জ্যোতিষ

আজ ২৭শে অক্টোবর, জানুন আজকের রাশিফল

মেষ – আপনি যদি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন বা রাজনীতি যদি আপনার কেরিয়ার হয়ে থাকে তবে আপনি অযথা বিবাদে জড়িয়ে যেতে পারেন। এই বিবাদের মাশুল ভয়ঙ্কর হতে পারে। আজ আপনি যদি কোন সভা করে থাকেন তবে বুদ্ধি খাটিয়ে কথা বলুন। স্বাস্থ্য আপনার ভালো থাকলেও পরিবারের কারোর স্বাস্থ্য হানির সম্ভবনা আছে। প্রেমে মিশ্র ফল পাবেন। কেও আপনার প্রেমিক বা প্রেমিকাকে উত্তক্ত করতে পারে। সমালোচনা থেকে সাবধান থাকুন। আজ আপনার জন্য শুভ রং হলুদ।

বৃষ- আজ আপনার পরিশ্রম করার দিন। বাড়িতে অতিথি থাকবে। বাইরের কাজের চাপ আপনার মাথায় থাকবে। মনে ক্লান্তি আসবে এবং এর প্রভাব যাবে আপনার সঙ্গীর উপর। আপনার মনের মানুষ আজ আপনার সঙ্গে তর্কে যেতে পারে। মনোমালিন্য তৈরি হতে পারে আপনাদের মধ্যে। ফলত ক্লান্তি বোধ বেশি করে অনুভব করবেন। সম্ভব হলে বাড়ির অন্যান্য মানুষদের সঙ্গে কাজ ভাগ করে নিন। আনন্দ বাড়বে ও ক্লান্তি কমবে। সন্ধ্যের পর কাছে পিঠে কোথাও থেকে ঘুরে আসতে পারেন। আজ আপনার জন্য শুভ রং কমলা ও সিলভার।

মিথুন- নতুন কাজ করার অনেক প্ল্যান আজ আপনার মাথায় আসবে। আপনার কাজকে আপনি মন থেকে পছন্দ করেন সেহেতু সেই কাজকে একটি উচ্চস্তরে নিয়ে যাওয়ার প্রয়াস আপনার মধ্যে থাকবে। হয়তো আপনি আজ বিশেষ কোন ব্যক্তির ফোন নম্বর পেতে পারেন অথবা বিশেষ কারোর সঙ্গে মিটিং ফিক্স করতে পারেন। কর্মচারীরা আপনার কাজের প্রশংসা করবে। প্রেমের দিক থেকে আপনি আশার কিঞ্চিৎ আলো পেতে পারেন। আপনার প্রেমিকা বা প্রেমিক আপনার কাছ থেকে কিছু আবদার করতে পারে। আজ আপনার শুভ রং লাল।

কর্কট- আজ আপনার মনে প্রেমের সঞ্চার হবে। আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার জন্য হয়তো নতুন কিছু কিনতে পারেন অথবা সারপ্রাইজ প্ল্যান করতে পারেন। পরিবারের সঙ্গে আপনি এই ব্যপারে বিশেষ আলোচনায় বসতে পারেন। ভ্রমণ যোগ আছে। আজ আপনার মধ্যে মিলন সুখের মাত্রা বাড়তে থাকবে। কোন সুখবর আজ আপনি পেতে পারেন অথবা দিতে পারেন। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি বিশেষভাবে ভালো। আজ আপনার শুভ রং আকাশী নীল।

সিংহ- আপনি যদি খুচরো ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন বা আপনার যদি হোটেলে লাইনের বিজনেস থাকেন তবে আপনি লাভবান হয়ে থাকবেন। অর্থ প্রাপ্তির বিশেষ যোগ রয়েছে। চাকুরীজীবীদের পদমর্যাদা বাড়বে। বকেয়া ঋণ শোধ করার দিন আজ। সাফল্য আপনার জন্য ব্যগ্র হয়ে প্রতীক্ষা করছে। পারিবারিক বিবাদ এড়াতে নিজেকে শান্ত রাখুন। অহেতুক উত্তেজনা আপনার স্বাস্থ্যের জন্য ভালো নয়। সম্ভব হলে যোগা করুন নিয়মিত। আজ আপনার জন্য শুভ রং ছাই রং অথবা আকাশী।

কন্যা- আজ আপনি অনেকের থেকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা পাবেন। আপনার মন আজ উত্তেজনায় পূর্ণ থাকবে। নতুন করে কাজে যোগদান করতে পারবেন। সহকর্মীদের থেকে উৎসাহ পাবেন। আপনার মধ্যে অপরিমেয় শক্তি জাগ্রত হবে। নতুন কাজ করার প্রেরণা পাবেন। পরিবারে অতিথি সমাগম হবে। যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভ হবে আপনার। ব্যবসায় আপনার সাফল্য আসতে পারে। আজ আপনার শুভ রং হলুদ।

