলো ভিডিও

রাত ৮টা বাজলে কোনো কাজ না। শুধু মিঠাই হলেই চলবে। একের পর এক টুইস্ট এনে টিআরপি তালিকায় এক নম্বর জায়গা ধরে রেখেছে সকলের প্রিয় মিঠাই। আপাতত তুফান মেল মিঠাই আর তাঁর উচ্ছেবাবু সিদ্ধার্থ-র মধ্যে সম্পর্ক টক-মিষ্টি সম্পর্ক দেখার জন্য মুখিয়ে সারা বাংলা। উচ্ছেবাবু আর মিঠায়ের কখনো ঝগড়া তো রাগ। অবশ্য এই ধারাবাহিকে মিঠাই আর উচ্ছেবাবু ছাড়া ও অন্যান চরিত্র বেশ জনপ্রিয়।

জি বাংলার মিঠাই ধারাবাহিকের মোদক পরিবারের প্রতি দর্শকদের ভালবাসা দিন যত যাচ্ছে ততই বাড়ছে। এই মিঠাই ধারাবাহিকে প্রায় প্রত্যেকদিনই ঘটে চলেছে নতুন নতুন ঘটনা, যা দর্শকেরা সবাই রোজ দেখছেন। মোদক পরিবারে আগে শুধু সিদ্ধার্থ মিঠাই জুটিকে ভালোবাসা দিয়েছে। তবে এদের পাশাপাশি নতুন নতুন জুটি যেমন রাতুল শ্রীতমা জুটি, রুডি নীপা জুটিকেও ভালোবাসে। ঠিক তেমনই দাদাই আর ঠাম্মির জুটিও বেশ খ্যাত। তবে কিছুদিন আগেই দাদু সবার ওপর অভিমান করে চলে গিয়েছে গুরুজির আশ্রম। অন্যদিকে ঠাম্মিও ভেঙে পড়েছে।

ইতিমধ্যে আশ্রমে সিড আর মিঠাইও চলে এসেছে। কিন্তু দাদাই তো নাছোড়বান্দা সে কিছুতেই বাড়ি আসবেনা। শেষে তিনি শর্ত দিয়েছেন নাতিকে। সিড মিঠাইকে বিয়ে করবে তবেই তিনি বাড়ি ফিরবেন, নয়তো নচেৎ। দাদাইয়ের কথা রাখতেই মিঠাইকে প্রোপোজ করে বসলো সিড। হাঁটুগেড়ে বসে প্রশ্ন, ‘উইল ইউ ম‍্যারি মি মিঠাই?’ এদিকে প্রথমে কিছুটা দোনোমোনা করলেও পরে রাজি হয়ে যাবে মিঠাইও। এ প্রোমো দেখেই হুল্লোড় নেটমহলে। তাহলে কি এবার মিঠাই আর সিডের মিল হবে এখন এটাই দেখার।

এর মাঝেই মিঠাইয়ের সেটে ঘটলো এক মজার ঘটনা। মিঠাই নাচ করতে ভালোবাসেন তা সক্কলে জানেন, তবে এবার মিঠাইয়ের সঙ্গ দিল ঠাম্মি। এতদিন মিঠাইকে নিজের দুই শত্রু টেস আর সোমের সাথে বরাবর নাচতে দেখা গিয়েছে। এবারে মিঠাই পেল ঠাম্মিকে। চারজনে একসাথে নতুন ট্রেন্ডে স্টেপ মেলালেন। লাল পাড় সাদা শাড়িতে মিঠাই, আর লাল টি-শার্টে সোম প্রথম সারিতে আর পিছনে কালো ওয়ানপিসে টেস আর গোলাপি টপ আর প্যান্টে ঠাম্মি। চারজনে সিংহলি গান ‘মানিকে মাগে হিঠে’ অসাধারণ নাচলেন। ঠাম্মিকে এভাবে দেখে অনেকেই ভিমরি খেলেন। এই ভিডিও শেয়ার হতেই হু হু করে নেটিজেনরা ভালোবাসা জানিয়েছেন। তুমুল ভাইরাল হয় এই নাচের ভিডিও।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026