তুলা- আজ আপনার এমন কারোর সঙ্গে পরিচয় হবে যিনি আপনার ক্ষতি করতে চাইবে। তাই নতুন কারোর সঙ্গে আলাপ হলে তাঁকে সব কথা খুলে বলবেন না। দূরত্ব বজিয়ে রেখে আলাপচারিতা সারুন। আজ থেকেই ভবিষ্যৎ গড়ার চিন্তা ভাবনা করুন। আপনার প্রিয় মানুষ হয়তো আপনার মনের কথা আজ বুঝতে পারবেন না। পারিবারিক অশান্তি সাময়িকভাবে তৈরি হতে পারে। আপনার সন্তানের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার চেষ্টা করুন। ওঁর সঙ্গে অধিক সময় ব্যয় করুন। আজ আপনার জন্য শুভ রং লাল।

বৃশ্চিক- যাদের হৃদরোগের সমস্যা আছে বা হৃদয়ে কোন জটিলতা আছে তাঁরা প্রথম থেকেই সাবধান হয়ে যান। কোন না কোন কারণে আজ আপনি এই সমস্যায় পড়তে পারেন। চিকিৎসকের ফোন নম্বর হাতের কাছে রাখুন। আপনার আজ ফাঁড়ার সম্ভবনাও আছে। পরিবারে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। কিছু অসাধু মানুষ আজ আপনার ক্ষতি সাধন করতে পারে। বিবাহিতদের জন্য আজকের দিনটি শুভ। প্রিয়জনের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্হ্যের বিকাশ ঘটতে পারে। আপনার জন্য আজ শুভ রং হলুদ।

ধনু – সাংসারিক বিবাদের সন্মুখিন হতে পারেন আপনি আজ। শাশুড়ি বা মাতৃ স্থানীয় কারোর থেকে আপনি আজ চরম অপমানিত হতে পারেন। পরিবারের লোকজন কেউ আপনাকে বুঝতে চাইবে না। অকারন বিবাদ আপনার মন অশান্ত করে তুলতে পারে। আপনার মনের মানুষের সঙ্গ আপনি পাবেন। আপনার সন্ধ্যা আজ রঙিন হয়ে উঠতে পারে। আজ আপনার জন্য শুভ রং হল গোলাপি।

মকর – আজকে আপনার সঙ্গে কেউ অত্যন্ত বাজে আচরণ করতে পারে। আপনার আনন্দের মুহূর্ত কেউ খারাপ করে দিতে পারে। বন্ধুরাও আপনার সঙ্গে আজ বাজে আচরন করতে পারে। তর্কে জড়িয়ে যাওয়ার প্রবল সম্ভবনা রয়েছে। অমীমাংসিত সমস্যা মেটানোর চেষ্টা করুন এবং অর্থব্যয় আপনার মনকে নিরানন্দ করবে। টাকা বুঝে খরচ করুন। আপনার সন্ধ্যা আজ রোম্যান্টিক হয়ে উঠতে পারে। আপনার প্রেমিক বা প্রেমিকা আজ আপনার মনের কষ্ট দূর করার চেস্টা করবে। আজ আপনার শুভ রং নীল।

কুম্ভ- ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি শুভ। আর্থিক যোগ শুভ। কেউ আপনার বকেয়া ঋণ শোধ করবে। চাকুরীক্ষেত্রে উত্তম যোগাযোগর সম্ভবনা রয়েছে। নতুন কাজের সুযোগ পেতে পারেন। আপনার প্রেম আপনার পাশেই আজ থাকবে, তবে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে আজ বুঝতে চাইবেন না। যারা শিল্পী মানুষ তাঁরা নতুন কাজের সুযোগ পাবেন। তবে আজকের দিনে বুঝে শুনে অর্থ বিনিয়োগ করুন। আপনার জন্য শুভ রং আজ সাদা।

মীন- আপনি আজ শান্তি পেতে চাইলেও কিছু আঘাতের সম্মুখীন হবেন এবং এক্ষেত্রে আপনার আজ চরম সাহস এবং শক্তি প্রদর্শন করা প্রয়োজন। নিজেকে আশাবাদী করে তুলুন। অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থব্যয় আপনার মনকে নিরানন্দ করবে। পরিবারের সদস্যদের সাথে ভ্রমণে যেতে পারেন। আজ আপনার প্রেমিকা আপনাকে আজ ভুল বুঝতে পারে। চিন্তা করবেন না, সময়ের সাথে সাথে সবকিছুই পাল্টায়। আপনার হিবনেও নতুন করে প্রেম সবে। মতামত চাইলে দেবেন, লজ্জা পাবেন না- এতে আপনি প্রশংসাই পাবেন। আপনি আপনার স্ত্রীর সাথে কিছু পুরানো সমস্যা নিয়ে আজ লড়াই করতে পারেন। আজ আপনার জন্য শুভ রং লাল।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026